সম্প্রতি, ঢাবি শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) “ডিমের ভিতরে কুসুম যেমন নিরাপদ জামাতের কাছে বাংলাদেশ তেমনি নিরাপদ।” মন্তব্য করেছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে৷
উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘ডিমের ভিতরে কুসুম যেমন নিরাপদ জামাতের কাছে বাংলাদেশ তেমনি নিরাপদ।’ শীর্ষক মন্তব্য করেননি শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী)। প্রকৃতপক্ষে, কোনো তথ্যসূত্র ছাড়াই ভুয়া এই মন্তব্যটি প্রচার হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে শেহরীন আমিন ভূঁইয়ার (মোনামী) এমন মন্তব্যের প্রমাণ পাওয়া যায়নি। মোনামী এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, তিনি এমন কোনো মন্তব্য করেননি৷
সুতরাং, ঢাবি শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) “ডিমের ভিতরে কুসুম যেমন নিরাপদ জামাতের কাছে বাংলাদেশ তেমনি নিরাপদ” শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Shehreen Amin Bhuiyan: Facebook Post
- Rumor Scanner’s analysis


