‘পুলিশদেরকে পুড়িয়েই আমরা নেতা হয়েছি’ শীর্ষক মন্তব্য করেননি ব্যারিস্টার ফুয়াদ

সম্প্রতি আইনজীবী ও রাজনীতিবিদ এবং আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ছবি ব্যবহার করে একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। এতে দাবি করা হয়েছে, তিনি বলেছেন, ‘পুলিশদেরকে পুড়িয়েই আমরা নেতা হয়েছি।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘পুলিশদেরকে পুড়িয়েই আমরা নেতা হয়েছি’ শীর্ষক মন্তব্য করেননি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে, মূলধারার গণমাধ্যম ‘চ্যানেল আই’ এর লোগোর আদলে তৈরি ‘Channel Ai’ নামের একটি ফেসবুক পেজে গত ২৭ ফেব্রুয়ারি আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।

পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এর বায়োতে উল্লেখ রয়েছে, “This is an independent, experimental AI-based content platform.We create AI-generated videos, concepts, and stories for learning, creativity, and entertainment purposes only.” পাশাপাশি পেজটির অ্যাবাউট সেকশনে একে Satire/Parody হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া উক্ত পেজে এর আগেও এ ধরনের একাধিক তথ্যপ্রমাণহীন ও সার্কাজমধর্মী পোস্ট প্রকাশ করা হয়েছে (,,)।

সুতরাং, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ‘পুলিশদেরকে পুড়িয়েই আমরা নেতা হয়েছি’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: