ইন্টারনেট থেকে সংগৃহীত ভিন্ন ব্যক্তির এডাল্ট ভিডিও ব্যারিস্টার ফুয়াদের দাবি করে অপপ্রচার

সম্প্রতি আমার বাংলাদেশ (এবি) পাটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ব্যক্তিগত ভিডিও দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। এছাড়াও, উক্ত ভিডিওর স্ক্রিনশট নিয়ে ‘দৈনিক আজকের কণ্ঠ’ নামের এক ফেসবুক পেজ কথিত এক সংবাদ প্রতিবেদন প্রচার করেছে যেখানে কথিত হোটেল কর্মচারীর বক্তব্য, পুলিশের বক্তব্য সংযুক্ত করে দাবি করা হয়েছে প্রচারিত দৃশ্যটি গত সপ্তাহে কক্সবাজারের হোটেলে মোবাইল ক্যামেরায় ধারণকৃত ব্যারিস্টার ফুয়াদের ব্যক্তিগত ভিডিও।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ব্যারিস্টার ফুয়াদের ব্যক্তিগত দৃশ্যের নয় বরং অনলাইনে এডাল্ট ওয়েবসাইটে বিদ্যমান ভিন্ন এক পুরুষের ভিডিও আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। এছাড়াও, প্রচারিত ভিডিওটি গত সপ্তাহে মোবাইল ক্যামেরায় ধারণকৃত দাবি করা হলেও প্রকৃতপক্ষে ভিডিওটি মোবাইল ক্যামেরায় ধারণ করা নয়, এটি IPCAM/CCTV ক্যামেরায় ধারণকৃত একটি পর্ণ ভিডিও এবং প্রচারিত ভিডিওতে সংযুক্ত সিসিটিভি তারিখ অনুযায়ী এটি গত ১৩ আগস্টের ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একাধিক কী-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ভিডিওটি ব্যারিস্টার ফুয়াদের দাবিতে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। তবে, অনুসন্ধানকালে অনলাইনের কয়েকটি প্রাপ্তবয়স্ক ওয়েবসাইটে একটি ভিডিও পাওয়া যায়। সঙ্গত কারণে লিঙ্ক ও ওয়েবসাইট নাম উল্লেখ করা হচ্ছে না।

সেসব ভিডিও আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দীর্ঘায়িত সংস্করণ এবং তাতে উক্ত পুরুষের মুখমণ্ডলও তুলনামূলক স্পষ্টভাবে দেখা যায়। আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে প্রদর্শিত পুরুষ ও ব্যারিস্টার ফুয়াদের মুখমণ্ডলের তুলনা করলে বৈসাদৃশ্য দেখা যায় এবং নিশ্চিত হওয়া যায় যে দু’জন আলাদা ব্যক্তি।

এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
এছাড়াও, দাবি করা হয় প্রচারিত ভিডিওটি মোবাইল ক্যামেরায় ধারণকৃত। কিন্তু প্রকৃতপক্ষে ভিডিওটির ফ্রেম ও অ্যাঙ্গেল থেকে বুঝা যায় যে এটি IPCAM/CCTV ক্যামেরায় ধারণ করা হয়েছে। পাশাপাশি, প্রচারিত ভিডিওতে রেকর্ডকালীন সময় হিসেবে গত ১৩ আগস্ট সকাল প্রায় সাড়ে নয় ঘটিকার উল্লেখ পাওয়া যায়।
সুতরাং, অনলাইনে এডাল্ট ওয়েবসাইটে বিদ্যমান ভিন্ন এক পুরুষের ভিডিও ব্যারিস্টার ফুয়াদের ব্যক্তিগত দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis

