বাংলাদেশে মেট্রোরেলে দুই তরুণীর মারামারির দৃশ্য দাবিতে ভারতের স্ক্রিপ্টেড ভিডিও প্রচার

সম্প্রতি কতিপয় গণমাধ্যমে একটি চলন্ত সিঁড়ির সামনে দুই তরুণীর মারামারি করার একটি দৃশ্যের ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ভিডিওটি বাংলাদেশে ঢাকা মেট্রোর। বেশ কিছু গণমাধ্যমের ক্যাপশনে সরাসরি কোনো দেশের উল্লেখ না করে ‘মেট্রোরেলের চলন্ত সিঁড়িতে দুই নারীর মা’রা’মা’রি’ এরূপ ক্যাপশন লেখা হয়েছে।

ভিডিওগুলোর মন্তব্য বিভাগ পর্যবেক্ষণ করলে দেখা যায় নেটিজেনরা এরূপ ক্যাপশনের ভিডিওকে বাংলাদেশের ভিডিও ধরে মন্তব্য করছেন।

এরূপ দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত পোস্ট : একুশে টিভি, বৈশাখী টিভি, মোহনা টিভি, ইনকিলাব, জনবাণী, নিউজ১০, বিডিএস নিউজ, তালাশ বিডি, ডেইলি বাংলাদেশ, ডেইলি বাংলা পোস্ট।
এরূপ দাবিতে গণমাধ্যমের ইউটিউবে প্রচারিত পোস্ট: বাংলা টিভি।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
এরূপ দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চলন্ত সিঁড়ির সামনে দুই তরুণীর মারামারি করার প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয়। বরং, ভারতের কনটেন্ট ক্রিয়েটরের স্ক্রিপ্টেড বা অভিনীত ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে ‘pujarajeevmusic2’ ইউজারনেমের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ২৭ মার্চে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিরও মিল খুঁজে পাওয়া যায়।

অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করলে একই তরুণীর আরো বেশ কয়েকটি ভিডিও একইরকম দৃশ্যপটে পাওয়া যায়। এছাড়াও, অ্যাকাউন্টটিতে একই তরুণীর অভিনীত আরো ভিডিও পাওয়া যায়। এবং উক্ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে দেখা যায়, অ্যাকাউন্টটি থেকে নিয়মিত এরকম কনটেন্ট প্রচার করা হয়।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটির ‘অ্যাবাউট’ বিভাগ যাচাই করলে দেখা যায়, অ্যাকাউন্টটি ভারত থেকে পরিচালনা করা হয়।
অর্থাৎ, অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে এটা নিশ্চিত যে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি স্ক্রিপ্টেড এবং এটি ভারতের ভিডিও।
সুতরাং, ভারতের স্ক্রিপ্টেড ভিডিওকে বাংলাদেশের মেট্রোরেলে চলন্ত সিঁড়ির সামনে দুই তরুণীর মারামারি করার আসল দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- pujarajeevmusic2 – Instagram Post
- pujarajeevmusic2 – Instagram Post
- pujarajeevmusic2 – Instagram Post
- Rumor Scanner’s analysis

