বাংলাদেশের গণমাধ্যমে ভুল: ২০২৩ সালের প্রথম ছয় মাসের পরিসংখ্যান

বাংলাদেশের গণমাধ্যমে ভুল তথ্য প্রচারের প্রবণতা বেশ কয়েক বছর ধরেই আলোচিত একটি বিষয়। ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানের দায়িত্বের অংশ হিসেবে রিউমর স্ক্যানারও প্রতিষ্ঠার লগ্ন থেকেই দেশীয় সংবাদমাধ্যমগুলোর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে প্রকাশিত সংবাদের সত্যতা যাচাইয়ে নিরলস কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের প্রথম ছয় মাসে (জানুয়ারি থেকে জুন) মোট ১৭৯ টি বিষয়ে দেশের ১৭৬ টি সংবাদমাধ্যমে প্রকাশিত সর্বমোট ১৪২৭ টি প্রতিবেদনে থাকা ভুল (তথ্য, ছবি, ভিডিও) শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। উল্লিখিত ১৭৯ টি ঘটনায় ৯৮ টি মিথ্যা, ৭৭ টি বিভ্রান্তিকর, ০১ টি আংশিক মিথ্যা, ০১ টি অধিকাংশই মিথ্যা, ০১ টি স্যাটায়ার এবং ০১ টি বিকৃত তথ্যকে সত্য তথ্য হিসেবে গণমাধ্যমে প্রচার করা হয়েছে।

Monthly Comparison by Rumor Scanner

Infogram

এখানে উল্লেখ্য যে, চলতি বছরের ১৫ এপ্রিল এ বছরের প্রথম তিন মাসে গণমাধ্যমের ভুল সংবাদের পরিসংখ্যান প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার। উক্ত পরিসংখ্যান প্রকাশের পর প্রথম তিন মাসের আরও আটটি ভুল সংবাদ শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। উক্ত আটটি ফ্যাক্টচেকে পাওয়া গণমাধ্যমের ভুলগুলো তিন মাসের পরিসংখ্যানে যুক্ত করে প্রথম ছয় মাসের পরিসংখ্যানের সাথে সামঞ্জস্য করা হয়েছে।

উক্ত আটটি ফ্যাক্টচেক –

১/ লিয়েন্দ্রো ট্রসার্ড প্রিমিয়ার লিগে প্রথম হ্যাট্রিক অ্যাসিস্ট করা ফুটবলার নন (প্যাভিলিয়ন, অলরাউন্ডার)

২/ মাহের আলী রুশো কলোরাডোতে মাস্টার্সে কোনো স্কলারশিপ পাননি (নিউজ বাংলা২৪, ঢাকা পোস্ট, ইত্তেফাক প্রিন্ট সংস্করণ)

৩/ কঙ্গোতে সাম্প্রতিক ভূমিধসের খবরে গণমাধ্যমে তিন বছরের পুরোনো ছবি প্রচার (ডেইলি বাংলাদেশ)

৪/ গাজায় ফেব্রুয়ারিতে ইসরাইলের হামলার ঘটনায় গণমাধ্যমে পুরোনো ছবি (যুগান্তর, সোনালী নিউজ)

৫/ পুরোনো ও ভিন্ন স্থানের ছবিকে পাকিস্তান ও আফগানিস্তানে ভূমিকম্পের দাবি গণমাধ্যমে (সময় টিভি, বাংলাভিশন, ভোরের কাগজ, ডেইলি মেসেঞ্জার)

৬/ পাকিস্তান ও আফগানিস্তানের ভূমিকম্প দাবিতে গণমাধ্যমে পুরোনো ও ভিন্ন স্থানের ছবি প্রচার (সময় টিভি, বাংলাদেশ প্রতিদিন, ইনকিলাব, ভোরের কাগজ, বৈশাখী টিভি।)

৭/ মালয়েশিয়ায় গত মার্চের বন্যার ঘটনায় গণমাধ্যমে পুরোনো ছবি (সময় টিভি)

৮/ জুলিয়েট রোজের বিষয়ে গণমাধ্যমে একাধিক ভুল তথ্য (ডিবিসি নিউজ, দৈনিক করতোয়া, বাংলাদেশ জার্নাল, ঢাকা মেইল, বাহান্ন নিউজ, জাগোনিউজ২৪, ঢাকা টাইমস)

ভুলের সংখ্যায় প্রথম ছয় মাসে শীর্ষে যারা

ছয়

পুরো তালিকা দেখুন এখানে

চলতি বছরের প্রথম ৩ মাসে গণমাধ্যমে ভুল সংবাদ নিয়ে রিউমর স্ক্যানারের প্রকাশিত পরিসংখ্যান দেখুন এখানে

এবার গণমাধ্যমের চলতি বছরের পরের তিন মাসের (এপ্রিল, মে, জুন) ভুল তথ্য সম্বলিত প্রতিবেদনের একটি টেবিল ডাটায় নজর দেওয়া যাক।

ক্রমিক নংতারিখপ্রতিবেদনের শিরোনামরেটিং০১০৪ এপ্রিলদানের শাড়ি নিতে গিয়ে বৃদ্ধার হেনস্তা হওয়ার ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয় বিভ্রান্তিকর০২০৫ এপ্রিলবঙ্গবাজারে আগুনে অক্ষত দাবিকৃত গ্রন্থটি কোরআন নয়, বুখারী শরিফের ব্যাখ্যাগ্রন্থ মিথ্যা০৩০৬ এপ্রিলপ্রথম বা দ্বিতীয় নয় বরং তৃতীয় বাংলাদেশি হিসেবে এমসিসির আজীবন সদস্যপদ পেয়েছেন মাশরাফি মিথ্যা০৪০৮ এপ্রিল১৯৭৪ এর আলোচিত বাসন্তী মারা যাননি মিথ্যা০৫০৮ এপ্রিলবঙ্গবাজারে বাইকে করে এসে আগুন লাগানোর দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি পুরোনো মিথ্যা০৬০৯ এপ্রিললেবানন থেকে ইসরায়েলে রকেট হামলার ঘটনায় গণমাধ্যমে পুরোনো ছবি প্রচার বিভ্রান্তিকর০৭০৯ এপ্রিলবলিউড অভিনেত্রী উর্বশীকে পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহ এর বিয়ের প্রস্তাব দেয়ার দাবিটি মিথ্যা মিথ্যা০৮১০ এপ্রিলউত্তর কোরিয়ার হেইল-২ ড্রোন পানির প্রায় ১ হাজার কিলোমিটার গভীরতায় চালানোর তথ্যটি বিভ্রান্তিকর বিভ্রান্তিকর০৯১১ এপ্রিলব্রাজিলিয়ান ফুটবলার কুতিনহো ফিলিস্তিনিদের বিষয়ে ফেসবুকে কোনো পোস্ট করেননি মিথ্যা১০১১ এপ্রিলইসরায়েলে রকেট হামলার ঘটনায় গণমাধ্যমে পুরোনো ছবি প্রচার বিভ্রান্তিকর১১১৩ এপ্রিলআল-আকসা মসজিদে ইসরায়েলি পুলিশের হামলার খবরে গণমাধ্যমে পুরোনো ছবি প্রচার বিভ্রান্তিকর১২১৫ এপ্রিলগণমাধ্যমে গুজব: সঞ্জয় দত্ত শুটিংয়ে বিস্ফোরণে আহত হননি মিথ্যা১৩২০ এপ্রিলসোফিয়ান বাউফলের রোনালদোর কান্নায় খুশি হওয়ার তথ্যটি মিথ্যা মিথ্যা১৪২৫ এপ্রিলগরমে অতিষ্ঠ হয়ে সূর্যের বিরুদ্ধে মামলার ঘটনাটি সাত বছরের পুরোনো বিভ্রান্তিকর১৫২৫ এপ্রিলনিউজিল্যান্ডে সাম্প্রতিক ভূমিকম্পের খবরে গণমাধ্যমে একাধিক পুরোনো ছবি প্রচার বিভ্রান্তিকর১৬২৬ এপ্রিলভিরাট কোহলির মেয়ে দাবিতে গণমাধ্যমে ভুল ছবি প্রচার মিথ্যা১৭২৬ এপ্রিলসমগ্র ভারতে নয়, হিজাব আন্দোলনের তাবাসসুম দ্বাদশের পরীক্ষায় কর্ণাটক রাজ্যে প্রথম হয়েছেন বিভ্রান্তিকর১৮২৯ এপ্রিলইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির ছবি ব্যবহার করে ভিন্ন ব্যক্তির মৃত্যুর খবর প্রচার বিভ্রান্তিকর১৯২৯ এপ্রিলরোনালদোকে কিনে প্রতারিত হয়েছেন উল্লেখ করে মন্তব্য করেননি আল নাসর সভাপতি মিথ্যা২০৩০ এপ্রিলভারতে দ্বাদশ পরীক্ষায় প্রথম হওয়া তাবাসসুম শাইক দাবিতে প্রচারিত ছবিটি মুসকানের বিভ্রান্তিকর২১০২ মেধর্ষণ থেকে রক্ষা করতে পাকিস্তানে নারীদের কবর তালাবদ্ধ করার সংবাদটি মিথ্যা মিথ্যা২২০২ মেজম্মু-কাশ্মীরের সাম্প্রতিক ভূমিকম্পের সংবাদে গণমাধ্যমে পাকিস্তানের পুরোনো ছবি মিথ্যা২৩০৪ মেইন্দোনেশিয়ায় সাম্প্রতিক ফেরি ডুবির ঘটনায় গণমাধ্যমে পুরোনো ছবি বিভ্রান্তিকর২৪০৫ মেগণমাধ্যমে তুরস্কের ছবিকে এপ্রিলে রাশিয়ার ভূমিকম্পের ঘটনার ছবি দাবিমিথ্যা২৫০৬ মেরুয়ান্ডায় সাম্প্রতিক বন্যার খবরে গণমাধ্যমে পুরোনো ছবিতে সয়লাব বিভ্রান্তিকর২৬০৬ মেগ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ জবি শিক্ষার্থীর মৃত্যুর খবরে যুগান্তরে ভুল ছবি প্রচার মিথ্যা২৭০৭ মেজাপানের সাম্প্রতিক ভূমিকম্পের সংবাদে গণমাধ্যমে পুরোনো ছবি প্রচার বিভ্রান্তিকর২৮১০ মেএই ছবিটি রংপুরের বিখ্যাত ব্যক্তিত্ব দেবী চৌধুরাণীর নয় মিথ্যা২৯১১ মেশিক্ষাছুটিতে থাকা কুবি শিক্ষকদের সংখ্যা নিয়ে গণমাধ্যমে ভুল তথ্য বিভ্রান্তিকর৩০১২ মেনিউজিল্যান্ডের সাম্প্রতিক বন্যায় গণমাধ্যমে পুরোনো ছবি বিভ্রান্তিকর৩১১৩ মেঅভিষেক ম্যাচে নয়, নিজের ওয়ানডে ক্যারিয়ারের ২৩তম ম্যাচে প্রথম সেঞ্চুরি করেছেন শান্ত মিথ্যা৩২১৪ মেক্রিস্টোফার নোলান ও কিলিয়ান মারফিকে ঘিরে ‘বণিক বার্তা’র এক প্রতিবেদনে চারটি ভুল তথ্য মিথ্যা৩৩১৪ মেইন্দোনেশিয়ার এপ্রিলের ভূমিকম্পের ঘটনার দাবিতে গণমাধ্যমে পুরোনো ছবি প্রচারবিভ্রান্তিকর৩৪১৪ মেঘূর্ণিঝড় মোখার তাণ্ডবের দৃশ্য দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার মিথ্যা৩৫১৫ মেঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে সেন্টমার্টিনে কোনো মানুষের মৃত্যু ঘটেনি মিথ্যা৩৬১৬ মেকঙ্গোতে সাম্প্রতিক ভূমিধসের খবরে গণমাধ্যমে তিন বছরের পুরোনো ছবি প্রচার বিভ্রান্তিকর৩৭১৭ মেএরদোয়ান ১৪ মে’র নির্বাচনে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হননি বিভ্রান্তিকর৩৮১৮ মেআষাঢ়ে গল্প; গণমাধ্যমের হাত ধরে কল্পিত অবাস্তব অভিনেতার বাস্তব মৃত্যু মিথ্যা৩৯১৮ মেমেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি ২১ মে থেকে কার্যকর দাবিতে গণমাধ্যমে গুজব মিথ্যা৪০১৮ মেটলিউডের শ্রাবন্তীকে জন সিনা ইনস্টাগ্রামে ফলো করেননি বিভ্রান্তিকর৪১২০ মেঘূর্ণিঝড় মোখার তাণ্ডবের দৃশ্য দাবিতে একাত্তর টিভিতে সোমালিয়ার বন্যার ভিডিও প্রচার মিথ্যা৪২২০ মেকঙ্গোতে ভারী বর্ষণে বন্যার ঘটনায় গণমাধ্যমে একাধিক পুরোনো ছবি বিভ্রান্তিকর৪৩২০ মেবাংলাদেশের শেষ আট সিরিজকে সুপার লিগের অংশ দাবিতে সমকালে একগাদা ভুল তথ্য অধিকাংশই মিথ্যা৪৪২২ মেযুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশের খবরে গণমাধ্যমে ভিন্ন ঘটনার পুরোনো ছবি প্রচার বিভ্রান্তিকর৪৫২২ মেঈশিতা সুরানার বয়স নিয়ে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য বিভ্রান্তিকর৪৬২২ মেকাশ্মীরের রেলসেতুর উচ্চতা এবং আইফেল টাওয়ারের সাথে সেতুটির তুলনায় গণমাধ্যমে ভুল তথ্য বিভ্রান্তিকর৪৭২৩ মেসৌদি আরবে ভারী বর্ষণের সংবাদে গণমাধ্যমে ভিন্ন ঘটনার ছবি প্রচার মিথ্যা৪৮২৪ মেমাটির ৭.৫ মাইল নিচে মানুষের চিৎকারের শব্দ শুনতে পাওয়ার সংবাদটি মিথ্যা মিথ্যা৪৯২৫ মেগাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের নির্বাচনের পরের দিনে দুবাই যাওয়ার টিকিট কাটার সংবাদটি মিথ্যা মিথ্যা৫০২৭ মেবাস্তব আম কিংবা ডিম নয়, ছবিগুলো এআই দ্বারা তৈরি মিথ্যা৫১২৮ মেগাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জায়েদা খাতুনের জয়ের ব্যবধান নিয়ে গণমাধ্যমে ভুল তথ্য মিথ্যা৫২২৮ মেসার্কাজম যখন খবর হয়ে গণমাধ্যমে; কানাডায় বাংলাদেশি মিলনের সিএনজি চালানোর ভুয়া গল্প মিথ্যা৫৩২৮ মে‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশো বন্ধ হচ্ছে না মিথ্যা৫৪৩১ মেরায়না বার্নাভির মহাকাশ থেকে তোলা ভিডিওর দৃশ্য দাবিতে গণমাধ্যমে ভুল ছবি প্রচার বিভ্রান্তিকর৫৫৩১ মেব্রিটেনের প্রধানমন্ত্রীকে মার্কিন প্রেসিডেন্টের চিনতে না পারার দাবিতে প্রচারিত ভিডিওটি এডিটেড মিথ্যা ৫৬০১ জুনলাওতারো মার্টিনেজের বিয়ের খবরে এমিলিয়ানো মার্টিনেজের ছবি গণমাধ্যমে বিভ্রান্তিকর৫৭০২ জুনতুরস্কের রাষ্ট্রপতি নির্বাচনের ফল বিশ্লেষণ নিয়ে প্রথম আলোয় অনূদিত কলামে বিকৃতি বিভ্রান্তিকর৫৮০৪ জুনসার্টিফিকেট পুড়িয়ে ভাইরাল হয়ে পাওয়া মুক্তার চাকরিটি সরকারি নয় বিভ্রান্তিকর৫৯০৫ জুন ‘ঘুষ দিয়ে চেয়ারে বসেছি, ফ্রিতে সেবা দিতে আসিনি’ শীর্ষক মন্তব্যটি সিএমপি কমিশনারের নয় মিথ্যা৬০০৬ জুনযমুনা টিভিতে তুরস্কের নির্বাচন বিষয়ে দেশটির নাগরিকদের বক্তব্য বিকৃতি বিভ্রান্তিকর৬১০৬ জুনমেসিকে বাড়ি ফিরতে বলে মেসির স্ত্রী ফেসবুকে কোনো পোস্ট করেননি মিথ্যা৬২০৭ জুনসুইডেনে যৌনতাকে খেলা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিটি মিথ্যা মিথ্যা৬৩০৮ জুনসড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যুর খবরে গণমাধ্যমে তার জীবিত ভাইয়ের ছবি প্রচার মিথ্যা৬৪০৮ জুনঢাকাকে জঙ্গল মনে হয় শীর্ষক কোনো বক্তব্য দেননি মেয়র তাপস কৌতুক৬৫০৯ জুনঅভিনেত্রী সাফা কবির শাহরিয়ার কবিরের মেয়ে নন মিথ্যা৬৬০৯ জুন বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনকে ছয় কংগ্রেসম্যানের লেখা চিঠিটি আসল মিথ্যা৬৭১০ জুনমেসির দলবদলকে কেন্দ্র করে তার স্ত্রী ফেসবুকে কোনো পোস্ট দেননি মিথ্যা৬৮১১ জুনপাকিস্তানের লাহোরে সাম্প্রতিক বন্যার খবরে গণমাধ্যমে পুরোনো ছবি বিভ্রান্তিকর৬৯১১ জুনচৌদ্দগ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে মুজিবুল হক এমপি আহত হননি মিথ্যা৭০১২ জুনইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে মে মাসের সংঘর্ষের ঘটনায় গণমাধ্যমে পুরোনো ছবি প্রচারবিভ্রান্তিকর৭১১৩ জুনবরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী শূন্য ভোট পাননি মিথ্যা ৭২১৫ জুনসৈয়দপুরের ফাইলেরিয়া হাসপাতাল বিশ্বের একমাত্র ফাইলেরিয়া হাসপাতাল নয় মিথ্যা৭৩১৭ জুনআফগানিস্তানের মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনায় গণমাধ্যমে একাধিক পুরোনো ছবিবিভ্রান্তিকর৭৪২৪ জুনওশানগেট টাইটানের চালকের মৃত্যুর পর সাবমেরিন চালক নিয়োগের নতুন কোনো বিজ্ঞপ্তি দেয়নি মিথ্যা ৭৫২৫ জুননেইমারের বাবা গ্রেফতার দাবিতে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য বিভ্রান্তিকর৭৬২৫ জুনমিয়ানমারে সাম্প্রতিক ভূমিকম্পের ঘটনায় গণমাধ্যমে বারো বছর পূর্বের ছবি প্রচার বিভ্রান্তিকর৭৭২৫ জুনব্রাজিল পরপর তিনবার ফুটবল বিশ্বকাপের ফাইনালে উঠা একমাত্র দল নয়, এই কৃতিত্ব আছে জার্মানিরও মিথ্যা ৭৮২৯ জুনবলিউড সিনেমা ‘কর্ম’র চুম্বন দৃশ্য বলিউডের প্রথম স্ক্যান্ডাল নয় মিথ্যা ৭৯৩০ জুনটাইটানিক দেখতে যাওয়ার নতুন কোনো বিজ্ঞাপন দেয়নি ওশানগেট মিথ্যা ৮০৩০ জুন যুক্তরাষ্ট্রের নাগরিক ১৫০ ডলারের পরিবর্তে ভুলে ১৫০০ নয়, ১৫,০০০ ডলার দান করার দাবি করেছেন বিভ্রান্তিকর৮১৩০ জুনহজ ২০২৩ এ হাজিদের উপস্থিতির সংখ্যা নিয়ে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য বিভ্রান্তিকর৮২৩০ জুনআলেক্সান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করে প্রথম হ্যালো বলার দাবিটি সত্য নয় মিথ্যা৮৩৩০ জুনএগুলো টাইটানের ধ্বংসাবশেষের ছবি নয়মিথ্যা ৮৪০২ জুলাইচিলির সাম্প্রতিক বন্যার খবরে গণমাধ্যমে পুরোনো ছবি প্রচার বিভ্রান্তিকর৮৫০৩ জুলাইসুইডেনে কোরআন পোড়ানোর সাম্প্রতিক ঘটনায় ইন্টারনেটে পুরোনো ছবি প্রচার বিভ্রান্তিকর৮৬০৫ জুলাইমাহের আলী রুশো স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট পাননি মিথ্যা৮৭০৫ জুলাইনেপালে ভারী বর্ষণে বন্যার ঘটনায় গণমাধ্যমে একাধিক পুরোনো ছবি বিভ্রান্তিকর৮৮১১ জুলাইপাকিস্তানে ভারী বর্ষণের ঘটনায় গণমাধ্যমে একাধিক পুরোনো ছবি বিভ্রান্তিকর ৮৯১২ জুলাইদামেস্কে গত জুনের বিমান হামলার ঘটনায় গণমাধ্যমে পুরোনো ছবি বিভ্রান্তিকর

এবার বিস্তারিত পরিসংখ্যানে নজর দেওয়া যাক –

০১/ ফ্যাক্টচেক: ০৪ এপ্রিল, ২০২৩

দাবি: সংসদ সদস্যের শাড়ি নিতে গিয়ে সাম্প্রতিক সময়ে মার খাওয়া বৃদ্ধার ভিডিও।

দাবির পক্ষে: ঢাকা টাইমস

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

অনুসন্ধানের ফল: ঘটনাটি গত মার্চের নয় বরং এটি ২০২২ সালের ২৭তম রমজানের (২৯ এপ্রিল) ঘটনা।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: দানের শাড়ি নিতে গিয়ে বৃদ্ধার হেনস্তা হওয়ার ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়

০২/ ফ্যাক্টচেক: ০৫ এপ্রিল, ২০২৩

দাবি: বঙ্গবাজারে আগুনের ছাই থেকে উদ্ধার দাবিতে প্রচারিত গ্রন্থটি কোরআন শরীফ (কতিপয় গণমাধ্যমের দাবি গ্রন্থটি বুখারী শরীফ)।

দাবির পক্ষে: সময় টিভি (ইউটিউব), আরটিভি (ইউটিউব), বাংলাভিশন (ইউটিউব), দৈনিক কালবেলা (ফেসবুক), বিজয় টিভি (ইউটিউব), বায়ান্ন টিভি (ইউটিউব), দ্য ডেইলি ক্যাম্পাস (ইউটিউব), সংবাদ প্রকাশ (ইউটিউব), সোনালী নিউজ (ইউটিউব), ডেইলি মিরর অব বাংলাদেশ

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ১০

অনুসন্ধানের ফল: এটি হাদিস গ্রন্থ সহীহ বুখারী শরীফ এর ব্যাখ্যাগ্রন্থ “উমদাতুল কারী শারহু সহীহুল বুখারী” এর ১০ নং ভলিউম। গ্রন্থটির রচয়িতা আল্লামা বদরুদ্দীন আইনী।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: বঙ্গবাজারে আগুনে অক্ষত দাবিকৃত গ্রন্থটি কোরআন নয়, বুখারী শরিফের ব্যাখ্যাগ্রন্থ

০৩/ ফ্যাক্টচেক: ০৬ এপ্রিল, ২০২৩

দাবি: প্রথম বাংলাদেশি (কতিপয় গণমাধ্যমে দ্বিতীয় বাংলাদেশি দাবি) হিসেবে এমসিসির আজীবন সদস্যপদ লাভের সম্মান অর্জন করেছেন মাশরাফি।

দাবির পক্ষে: একাত্তর টিভি (ইউটিউব), কালের কণ্ঠ, সমকাল, বিডিনিউজ২৪, চ্যানেল আই, ইত্তেফাক, যুগান্তর, ইনকিলাব, ডেইলি সান, ঢাকা প্রকাশ, বৈশাখী টিভি, ঢাকা মেইল, ঢাকা পোস্ট, দেশ রূপান্তর, বাংলাভিশন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, মানবকণ্ঠ, দৈনিক বাংলা, ডেইলি মেসেঞ্জার, প্রতিদিনের বাংলাদেশ, বাংলানিউজ২৪, নয়া দিগন্ত, দৈনিক করতোয়া, বাংলাদেশ টাইমস, বাংলাদেশ প্রতিদিন, জাগোনিউজ২৪, বাহান্ন নিউজ, রাইজিং বিডি, বিজনেস জার্নাল, বিডি২৪ লাইভ, দৈনিক আমাদের সময়, আলোকিত বাংলাদেশ, ডেইলি ক্যাম্পাস, ডেইলি বাংলাদেশ, বিডিক্রিকটাইম, বাংলাদেশ জার্নাল, সময়ের আলো, নতুন সময়, প্রতিদিনের সংবাদ, ডেল্টা টাইমস, অনফিল্ড (ইউটিউব)।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ৪১

অনুসন্ধানের ফল: ১৯৮২ সালে রাইসউদ্দিন আহমেদ এবং ২০০৩ সালে সাবের হোসেন চৌধুরী যথাক্রমে প্রথম ও দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ইংল্যান্ডের মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সম্মানসূচক আজীবন সদস্যপদ পান। তাদের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে (প্রথম বাংলাদেশি ক্রিকেটার) মাশরাফি এই সম্মাননা পান।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: প্রথম বা দ্বিতীয় নয় বরং তৃতীয় বাংলাদেশি হিসেবে এমসিসির আজীবন সদস্যপদ পেয়েছেন মাশরাফি

০৪/ ফ্যাক্টচেক: ০৮ এপ্রিল, ২০২৩

দাবি: ১৯৭৪ সালে মাছ ধরার জাল পরিয়ে লজ্জা নিবারণের সেই আলোচিত ঘটনার প্রধান চরিত্র বাসন্তী মারা গেছেন।

দাবির পক্ষে: বাংলাদেশ প্রতিদিন (সম্পাদকীয়)।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

অনুসন্ধানের ফল: বাসন্তী বেঁচে আছেন এবং বর্তমানে তিনি সরকার থেকে উপহার হিসেবে পাওয়া বাড়িতে অবস্থান করছেন।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: ১৯৭৪ এর আলোচিত বাসন্তী মারা যাননি

০৫/ ফ্যাক্টচেক: ০৮ এপ্রিল, ২০২৩

দাবি: বঙ্গবাজারে বাইকে করে এসে আগুন লাগানোর দৃশ্য এটি।

দাবির পক্ষে: কালবেলা (ইউটিউব)।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

অনুসন্ধানের ফল: বাইকে এসে বঙ্গবাজারে আগুন লাগিয়ে দেওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটি অন্তত এক বছরের পুরোনো।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: বঙ্গবাজারে বাইকে করে এসে আগুন লাগানোর দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি পুরোনো

০৬/ ফ্যাক্টচেক: ০৯ এপ্রিল, ২০২৩

দাবি: লেবানন থেকে ইসরায়েলে ৩০টির বেশি রকেট হামলার ঘটনার সাম্প্রতিক ছবি।

দাবির পক্ষে: বাংলানিউজ২৪, ঢাকা মেইল

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০২

অনুসন্ধানের ফল: ২০২১ সালের ১৫ মে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলার প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলি শহরগুলোকে লক্ষ্য করে গাজা থেকে রকেট ছোঁড়ার দৃশ্য এটি।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলার ঘটনায় গণমাধ্যমে পুরোনো ছবি প্রচার

০৭/ ফ্যাক্টচেক: ০৯ এপ্রিল, ২০২৩

দাবি: পাকিস্তান ক্রিকেটার নাসিম শাহ বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন।

দাবির পক্ষে: মানবজমিন, যায়যায়দিন, যুগান্তর, সময় টিভি, ভোরের কাগজ, ঢাকা মেইল, আমাদের সময়, চ্যানেল২৪, আজকের পত্রিকা, নিউজ২৪, দৈনিক আমাদের সময়, বিজয় টিভি (ইউটিউব), বাংলাদেশ টুডে, দ্যা ডেইলি ক্যাম্পাস, জুম বাংলা, দ্যা রিপোর্ট লাইভ, ফ্রিডম বাংলা নিউজ

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ১৭

অনুসন্ধানের ফল: নাসিম শাহ গত ফেব্রুয়ারিতে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে প্রশ্ন-উত্তর পর্বে অংশ নেন। উক্ত অনুষ্ঠানে নাসিম শাহকে করা বেশকিছু প্রশ্নের মধ্যে তার বিয়ে নিয়ে এবং ভারতীয় অভিনেত্রী উর্বশী রাউতেলা সংক্রান্ত দুটি ভিন্ন প্রশ্নের উত্তরের সময়কার বক্তব্য এডিটের মাধ্যমে জোড়া লাগিয়ে উর্বশীকে বিয়ের প্রস্তাব দিলেন নাসিম শাহ শীর্ষক দাবিতে প্রচার করা হয়।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: বলিউড অভিনেত্রী উর্বশীকে পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহ এর বিয়ের প্রস্তাব দেয়ার দাবিটি মিথ্যা

০৮/ ফ্যাক্টচেক: ১০ এপ্রিল, ২০২৩

দাবি: উত্তর কোরিয়ায় পানির নিচে একটি পারমাণবিক ড্রোন মহড়া চলাকালীন পানির প্রায় ১ হাজার কিলোমিটার গভীরতায় ৭১ ঘণ্টা ৬ মিনিট ধরে চালানো হয়।

দাবির পক্ষে: ইনকিলাব, ডেইলি বাংলাদেশবাংলা ট্রিবিউন

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০৩

অনুসন্ধানের ফল: ড্রোনটি পানির নিচে এক হাজার কিলোমিটার ব্যাপী দূরত্ব পর্যন্ত স্বয়ংক্রিয় সিস্টেমে হামলা চালাতে সক্ষম।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: উত্তর কোরিয়ার হেইল-২ ড্রোন পানির প্রায় ১ হাজার কিলোমিটার গভীরতায় চালানোর তথ্যটি বিভ্রান্তিকর

০৯/ ফ্যাক্টচেক: ১১ এপ্রিল, ২০২৩

দাবি: ব্রাজিলিয়ান ফুটবলার ফিলিপ কুতিনহো ফিলিস্তিনিদের বিষয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন।

দাবির পক্ষে: চ্যানেল২৪ (ইউটিউব)।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

অনুসন্ধানের ফল: ফিলিপ কুতিনহো ফিলিস্তিনিদের বিষয়ে ফেসবুকে কোনো পোস্ট দেননি বরং কুতিনহোর নামে বাংলাদেশ থেকে পরিচালিত একটি ফ্যান পেজ থেকে উক্ত পোস্টটি দেওয়া হয়।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: ব্রাজিলিয়ান ফুটবলার কুতিনহো ফিলিস্তিনিদের বিষয়ে ফেসবুকে কোনো পোস্ট করেননি

১০/ ফ্যাক্টচেক: ১১ এপ্রিল, ২০২৩

দাবি: ইসরায়েলে এপ্রিলে রকেট হামলার ঘটনার ছবি।

দাবির পক্ষে: ঢাকা মেইল।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

অনুসন্ধানের ফল: প্রথম ছবিটি ২০১৪ সালের এবং দ্বিতীয়টি ২০২১ সালের ভিন্ন ঘটনার।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: ইসরায়েলে রকেট হামলার ঘটনায় গণমাধ্যমে পুরোনো ছবি প্রচার

১১/ ফ্যাক্টচেক: ১৩ এপ্রিল, ২০২৩

দাবি: আল-আকসা মসজিদে এপ্রিলে নামাজরত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি পুলিশের হামলার ঘটনার ছবি।

দাবির পক্ষে: অর্থসূচক, ঢাকা মেইল, যুগান্তর, ইনকিলাব, এসএ টিভি, জুমবাংলা

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০৬

অনুসন্ধানের ফল: ছবিটি ২০২২ সালের ২২ এপ্রিলে আল আকসা মসজিদেই ইসরায়েলি পুলিশ কর্তৃক ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনায় ধারণকৃত।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: আল- আকসা মসজিদে ইসরায়েলি পুলিশের হামলার খবরে গণমাধ্যমে পুরোনো ছবি প্রচার

১২/ ফ্যাক্টচেক: ১৫ এপ্রিল, ২০২৩

দাবি: শুটিংয়ে বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত।

দাবির পক্ষে: চ্যানেল২৪, যমুনা টিভি, নিউজ২৪, প্রথম আলো, যুগান্তর, বাংলাদেশ প্রতিদিন, জনকণ্ঠ, বৈশাখী টিভি, আজকের পত্রিকা, সময়ের আলো, ঢাকা মেইল, বাংলা ট্রিবিউন, বাহান্ন নিউজ, দীপ্ত টিভি, ডিবিসি নিউজ, বিডিনিউজ২৪, ঢাকা ট্রিবিউন, দেশ রূপান্তর, বাংলানিউজ২৪, বণিক বার্তা, দৈনিক বাংলা, আমাদের সময়, দৈনিক আমাদের সময়, প্রতিদিনের বাংলাদেশ, সাম্প্রতিক দেশকাল, এবিনিউজ২৪, একুশে সংবাদ, রিদ্মিক নিউজ, ভোরের কাগজ, নয়া শতাব্দী, মানবকণ্ঠ, দৈনিক বাংলা, বিজনেস পোস্ট, স্টার সংবাদ, সোনালী নিউজ, ডেল্টা টাইমস, ডেইলি মেসেঞ্জার

এছাড়াও, সময় টিভি, ঢাকা পোস্ট, ডেইলি বাংলাদেশ, সমকাল এবং বিডি২৪লাইভ এই বিষয়ে সংবাদ পরিবেশন করে পরবর্তীতে তা সংশোধন করে ফেলে। প্রতিবেদনগুলোর পূর্ববর্তী ভার্সনের কোনো আর্কাইভ কপি পাওয়া সম্ভব হয়নি।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ৪২

অনুসন্ধানের ফল: সঞ্জয় দত্ত নিজেই এক টুইট বার্তায় বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন বলে নিশ্চিত করেছেন।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: গণমাধ্যমে গুজব: সঞ্জয় দত্ত শুটিংয়ে বিস্ফোরণে আহত হননি

১৩/ ফ্যাক্টচেক: ২০ এপ্রিল, ২০২৩

দাবি: মরোক্কান ফরোয়ার্ড সোফিয়ান বাউফল পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে কাতার বিশ্বকাপে কাঁদতে দেখে খুশি হয়েছেন।

দাবির পক্ষে: প্রথম আলো, চ্যানেল আই, প্রতিদিনের বাংলাদেশ, ডেইলি বাংলাদেশ, দেশ রূপান্তর, বিজয় টিভি (ইউটিউব), সোনালী নিউজ

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০৭

অনুসন্ধানের ফল: সোফিয়ান বাউফল ১৬ এপ্রিল কাতারভিত্তিক সংবাদ মাধ্যম Al Kass এ একটি সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারের এক পর্যায়ে উপস্থাপিকার এক প্রশ্নের উত্তরে সোফিয়ান বাউফল বলেন, রোনালদোর প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমাদের কান্না করার চেয়ে তার কান্না করাটাই স্বাভাবিক ছিলো। কিন্তু পরবর্তীতে তার এই উত্তরটিকেই বিকৃত করে আলোচিত দাবিটি ছড়িয়ে পড়ে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: সোফিয়ান বাউফলের রোনালদোর কান্নায় খুশি হওয়ার তথ্যটি মিথ্যা

১৪/ ফ্যাক্টচেক: ২৫ এপ্রিল, ২০২৩

দাবি: প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে এক ব্যক্তি সূর্যের বিরুদ্ধে মামলা করেছেন।

দাবির পক্ষে: নাগরিক টিভি (ইউটিউব)।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

অনুসন্ধানের ফল: ২০১৬ সালে ভারতের মধ্য প্রদেশের এক ব্যক্তি অতিরিক্ত তাপমাত্রায় সূর্যদেবতার বিরুদ্ধে এফআইআর দায়ের করার জন্য আবেদন পত্র জমা দিয়েছিলেন।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: গরমে অতিষ্ঠ হয়ে সূর্যের বিরুদ্ধে মামলার ঘটনাটি সাত বছরের পুরোনো

১৫/ ফ্যাক্টচেক: ২৫ এপ্রিল, ২০২৩

দাবি: নিউজিল্যান্ডে গত ২৪ এপ্রিলের ভূমিকম্পের ঘটনার সাতটি ছবি।

দাবির পক্ষে: জাগোনিউজ২৪, জনকণ্ঠ, দৈনিক করতোয়া, ডিবিসি নিউজ, ইনকিলাব, এবিনিউজ২৪, বাংলাদেশ টাইমস, বার্তা২৪, ডেইলি মেসেঞ্জার, নয়া শতাব্দী, সাম্প্রতিক দেশকাল, আমার সংবাদ, সময় জার্নাল

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ১৩

অনুসন্ধানের ফল: নিউজিল্যান্ডের গত ২৪ এপ্রিলের ভূমিকম্পে গণমাধ্যমে প্রচারিত সাতটি ছবি উক্ত ভূমিকম্পের নয়। ভিন্ন ভিন্ন স্থান ও ঘটনার পুরোনো ছবি এগুলো।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: নিউজিল্যান্ডে সাম্প্রতিক ভূমিকম্পের খবরে গণমাধ্যমে একাধিক পুরোনো ছবি প্রচার

১৬/ ফ্যাক্টচেক: ২৬ এপ্রিল, ২০২৩

দাবি: ভারতীয় ক্রিকেটার ভিরাট কোহলির কোলে থাকা মেয়ে শিশুটি কোহলির মেয়ে।

দাবির পক্ষে: যুগান্তর।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

অনুসন্ধানের ফল: শিশুটি ভারতীয় ক্রিকেটার হারভাজন সিংহ এবং অভিনেত্রী গীতা বস্র দম্পতির মেয়ে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: ভিরাট কোহলির মেয়ে দাবিতে গণমাধ্যমে ভুল ছবি প্রচার

১৭/ ফ্যাক্টচেক: ২৬ এপ্রিল, ২০২৩

দাবি: ভারতের কর্ণাটকে হিজাব আন্দোলনকারী তাবাসসুম শাইকের ছবি।

দাবির পক্ষে: সমকাল, জুম বাংলা, নাগরিক টিভি, কালবেলা (ফেসবুক)।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০৪

অনুসন্ধানের ফল: ছবির শিক্ষার্থীটির নাম মুসকান খান৷

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: সমগ্র ভারতে নয়, হিজাব আন্দোলনের তাবাসসুম দ্বাদশের পরীক্ষায় কর্ণাটক রাজ্যে প্রথম হয়েছেন

১৮/ ফ্যাক্টচেক: ২৯ এপ্রিল, ২০২৩

দাবি: ইরানের সিনিয়র শিয়া আলেম এবং প্রভাবশালী বিশেষজ্ঞ পরিষদের সদস্য আয়াতুল্লাহ আব্বাসালি সোলেইমানির ছবি।

দাবির পক্ষে: যমুনা টিভি (ইউটিউব), আরটিভি (ফেসবুক)।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০২

অনুসন্ধানের ফল: ছবিগুলো আয়াতুল্লাহ আব্বাসালি সোলেইমানির নয় বরং এগুলো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির ছবি।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির ছবি ব্যবহার করে ভিন্ন ব্যক্তির মৃত্যুর খবর প্রচার

১৯/ ফ্যাক্টচেক: ২৯ এপ্রিল, ২০২৩

দাবি: পদত্যাগপত্র জমা দিয়ে সৌদি ফুটবল ক্লাব আল নাসরের সভাপতি মুসাইলি আল মুয়াম্মার বলেছেন, ক্রিস্টিয়ানো রোনালদোকে চুক্তি স্বাক্ষর করিয়ে তিনি প্রতারিত হয়েছেন।

দাবির পক্ষে: ঢাকা পোস্ট, ঢাকা টাইমস

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০২

অনুসন্ধানের ফল: মুসাইলি আল মুয়াম্মার এমন কোনো মন্তব্যই করেননি, এমনকি সে সময়ে তিনি গণমাধ্যমকে কোনো সাক্ষাৎকারই দেননি।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: রোনালদোকে কিনে প্রতারিত হয়েছেন উল্লেখ করে মন্তব্য করেননি আল নাসর সভাপতি

২০/ ফ্যাক্টচেক: ৩০ এপ্রিল, ২০২৩

দাবি: ভারতের কর্ণাটকে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় প্রথম স্থান অর্জন করা হিজাব আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী তাবাসসুম শাইকের ছবি।

দাবির পক্ষে: ডিবিসি নিউজ (ইউটিউব)।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

অনুসন্ধানের ফল: ছবিটি কর্ণাটক রাজ্যের মান্দ্যাইয়া জেলার পিইএস কলেজ অব আর্টস, সায়েন্স অ্যান্ড কমার্স কলেজের আরেক শিক্ষার্থী মুসকান খানের।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: ভারতে দ্বাদশ পরীক্ষায় প্রথম হওয়া তাবাসসুম শাইক দাবিতে প্রচারিত ছবিটি মুসকানের

২১/ ফ্যাক্টচেক: ০২ মে, ২০২৩

দাবি: পাকিস্তানে মৃত নারীদের ধর্ষণ থেকে রক্ষা করতে কবরে তালা দেয়া হচ্ছে।

দাবির পক্ষে: সময়ের আলো, চ্যানেল আই, ঢাকা পোস্ট, বাংলাভিশন, নিউজ২৪, আমাদের সময়, বিবার্তা২৪, ঢাকা টাইমস, মানবজমিন, চ্যানেল২৪, জনকণ্ঠ, ডেইলি বাংলাদেশ, দ্য ডেইলি ক্যাম্পাস, বাহান্ন নিউজ, সংবাদ প্রকাশ, বাংলাদেশ মোমেন্টস

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ১৬

অনুসন্ধানের ফল: পাকিস্তানে এই ধরণের কোনো ঘটনা ঘটেনি। তাছাড়া, যে ছবিটি পাকিস্তানের হিসেবে প্রচার করে উক্ত দাবিটি করা হয়েছে সেটি মূলত ভারতের হায়দ্রাবাদের একটি কবরস্থানের একটি কবর গ্রিলবদ্ধ করার ছবি এবং এই ছবির সাথে ধর্ষণ প্রতিরোধের কোনো সম্পর্ক নেই।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: ধর্ষণ থেকে রক্ষা করতে পাকিস্তানে নারীদের কবর তালাবদ্ধ করার সংবাদটি মিথ্যা

২২/ ফ্যাক্টচেক: ০২ মে, ২০২৩

দাবি: ৩০ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু- কাশ্মীরে ভূমিকম্পের ঘটনার ছবি।

দাবির পক্ষে: আমাদের সময়,

ভোরের কাগজ

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০২

অনুসন্ধানের ফল: ২০১৫ সালের ২৬ অক্টোবর পাকিস্তান, আফগানিস্তান ও ভারতে ভূমিকম্প আঘাত হানে। উক্ত ঘটনায় পাকিস্তানের কোহাত শহরে ক্ষতিগ্রস্ত একটি ভবনের ছবি এটি।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: জম্মু-কাশ্মীরের সাম্প্রতিক ভূমিকম্পের সংবাদে গণমাধ্যমে পাকিস্তানের পুরোনো ছবি

২৩/ ফ্যাক্টচেক: ০৪ মে, ২০২৩

দাবি: ইন্দোনেশিয়ার এপ্রিলের ফেরি ডুবির ঘটনার দৃশ্য।

দাবির পক্ষে: যুগান্তর, মানবজমিন, রাইজিং বিডি, বাংলাদেশ প্রতিদিন, দেশ রূপান্তর, নয়া শতাব্দী, ডেল্টা টাইমস, বিজনেস বাংলাদেশ, সাম্প্রতিক দেশকাল, নয়া দিগন্ত, আলোকিত বাংলাদেশ, বার্তা২৪, সময় জার্নাল, একুশে টিভি, বাংলাদেশ জার্নাল, প্রতিদিনের বাংলাদেশ, দৈনিক বাংলা

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ১৭

অনুসন্ধানের ফল: পূর্বের ভিন্ন ভিন্ন ঘটনার ছবিকে গত এপ্রিলের ঘটনার দাবিতে প্রচার করা হয়েছে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক ফেরি ডুবির ঘটনায় গণমাধ্যমে পুরোনো ছবি

২৪/ ফ্যাক্টচেক: ০৫ মে, ২০২৩

দাবি: এপ্রিলে রাশিয়ার ভূমিকম্পের ঘটনার দৃশ্য।

দাবির পক্ষে: সময় টিভি

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

অনুসন্ধানের ফল: গত ২০ ফেব্রুয়ারিতে তুরস্কের ভূমিকম্পের ছবিকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: গণমাধ্যমে তুরস্কের ছবিকে এপ্রিলে রাশিয়ার ভূমিকম্পের ঘটনার ছবি দাবি

২৫/ ফ্যাক্টচেক: ০৬ মে, ২০২৩

দাবি: রুয়ান্ডায় মে মাসে ভারী বর্ষণে সৃষ্ট বন্যার ঘটনার ছবি।

দাবির পক্ষে: কালের কণ্ঠ, দেশ রূপান্তর, বাংলাদেশ জার্নাল, বিবার্তা২৪, ইত্তেফাক, সংবাদ প্রকাশ, জাগো নিউজ২৪, ডেইলি অবজারভার, রাইজিং বিডি, বাংলা২৪ লাইভ নিউজপেপার, বৈশাখী টিভি, বাংলাদেশ প্রতিদিন, ভোরের ডাক, রিদ্মিক নিউজ, ডেইলি নিউ নেশন, জনবাণী, দীপ্ত টিভি (ইউটিউব), ডিবিসি নিউজ (ইউটিউব)।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ১৮

অনুসন্ধানের ফল: পূর্বে রুয়ান্ডাসহ ভিন্ন ভিন্ন দেশের বিভিন্ন সময়ের পুরোনো ছবিকে রুয়ান্ডার মে মাসের বন্যার ঘটনার দাবিতে প্রচার করা হয়েছে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: রুয়ান্ডায় সাম্প্রতিক বন্যার খবরে গণমাধ্যমে পুরোনো ছবিতে সয়লাব

২৬/ ফ্যাক্টচেক: ০৬ মে, ২০২৩

দাবি: ঢাকার ধূপখোলাবাজারে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা যাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মেহেদী হাসানের ছবি।

দাবির পক্ষে: যুগান্তর।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

অনুসন্ধানের ফল: সংযুক্ত ছবিটি মেহেদী হাসানের নয় বরং এটি গত ২৯ এপ্রিল মারা যাওয়া একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রাজু আহমেদের ছবি।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ জবি শিক্ষার্থীর মৃত্যুর খবরে যুগান্তরে ভুল ছবি প্রচার

২৭/ ফ্যাক্টচেক: ০৭ মে, ২০২৩

দাবি: জাপানে গত ০৫ মে’র ভূমিকম্পের ঘটনার ছবি।

দাবির পক্ষে: ইনকিলাব, বৈশাখী টিভি, ডেইলি বাংলাদেশ

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০৩

অনুসন্ধানের ফল: ছবিগুলো জাপানে গত ০৫ মে’র ভূমিকম্পের সময়ের নয় বরং জাপানে পূর্বে সংঘটিত ভূমিকম্পের পুরোনো ছবিকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: জাপানের সাম্প্রতিক ভূমিকম্পের সংবাদে গণমাধ্যমে পুরোনো ছবি প্রচার

২৮/ ফ্যাক্টচেক: ১০ মে, ২০২৩

দাবি: রংপুরের বিখ্যাত ব্যক্তিত্ব দেবী চৌধুরাণীর ছবি।

দাবির পক্ষে: ডেইলি বাংলাদেশ।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

অনুসন্ধানের ফল: কোনোপ্রকার গ্রহণযোগ্য তথ্যসূত্র ছাড়াই ইন্টারনেট থেকে সংগৃহীত এক নারীর ছবিকে রংপুরের বিখ্যাত ব্যক্তিত্বদেবী চৌধুরাণীর ছবি দাবি করা হয়েছে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: এই ছবিটি রংপুরের বিখ্যাত ব্যক্তিত্ব দেবী চৌধুরাণীর নয়

২৯/ ফ্যাক্টচেক: ১১ মে, ২০২৩

দাবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২৬৬ জন শিক্ষকের মধ্যে ৬৫ জন শিক্ষা ছুটিতে।

দাবির পক্ষে: রাইজিং বিডি

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

অনুসন্ধানের ফল: শিক্ষাছুটিতে থাকা শিক্ষকের সংখ্যা ২০১ জন।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: শিক্ষাছুটিতে থাকা কুবি শিক্ষকদের সংখ্যা নিয়ে গণমাধ্যমে ভুল তথ্য

৩০/ ফ্যাক্টচেক: ১২ মে, ২০২৩

দাবি: নিউজিল্যান্ডে গত মে মাসে ভারী বর্ষণে সৃষ্ট বন্যার ঘটনার ছবি।

দাবির পক্ষে: ডেইলি বাংলাদেশ, মানবকণ্ঠ, সংবাদ প্রকাশ।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০৩

অনুসন্ধানের ফল: প্রচারিত ছবিগুলো গত মে মাসের নয় বরং গত জানুয়ারিতে নিউজিল্যান্ডের বন্যার পুরোনো ছবিকে নিউজিল্যান্ডের মে মাসের বন্যার ঘটনার দাবিতে প্রচার করা হয়েছে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: নিউজিল্যান্ডের সাম্প্রতিক বন্যায় গণমাধ্যমে পুরোনো ছবি

৩১/ ফ্যাক্টচেক: ১৩ মে, ২০২৩

দাবি: আয়ারল্যান্ডের বিপক্ষে ১২ মে নাজমুল হোসেন শান্ত অভিষেক (ওয়ানডে) ম্যাচে শতক ছুঁয়েছেন।

দাবির পক্ষে: সমকাল (ফেসবুক)।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

অনুসন্ধানের ফল: আয়ারল্যান্ডের বিপক্ষে গত ১২ মে নিজের ওয়ানডে ক্যারিয়ারের ২৩ তম ম্যাচে খেলতে নেমে সেঞ্চুরি করেন তিনি।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: অভিষেক ম্যাচে নয়, নিজের ওয়ানডে ক্যারিয়ারের ২৩তম ম্যাচে প্রথম সেঞ্চুরি করেছেন শান্ত

৩২/ ফ্যাক্টচেক: ১৪ মে, ২০২৩

দাবি: পিকি ব্লাইন্ডার্স ড্রামা সিরিজে মারফি অভিনয় করেননি। সিরিজের ছয়টি সিজন তৈরি করেছেন ক্রিস্টোফার নোলান। নোলানের ব্যাটম্যান সিরিজের তিনটি চলচ্চিত্র সহ ইনসেপশন ও ডানকার্ক সিনেমায় মারফিকে অভিনয় করার প্রস্তাব দেননি বা সিনেমাগুলোতে মারফি অভিনয় করেননি। নোলানের ওপেনহেইমার চলচ্চিত্রে প্রথমবারের মতো অভিনয়ের সুযোগ পেয়েছেন কিলিয়ান মারফি।

দাবির পক্ষে: বণিক বার্তা।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

অনুসন্ধানের ফল: কিলিয়ান মারফি অভিনিত ড্রামা সিরিজ পিকি ব্লাইন্ডার্স এর এ পর্যন্ত ৬ টি সিজন মুক্তি পেয়েছে। এ ড্রামা সিরিজের পরিচালক ছিলেন যথাক্রমে টম হারপার, অটো বাদার্স্ট, ডেভিড ক্যাফেরি, টিম মিলেন্টস, কম ম্যাক কার্থি, এনথনি বায়ার্ন। এই জুলাই মাসের শেষের দিকে ক্রিস্টোফার নোলান পরিচালিত এবং কিলিয়ান মারফি অভিনীত আসন্ন নতুন চলচ্চিত্র ‘ওপেনহেইমার’ মুক্তি পাবে। এখানে অনুমেয় যে, কিলিয়ান মারফি’র অভিনীত এই সিরিজটির জনপ্রিয়তা এবং ওপেনহাইমারের প্রধান চরিত্রে অভিনয় করেছেন মারফি সেহেতু সিনেমাটি নিয়ে প্রকাশিত সংবাদে পিকি ব্লাইন্ডার্স সিনেমার নাম ভুলক্রমে উল্লেখ করা হয়েছে। এছাড়াও, নোলানের ব্যাটম্যান সিরিজের তিনটি চলচ্চিত্র সহ ইনসেপশন ও ডানকার্ক সিনেমাগুলোতে মারফি প্রধান চরিত্রে অভিনয় করেননি উল্লেখ করতে গিয়ে; নোলানের ব্যাটম্যান সিরিজের তিনটি চলচ্চিত্র সহ ইনসেপশন ও ডানকার্ক সিনেমাগুলোতে মারফি অভিনয় করেননি উল্লেখ করে ফেলেছে দেশীয় গণমাধ্যম “বণিক বার্তা”।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: ক্রিস্টোফার নোলান ও কিলিয়ান মারফিকে ঘিরে ‘বণিক বার্তা’র এক প্রতিবেদনে চারটি ভুল তথ্য

৩৩/ ফ্যাক্টচেক: ১৪ মে, ২০২৩

দাবি: এপ্রিলে ইন্দোনেশিয়ার ভূমিকম্পের ঘটনার ছবি।

দাবির পক্ষে: দৈনিক সংগ্রাম, সময় টিভি, নিউজবাংলা২৪, সময়ের আলো, ভোরের কাগজ, ডেইলি মেসেঞ্জার।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০৬

অনুসন্ধানের ফল: পূর্বের বিভিন্ন ভূমিকম্পের ঘটনার ছবিকে ইন্দোনেশিয়ার এপ্রিলের ভূমিকম্পের দাবিতে প্রচার করা হয়েছে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: ইন্দোনেশিয়ার এপ্রিলের ভূমিকম্পের ঘটনার দাবিতে গণমাধ্যমে পুরোনো ছবি প্রচার

৩৪/ ফ্যাক্টচেক: ১৪ মে, ২০২৩

দাবি: ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবের দৃশ্য।

দাবির পক্ষে: একাত্তর টিভি (ইউটিউব), এসএ টিভি (ইউটিউব)।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০২

অনুসন্ধানের ফল: আলোচ্য ভিডিওটি ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবের ঘটনার নয় বরং এটি গত ০৯ মে গোপালগঞ্জে হওয়া ঝড়ের একটি ভিডিও।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবের দৃশ্য দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

৩৫/ ফ্যাক্টচেক: ১৫ মে, ২০২৩

দাবি: গত ১৪ মে ঘূর্ণিঝড় মোখা’র তাণ্ডবে কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়নে দুইজনের মৃত্যুর খবর (কোনো গণমাধ্যমে একজন মৃত্যুর খবর এসেছে) প্রচার।

দাবির পক্ষে: দৈনিক বাংলা, এশিয়ান টিভি, দ্য রিপোর্ট ২৪, নাগরিক টিভি, এটিএন বাংলা, আরটিভি, মাই টিভি, বায়ান্ন টিভি, যুগান্তর, দৈনিক সংগ্রাম, মানবজমিন, আমাদের সময়, যায়যায়দিন, ইনকিলাব, জনকণ্ঠ, ভোরের কাগজ, দেশ রূপান্তর, মানবকণ্ঠ, কালবেলা, ডেইলি অবজারভার, বিজনেস বাংলাদেশ, আলোকিত বাংলাদেশ, সাম্প্রতিক দেশকাল, ঢাকা পোস্ট, ঢাকা মেইল, ডেইলি বাংলাদেশ, বাংলাদেশ টাইমস, দ্য বাংলাদেশ মোমেন্টস, দ্য বিজনেস পোস্ট, বাংলাদেশ জার্নাল, ডেইলি ক্যাম্পাস, নিউজজি২৪, বি বার্তা২৪, সংবাদ প্রকাশ, পূর্ব পশ্চিম বিডি, বাংলাদেশ বুলেটিন, এবিনিউজ২৪, বার্তা বাজার, ফেস দ্য পিপল, আজকালের খবর, আমার সংবাদ, রেডিও টুডে, সোনালী নিউজ, বাহান্ন নিউজ, দ্য ডেইলি মেসেঞ্জার, নিউজ নাউ২৪, দৈনিক সরোবর, রিদ্মিক নিউজ, দৈনিক করতোয়া, অর্থসূচক, সময়ের কণ্ঠস্বর, একুশে সংবাদ, ডেল্টা টাইমস, মর্নিং টাইমস, দৈনিক গণমুক্তি, সংবাদ সারাবেলা, স্টার সংবাদ, গ্লোবাল টিভি, সংবাদ, ঢাকা প্রকাশ (ইংরেজি), সানবিডি২৪, সংবাদ প্রতিদিন।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ৬২

অনুসন্ধানের ফল: ঘূর্ণিঝড়ে সেন্টমার্টিনে কোনো মানুষের মৃত্যু ঘটেনি।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে সেন্টমার্টিনে কোনো মানুষের মৃত্যু ঘটেনি

৩৬/ ফ্যাক্টচেক: ১৬ মে, ২০২৩

দাবি: কঙ্গোতে গত ০২ এপ্রিল ভূমিধসের ঘটনার ছবি।

দাবির পক্ষে: সময় টিভি, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), ডেইলি সান, দীপ্ত টিভি (ইউটিউব), প্রতিদিনের সংবাদ

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০৫

অনুসন্ধানের ফল: এটি ২০১৯ সালে কঙ্গোতে ভারী বর্ষণের ফলে ক্ষতিগ্রস্ত সড়কের ছবি।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: কঙ্গোতে সাম্প্রতিক ভূমিধসের খবরে গণমাধ্যমে তিন বছরের পুরোনো ছবি প্রচার

৩৭/ ফ্যাক্টচেক: ১৭ মে, ২০২৩

দাবি: গত ১৪ মে তুরস্কের জাতীয় নির্বাচনে রিসেপ তাইয়েপ এরদোয়ান পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

দাবির পক্ষে: মর্নিং টাইমস (ফেসবুক)।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

অনুসন্ধানের ফল: ১৪ মে এর নির্বাচনে এরদোয়ান পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হননি। নির্বাচনের বেসরকারি ফলাফলে এরদোয়ান ও অন্য প্রার্থীদের কেউই নিয়ম অনুযায়ী ৫০ শতাংশ ভোট না পাওয়ায় ২৮ মে দ্বিতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: এরদোয়ান ১৪ মে’র নির্বাচনে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হননি

৩৮/ ফ্যাক্টচেক: ১৮ মে, ২০২৩

দাবি: অস্ত্রোপচার করে কানাডীয় অভিনেতা সেইন্ট ভন কলুচি মারা গেছেন।

দাবির পক্ষে: প্রথম আলো, দ্য ডেইলি স্টার, সময় টিভি, বিডিনিউজ২৪, আজকের পত্রিকা, কালের কণ্ঠ, প্রতিদিনের বাংলাদেশ (ইউটিউব), চ্যানেল আই, দ্য ডেইলি ক্যাম্পাস, আরটিভি, ঢাকা মেইল, যুগান্তর, ঢাকা টাইমস, ঢাকা পোস্ট, জুম বাংলা, ডেইলি বাংলাদেশ, ডেইলি মেসেঞ্জার, ডেল্টা টাইমস, বাহান্ন নিউজ, বায়ান্ন টিভি, মর্নিং টাইমস, ঢাকা টুডে

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ২২

অনুসন্ধানের ফল: এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি কল্পিত এক অভিনেতার গল্প এবং একইসাথে তার ছবি দাবিতে প্রচারিত ছবিও প্রযুক্তির মাধ্যমে তৈরি।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: আষাঢ়ে গল্প; গণমাধ্যমের হাত ধরে কল্পিত অবাস্তব অভিনেতার বাস্তব মৃত্যু

৩৯/ ফ্যাক্টচেক: ১৮ মে, ২০২৩

দাবি: ২১ মে থেকে মেট্রোরেলের নতুন সময়সূচি কার্যকর হবে। ১৩ মে মেট্রোরেল কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দাবির পক্ষে: নয়া দিগন্ত, যমুনা টিভি, জাগোনিউজ২৪, নিউ এজ, বাংলাভিশন, ইত্তেফাক, বাংলা ইনসাইডার, বাংলাদেশ মোমেন্টস, ডেইলি ক্যাম্পাস

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০৯

অনুসন্ধানের ফল: ৩১ মে থেকে মেট্রোরেলের নতুন সূচি কার্যকর হয়। ১৩ মে এই নতুন সময়সূচি নিয়ে কোনো সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি ২১ মে থেকে কার্যকর দাবিতে গণমাধ্যমে গুজব

৪০/ ফ্যাক্টচেক: ১৮ মে, ২০২৩

দাবি: টলিউড নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জীকে হলিউড অভিনেতা জন সিনা ইনস্টাগ্রামে ফলো করা শুরু করেছেন।

দাবির পক্ষে: বাংলাদেশ প্রতিদিন, ঢাকা পোস্ট, ঢাকা মেইল, মর্নিং টাইমস, নিউজনাউ২৪, দৈনিক করতোয়া, নিরাপদ নিউজ, পূর্ব-পশ্চিম বিডি, সময়ের কণ্ঠস্বর, প্রাইম নিউজ, সুখবর, আজকের দর্পণ, লাস্ট নিউজ

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ১৩

অনুসন্ধানের ফল: জন সিনা শ্রাবন্তীকে টুইটারে ফলো করছেন। তাছাড়া, জন সিনা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কাউকেই ফলো করছেন না।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: টলিউডের শ্রাবন্তীকে জন সিনা ইনস্টাগ্রামে ফলো করেননি

৪১/ ফ্যাক্টচেক: ২০ মে, ২০২৩

দাবি: মিয়ানমারে ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবের দৃশ্য।

দাবির পক্ষে: একাত্তর টিভি (ইউটিউব)।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

অনুসন্ধানের ফল: প্রতিবেদনের ১ থেকে ১৪ সেকেন্ডের ভিডিও ফুটেজটি ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবের ঘটনার দৃশ্য নয় বরং এটি এটি গত এপ্রিল মাসে সোমালিয়াতে হওয়া বন্যার ভিডিও।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবের দৃশ্য দাবিতে একাত্তর টিভিতে সোমালিয়ার বন্যার ভিডিও প্রচার

৪২/ ফ্যাক্টচেক: ২০ মে, ২০২৩

দাবি: কঙ্গোতে গত মে মাসে ভারী বর্ষণের ঘটনার ছবি।

দাবির পক্ষে: সমকাল, বৈশাখী টিভি, ভোরের কাগজ, মানবকণ্ঠ, নিউজ২৪, বাংলা ট্রিবিউন, আলোকিত বাংলাদেশ, সংবাদ প্রকাশ, ডেইলি মেসেঞ্জার, সাম্প্রতিক দেশকাল, সোনালী নিউজ, একাত্তর টিভি, দৈনিক বাংলা, ঢাকা মেইল, ডেইলি বাংলাদেশ (১), যমুনা টিভি, সময় টিভি, মানবজমিন, চ্যানেল২৪, বাংলাদেশ টুডে, পিবিএ এজেন্সি, বিজয় টিভি, স্টার সংবাদ, ডেইলি বাংলাদেশ (২),বিজনেস পোস্ট।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ২৫

অনুসন্ধানের ফল: পূর্বে কঙ্গোসহ ভিন্ন ভিন্ন দেশের বিভিন্ন সময়ের পুরোনো ছবিকে কঙ্গোর মে মাসের বন্যার ঘটনার দাবিতে প্রচার করা হয়েছে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: কঙ্গোতে ভারী বর্ষণে বন্যার ঘটনায় গণমাধ্যমে একাধিক পুরোনো ছবি

৪৩/ ফ্যাক্টচেক: ২০ মে, ২০২৩

দাবি: বাংলাদেশের শেষ আট ওয়ানডে সিরিজ আইসিসির সুপার লিগের অন্তর্ভুক্ত। লিগে মিরাজ সর্বোচ্চ চারবার ম্যাচ সেরা হয়েছেন। তামিম সুপার লিগে একবারও ম্যাচসেরা হননি। লিগের অন্তর্ভুক্ত সিরিজে জিম্বাবুয়ের সাথে ২০২২ সালের সিরিজ হারে বাংলাদেশ।

দাবির পক্ষে: সমকাল, আলোকিত বাংলাদেশ

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০২

অনুসন্ধানের ফল: বাংলাদেশের শেষ আট সিরিজের চারটি ছিল সুপার লিগের অংশ। উক্ত আট সিরিজ ধরে সুপার লিগে বাংলাদেশের ম্যান অব দ্য ম্যাচ বিষয়েও ভুল তথ্য দেওয়া হয়েছে। মিরাজ নয়, সাকিব সর্বোচ্চ সংখ্যকবার (৪) ম্যাচ সেরা হয়েছেন। তাছাড়া, তামিম জিম্বাবুয়ের বিপক্ষে একবার ম্যাচসেরা হয়েছেন। একইসাথে সুপার লিগ বর্হিভূত জিম্বাবুয়ের সাথে ২০২২ সালের সিরিজ হারের তথ্যকে সুপার লিগের সিরিজ হারের ঘটনা বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: বাংলাদেশের শেষ আট সিরিজকে সুপার লিগের অংশ দাবিতে সমকালে একগাদা ভুল তথ্য

৪৪/ ফ্যাক্টচেক: ২২ মে, ২০২৩

দাবি: যুক্তরাষ্ট্রে মে মাসে সীমান্ত পাড়ি দিয়ে হাজার হাজার শরনার্থী প্রবেশের ছবি।

দাবির পক্ষে: বাংলাদেশ প্রতিদিন, ইনকিলাব, আমার নিউজ

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০৩

অনুসন্ধানের ফল: এটি ২০১৮ সালে আমেরিকার অভিবাসীদের মেক্সিকোতে প্রবেশের সময়ে তোলা ছবি।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশের খবরে গণমাধ্যমে ভিন্ন ঘটনার পুরোনো ছবি প্রচার

৪৫/ ফ্যাক্টচেক: ২২ মে, ২০২৩

দাবি: মাত্র ২০ বছর বয়সেই চলে গেলেন ভারতীয় টেলিভিশন ‘আকাশ ৮’ এর যৌথ কর্ণধার ইশিতা সুরানা।

দাবির পক্ষে: কালের কণ্ঠ এবং প্রবাস বাংলা

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০২

অনুসন্ধানের ফল: ঈশিতা সুরানা ২০ বছর বয়সে মারা যাননি বরং মৃত্যুকালে তার বয়স ছিল ৩৯ বছর।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: ঈশিতা সুরানার বয়স নিয়ে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য

৪৬/ ফ্যাক্টচেক: ২২ মে, ২০২৩

দাবি: জম্মু ও কাশ্মীরে চেনাব নদীর ওপর ১০৯ ফুট উঁচু রেলসেতুটি আইফেল টাওয়ার থেকে ১০ ফুটের চেয়েও বেশি উচ্চতায় নির্মাণ করা হয়েছে। কতিপয় গণমাধ্যমে রেলসেতুটি আইফেল টাওয়ারের চেয়ে ৩৫ মিটার বা ১১৫ ফুট বেশি উচ্চতায় নির্মাণ করা হয়েছে শীর্ষক দাবিও করা হয়েছে।

দাবির পক্ষে: দ্য ডেইলি স্টার, ইত্তেফাক, বণিক বার্তা, প্রথম আলো, বাংলানিউজ২৪, নাগরিক টিভি (ইউটিউব) এটিএন বাংলা (ইউটিউব), দূরবীন নিউজ (ফেসবুক)।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০৮

অনুসন্ধানের ফল: রেলসেতুটির মোট উচ্চতা ১১৭৮ ফুট এবং এটি আইফেল টাওয়ার থেকে প্রায় ৯৫ ফুট উঁচু।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: কাশ্মীরের রেলসেতুর উচ্চতা এবং আইফেল টাওয়ারের সাথে সেতুটির তুলনায় গণমাধ্যমে ভুল তথ্য

৪৭/ ফ্যাক্টচেক: ২৩ মে, ২০২৩

দাবি: মে মাসে সৌদি আরবে ভারী বর্ষণে রাস্তাঘাট তলিয়ে যাওয়ার ঘটনার দৃশ্য।

দাবির পক্ষে: মানবকণ্ঠ, বাংলাভিশন

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০২

অনুসন্ধানের ফল: ভিন্ন ভিন্ন দেশের বন্যার পুরোনো ছবিকে সৌদি আরবের মে মাসে ভারী বর্ষণে রাস্তাঘাট তলিয়ে যাওয়ার ঘটনার দাবিতে প্রচার করা হয়েছে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: সৌদি আরবে ভারী বর্ষণের সংবাদে গণমাধ্যমে ভিন্ন ঘটনার ছবি প্রচার

৪৮/ ফ্যাক্টচেক: ২৪ মে, ২০২৩

দাবি: সাইবেরিয়া অঞ্চলের কোলা ব-দ্বীপে সোভিয়েত ইউনিয়ন কর্তৃক খননকৃত পৃথিবীর গভীরতম গর্ত বা কূপের ভেতর থেকে মানুষের চিৎকার শোনা গেছে।

দাবির পক্ষে: চ্যানেল২৪ এবং মাই টিভি

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০২

অনুসন্ধানের ফল: ফান্ডিং এবং প্রযুক্তিগত নানা কারণে বন্ধ হয়ে যাওয়া এই প্রজেক্ট ঘিরে আলোচিত দাবিটি প্রজেক্ট চলাকালীন সময়েই ফিনিশ একটি সংবাদপত্রের এপ্রিল ফুল বিষয়ক সংবাদ (যা কিনা একটি পাঠক কলামের গল্প থেকে নেওয়া) থেকে পরবর্তীতে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, যা সম্পূর্ণ মিথ্যা বলে নিশ্চিত করেন প্রজেক্ট প্রধান।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: মাটির ৭.৫ মাইল নিচে মানুষের চিৎকারের শব্দ শুনতে পাওয়ার সংবাদটি মিথ্যা

৪৯/ ফ্যাক্টচেক: ২৫ মে, ২০২৩

দাবি: গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের পরের দিন (২৬ মে) দুবাইয়ে যাওয়ার জন্য টিকিট কেটেছেন।

দাবির পক্ষে: বাংলাভিশন, ডিবিসি নিউজ, চ্যানেল২৪, ঢাকা টাইমস, ঢাকা মেইল, ভোরের পাতা, জুম বাংলা, ফ্রিডম বাংলা নিউজ, বাহান্ন নিউজ

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০৯

অনুসন্ধানের ফল: প্রচারিত তথ্যটি সঠিক নয় বরং ইন্টারনেটে প্রচারিত যে টিকিটটির সূত্র ধরে উল্লেখিত তথ্যটি প্রচার করা হচ্ছে সে টিকিটটি ভুয়া ও বানোয়াট।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের নির্বাচনের পরের দিনে দুবাই যাওয়ার টিকিট কাটার সংবাদটি মিথ্যা

৫০/ ফ্যাক্টচেক: ২৭ মে, ২০২৩

দাবি: ডকমাই আম বা হোয়াইট ম্যাংগো এর ছবি।

দাবির পক্ষে: সংবাদ সারাবেলা (ফেসবুক)।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

অনুসন্ধানের ফল: প্রচারিত ছবিগুলো বাস্তব নয় বরং এগুলো কৃত্তিম বুদ্ধিমত্তা বা এআই টুলস ব্যবহার করে তৈরি করা।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: বাস্তব আম কিংবা ডিম নয়, ছবিগুলো এআই দ্বারা তৈরি

৫১/ ফ্যাক্টচেক: ২৮ মে, ২০২৩

দাবি: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জায়েদা খাতুন ১৬৯৩০ ভোটে হারিয়েছেন আজমত উল্লা খানকে (কারো দাবি, ১৬২৪৮ ভোট)

দাবির পক্ষে: বাংলাদেশ টাইমস (ফেসবুক), সোনালী নিউজ, বার্তা বাজার (ফেসবুক)।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০৩

অনুসন্ধানের ফল: মেয়র পদে জায়েদা খাতুন ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজমত উল্লা খানের প্রাপ্ত ভোটের প্রকৃত ব্যবধান ১৬ হাজার ১৯৭ ভোট।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জায়েদা খাতুনের জয়ের ব্যবধান নিয়ে গণমাধ্যমে ভুল তথ্য

৫২/ ফ্যাক্টচেক: ২৮ মে, ২০২৩

দাবি: বাংলাদেশ থেকে সিএনজি নিয়ে কানাডায় গাড়ি চালান মিলন।

দাবির পক্ষে: জনকণ্ঠ, জুম বাংলা।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০২

অনুসন্ধানের ফল: যুক্তরাজ্যে চলা এই সিএনজিটির চালক একজন নারী। কোনোরকম তথ্যসূত্র ছাড়াই সিএনজিটি একজন বাংলাদেশির বলে বানোয়াট একটি দাবি প্রচার করা হচ্ছে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: সার্কাজম যখন খবর হয়ে গণমাধ্যমে; কানাডায় বাংলাদেশি মিলনের সিএনজি চালানোর ভুয়া গল্প

৫৩/ ফ্যাক্টচেক: ২৮ মে, ২০২৩

দাবি: তিন মাসের জন্য ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশো বন্ধ ঘোষণা।

দাবির পক্ষে: বাংলাভিশন

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

অনুসন্ধানের ফল: টকশোটি নিয়ে ২০২১ সালের জুন-জুলাই মাসের একটি পুরানো ঘোষণাকে কেন্দ্র করে নতুন করে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্ত দাবিটি প্রচার করা হচ্ছে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশো বন্ধ হচ্ছে না

৫৪/ ফ্যাক্টচেক: ৩১ মে, ২০২৩

দাবি: সৌদি আরবের নারী নভোচারী রায়না বার্নাভি কর্তৃক আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ধারণকৃত একটি ভিডিওতে মক্কা নগরীর রাতের দৃশ্য দেখা যায়।

দাবির পক্ষে: ঢাকা মেইল, যায়যায়দিন, দৈনিক জাগরণ

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০৩

অনুসন্ধানের ফল: ২০১৭ সালে মহাকাশ থেকে তোলা মক্কার পুরোনো ছবিকে গত মে মাসের দাবিতে প্রচার করা হয়েছে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: রায়না বার্নাভির মহাকাশ থেকে তোলা ভিডিওর দৃশ্য দাবিতে গণমাধ্যমে ভুল ছবি প্রচার

৫৫/ ফ্যাক্টচেক: ৩১ মে, ২০২৩

দাবি: ব্রিটেনের প্রধানমন্ত্রীকে চিনতে পারেননি জো বাইডেন এবং তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীকে অন্যত্র সরিয়ে দিয়ে শ্বেতাঙ্গ এক ভদ্রলোকের সাথে হ্যান্ডশেক করেছেন।

দাবির পক্ষে: সময় টিভি, জাগোনিউজ২৪, কালের কণ্ঠ, ইনকিলাব, যুগান্তর, ঢাকা টুডে, ডেইলি বাংলাদেশ, পূর্ব-পশ্চিম বিডি, জবাবদিহি, এমটি নিউজ

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ১০

অনুসন্ধানের ফল: সেদিন বাইডেন বিমানবন্দরে নেমেই সর্বপ্রথম ঋষি সুনাকের সাথে করমর্দনের পাশাপাশি কিছু সময় স্বতঃস্ফূর্তভাবে কথা বলেন।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: ব্রিটেনের প্রধানমন্ত্রীকে মার্কিন প্রেসিডেন্টের চিনতে না পারার দাবিতে প্রচারিত ভিডিওটি এডিটেড

৫৬/ ফ্যাক্টচেক: ০১ জুন, ২০২৩

দাবি: আর্জেন্টাইন ফুটবলার লাওতারো মার্টিনেজের বিয়ের খবরে প্রচারিত ছবিটি লাওতারো ও তার স্ত্রীর।

দাবির পক্ষে: যুগান্তর, জুম বাংলা

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০২

অনুসন্ধানের ফল: এটি তার সতীর্থ আরেক আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো মার্টিনেজ এবং তার স্ত্রীর ছবি, যারা ২০১৭ সালেই বিয়ে করেছেন।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: লাওতারো মার্টিনেজের বিয়ের খবরে এমিলিয়ানো মার্টিনেজের ছবি গণমাধ্যমে

৫৭/ ফ্যাক্টচেক: ০২ জুন, ২০২৩

দাবি: জরিপে দেখা গেছে, তিনি (ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোলু) জেলের বাইরে থাকলে ভালোভাবেই প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ানকে হারাতে পারতেন। ইমামোলুর অনুপস্থিতিতে সবচেয়ে দুর্বল ভাবমূর্তির নেতা কিলিচদারওলুকে বিরোধীরা সমর্থন দিতে বাধ্য হয়।

দাবির পক্ষে: প্রথম আলো (প্রিন্ট)।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

অনুসন্ধানের ফল: প্রথম আলোয় ইংরেজি থেকে অনূদিত কলামের তথ্য দাবি করা হলেও মূল ইংরেজি কলামে প্রথম আলোয় প্রকাশিত ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোলুর বিষয়ে তিনি জেলে আছেন এবং তার অনুপস্থিতিতে দুর্বল ভাবমূর্তির নেতা কিলিচদারওলুকে বিরোধীরা সমর্থন দিতে বাধ্য হয় শীর্ষক তথ্যগুলো উল্লেখ নেই। তাছাড়া, নির্বাচনের সময় তিনি কারাবন্দীও ছিলেন না এবং নির্বাচন প্রক্রিয়ায় অনুপস্থিতও ছিলেন না। প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার ক্ষেত্রে ইমামোলুর অনীহা থাকলেও তার দলের প্রার্থীর পক্ষে তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: তুরস্কের রাষ্ট্রপতি নির্বাচনের ফল বিশ্লেষণ নিয়ে প্রথম আলোয় অনূদিত কলামে বিকৃতি

৫৮/ ফ্যাক্টচেক: ০৪ জুন, ২০২৩

দাবি: ইডেন কলেজের ছাত্রী মুক্তা সুলতানা নিজের অ্যাকাডেমিক সার্টিফিকেট পুড়িয়ে সরকারি চাকরি পেয়েছেন।

দাবির পক্ষে: সমকাল (ফেসবুক), ডেইলি ক্যাম্পাস, লাস্ট নিউজ বিডি

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০৩

অনুসন্ধানের ফল: চাকরিটি সরকারি নয় বরং এটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন ‘এস্টাবলিশমেন্ট অব সিকিউরড ই-মেইল ফর গভর্নমেন্ট অ্যান্ড ডিজিটাল লিটারেসি সেন্টার’ প্রজেক্টে ‘কন্টেন্ট ডেভেলপমেন্ট এন্ড সোশ্যাল কমিউনিকেশন অফিসার’ পদে ছয় মাসের চুক্তিভিত্তিক একটি অস্থায়ী চাকরি।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: সার্টিফিকেট পুড়িয়ে ভাইরাল হয়ে পাওয়া মুক্তার চাকরিটি সরকারি নয়

৫৯/ ফ্যাক্টচেক: ০৫ জুন, ২০২৩

দাবি: ঘুষ দিয়ে চেয়ারে বসেছি, ফ্রিতে সেবা দিতে আসিনি’: সিএমপি কমিশনার

দাবির পক্ষে: মর্নিং টাইমস (ফেসবুক)।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

অনুসন্ধানের ফল: উক্ত মন্তব্যটি চট্টগ্রামের চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম করেছেন এমন অভিযোগ তুলে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলামের বরাতে সংবাদ প্রকাশ করেছে জাতীয় দৈনিক আজকের পত্রিকা। এবং সেই সংবাদের সত্যতা সম্পর্কে চ্যালেঞ্জ জানিয়ে মন্তব্য প্রদান করেছেন সিএমপি কমিশনার।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: ‘ঘুষ দিয়ে চেয়ারে বসেছি, ফ্রিতে সেবা দিতে আসিনি’ শীর্ষক মন্তব্যটি সিএমপি কমিশনারের নয়

৬০/ ফ্যাক্টচেক: ০৬ জুন, ২০২৩

দাবি: এক তুর্কি নারী তার বক্তব্যে বলেছেন, “আল্লাহর কাছে শুকরিয়া এরদোয়ানের জয় হয়েছে। তিনি যদি পরাজিত হতেন, তাহলে তুর্কিরা নিজস্ব যে সংস্কৃতি আর ঐতিহ্যকে ধারণ করছে এটা মুছে যেত।”

দাবির পক্ষে: যমুনা টিভি (ইউটিউব)।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

অনুসন্ধানের ফল: যমুনা টিভিতে তুরস্কের নির্বাচন বিষয়ক ভিডিও প্রতিবেদনে তুরস্কের তিনজন নাগরিকের তুর্কি ভাষায় দেওয়া বক্তব্যের যে বাংলা অনুবাদ প্রচার করা হয়েছে তা সঠিক নয় বরং ভুল এবং অসঙ্গতিতে ভরা বাংলা অনুবাদকে উক্ত তিন ব্যক্তির বক্তব্য দাবিতে প্রচার করা হয়েছে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: যমুনা টিভিতে তুরস্কের নির্বাচন বিষয়ে দেশটির নাগরিকদের বক্তব্য বিকৃতি

৬১/ ফ্যাক্টচেক: ০৬ জুন, ২০২৩

দাবি: আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসিকে বাড়ি ফেরার কথা বলে তার স্ত্রী ফেসবুকে পোস্ট দিয়েছেন।

দাবির পক্ষে: নয়া দিগন্ত, চ্যানেল২৪ (সরিয়ে নিয়েছে পরে)।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০২

অনুসন্ধানের ফল: আন্তোনেল্লা রোকুজ্জো ফেসবুকে মেসিকে বাড়ি ফেরার কথা বলে কোনো পোস্ট দেননি বরং মেসির স্ত্রীর নামে তৈরি একটি ভেরিফাইড ভুয়া ফেসবুক পেজের পোস্টকে কেন্দ্র করে উক্ত দাবিটি প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে রোকুজ্জোর কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: মেসিকে বাড়ি ফিরতে বলে মেসির স্ত্রী ফেসবুকে কোনো পোস্ট করেননি

৬২/ ফ্যাক্টচেক: ০৭ জুন, ২০২৩

দাবি: যৌনতাকে খেলা হিসেবে স্বীকৃতি দিল সুইডেন।

দাবির পক্ষে: চ্যানেল আই, ডেইলি বাংলাদেশ, ডেইলি নিউ নেশন, দ্য রিপোর্ট.লাইভ, একুশে সংবাদ, লাস্ট নিউজ বিডি, তৃতীয় মাত্রা

এছাড়া জাতীয় দৈনিক ‘দৈনিক আমাদের সময়’এর ওয়েবসাইটে একই দাবিতে সংবাদ প্রকাশ করা হলেও গণমাধ্যমটি পরবর্তীতে সংবাদটি সংশোধন করে নেয়। তবে সংশোধন পূর্ববর্তী সংবাদটির আর্কাইভ ভার্সন পাওয়া সম্ভব হয়নি।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০৮

অনুসন্ধানের ফল: কোনোপ্রকার গ্রহণযোগ্য তথ্যসূত্র ছাড়াই দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে সুইডেন যৌনতাকে খেলা হিসেবে স্বীকৃতি দিয়েছে শীর্ষক দাবিতে প্রচার করে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: সুইডেনে যৌনতাকে খেলা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিটি মিথ্যা

৬৩/ ফ্যাক্টচেক: ০৮ জুন, ২০২৩

দাবি: সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যুর খবরে দেড় বছর বয়সী আবদুর রহমান দাবিতে এক শিশুর ছবি প্রচার। কতিপয় গণমাধ্যমে শিশুটির বাবা মাহবুবুরকে জীবিত দাবি।

দাবির পক্ষে: প্রথম আলো, ইত্তেফাক, দৈনিক আমাদের সময়, দৈনিক কালবেলা (প্রিন্ট), কালের কণ্ঠ, ডেইলি অবজারভার, সোনার দেশ

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০৭

অনুসন্ধানের ফল: আবদুর রহমানের প্রায় আট বছর বয়সী মেঝো ভাই আবু হুরায়রার ছবিকে আবদুর রহমানের ছবি দাবিতে প্রচার করা হয়েছে। দুর্ঘটনায় শুধু শিশুটিই নয়, ঘটনাস্থলেই মারা গেছে তার বাবা মাহবুব আলম।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যুর খবরে গণমাধ্যমে তার জীবিত ভাইয়ের ছবি প্রচার

৬৪/ ফ্যাক্টচেক: ০৮ জুন, ২০২৩

দাবি: ‘রাজধানী ঢাকাকে জঙ্গল মনে হয়। যেখানে-সেখানে অনেক গাছ লাগানো। এগুলো অনেক জায়গা দখল করে আছে। কিন্তু বাতাস পাওয়া যায় কম।‘ শীর্ষক বক্তব্যকে গাছ কাটা নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের বক্তব্য দাবি।

দাবির পক্ষে: যমুনা টিভি

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

অনুসন্ধানের ফল: ভাইরাল হওয়া বক্তব্যটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের নয় বরং গাছ কাটা সংক্রান্ত বিষয়ে গত ১৩ মে জাতীয় দৈনিক ডেইলি স্টারে প্রকাশিত একটি রম্য রচনায় থাকা কল্পিত মেয়রের বক্তব্যকে মেয়র তাপসের আসল বক্তব্য হিসেবে প্রচার করা হচ্ছে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: ঢাকাকে জঙ্গল মনে হয় শীর্ষক কোনো বক্তব্য দেননি মেয়র তাপস

৬৫/ ফ্যাক্টচেক: ০৯ জুন, ২০২৩

দাবি: ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে সাফা কবিরের মৃত্যু।

দাবির পক্ষে: ঢাকা টাইমস, বিজনেস পোস্ট, সমকাল, দ্যা রিপোর্ট২৪, বাংলাদেশ জার্নাল, বার্তা বাজার, ডিবিসি নিউজ, সাম্প্রতিক দেশকাল, বাংলাভিশন, দেশ রূপান্তর, ঢাকা প্রকাশ, রাইজিং বিডি, কালের কণ্ঠ, বাংলা নিউজ২৪, বাংলা.২৪ লাইভ নিউজপেপার, বাংলাদেশ মোমেন্টস, রেডিও টুডে, সানবিডি২৪, জনবানী, আগামী নিউজ, বিএনএ নিউজ২৪, আমাদের কাগজ, নিউজ নাউ২৪, স্বাধীন আলো, একুশে সংবাদ, ডেইলি করতোয়া, বাংলা ইনসাইডার, ফেস দ্য পিপল (ফেসবুক), সময়ের আলো, ঢাকা টাইমস (২), বাংলাদেশ মোমেন্টস (২)।

এছাড়া মূলধারার সংবাদমাধ্যম ‘জাগোনিউজ২৪’ ও ‘দৈনিক আমাদের সময়’ এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করলেও পরবর্তীতে তা ঠিক করে নেয়।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ৩৩

অনুসন্ধানের ফল: শাহরিয়ার কবিরের যে মেয়ে মারা গেছেন, তার নাম অর্পিতা শাহরিয়ার কবির মুমু, সাফা কবির নয়।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: অভিনেত্রী সাফা কবির শাহরিয়ার কবিরের মেয়ে নন

৬৬/ ফ্যাক্টচেক: ০৯ জুন, ২০২৩

দাবি: যুক্তরাষ্ট্রের ছয় জন কংগ্রেসম্যান কর্তৃক দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনকে লেখা চিঠিটি ভুয়া।

দাবির পক্ষে: বাংলা ইনসাইডার

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

অনুসন্ধানের ফল: ২৫ মে প্রকাশিত উক্ত চিঠিটি আসল বলে চিঠিতে স্বাক্ষরকারী কংগ্রেসম্যান স্কট পেরি’র (PA-10) ডিস্ট্রিক্ট ডিরেক্টর জে ওস্ট্রিচ রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনকে ছয় কংগ্রেসম্যানের লেখা চিঠিটি আসল

৬৭/ ফ্যাক্টচেক: ১০ জুন, ২০২৩

দাবি: আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসিকে নিয়ে তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো ফেসবুকে তার পেজে একাধিক পোস্ট দিয়েছেন।

দাবির পক্ষে: একাত্তর টিভি, আজকের পত্রিকা, দৈনিক আমাদের সময়, স্টার সংবাদ, এমটি নিউজ

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০৫

অনুসন্ধানের ফল: মেসির স্ত্রীর নামে তৈরি একটি ভেরিফাইড ভুয়া ফেসবুক পেজের পোস্টকে কেন্দ্র করে উক্ত দাবিটি প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে রোকুজ্জোর কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: মেসির দলবদলকে কেন্দ্র করে তার স্ত্রী ফেসবুকে কোনো পোস্ট দেননি

৬৮/ ফ্যাক্টচেক: ১১ জুন, ২০২৩

দাবি: মে মাসে পাকিস্তানের লাহোরে হওয়া বন্যার ঘটনার দৃশ্য।

দাবির পক্ষে: যমুনা টিভি

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

অনুসন্ধানের ফল: পাকিস্তানের এই ছবিটি অন্তত পাঁচ বছরের পুরোনো এবং ভিন্ন ঘটনার।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: পাকিস্তানের লাহোরে সাম্প্রতিক বন্যার খবরে গণমাধ্যমে পুরোনো ছবি

৬৯/ ফ্যাক্টচেক: ১১ জুন, ২০২৩

দাবি: কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দুই নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কুমিল্লা-১১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক আহত হয়েছেন।

দাবির পক্ষে: নিউ এজ (প্রিন্ট)

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

অনুসন্ধানের ফল: এমপি মুজিবুল হক মুজিব আহত হননি বরং সংঘর্ষের দিন মুজিবুল হক কুমিল্লাতেই ছিলেন না। তিনি সে-সময় ঢাকায় অবস্থান করছিলেন।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে মুজিবুল হক এমপি আহত হননি

৭০/ ফ্যাক্টচেক: ১২ জুন, ২০২৩

দাবি: মে মাসে ফিলিস্তিনে ইসরাইলের হামলার ঘটনার দৃশ্য।

দাবির পক্ষে: সময় টিভি

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

অনুসন্ধানের ফল: ২০২১ সালে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের হামলার সময়কার দৃশ্যকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে মে মাসের সংঘর্ষের ঘটনায় গণমাধ্যমে পুরোনো ছবি প্রচার

৭১/ ফ্যাক্টচেক: ১৩ জুন, ২০২৩

দাবি: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস শূন্য ভোট পেয়েছেন।

দাবির পক্ষে: দীপ্ত টিভি (ফেসবুক)।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

অনুসন্ধানের ফল: দাবিটি সত্য নয় বরং গত ১২ জুন অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস ৬ হাজার ৬৬৫ ভোট পেয়েছেন।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী শূন্য ভোট পাননি

৭২/ ফ্যাক্টচেক: ১৫ জুন, ২০২৩

দাবি: নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত ‘সৈয়দপুর ফাইলেরিয়া অ্যান্ড জেনারেল হাসপাতাল অ্যান্ড ল্যাব’ বিশ্বের একমাত্র ফাইলেরিয়া হাসপাতাল।

দাবির পক্ষে: আজকের পত্রিকা, সময় টিভি, সময়ের আলো, মানবকণ্ঠ

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০৪

অনুসন্ধানের ফল: বাংলাদেশের সাভারেই ফাইলেরিয়া হাসপাতাল অ্যান্ড জেনারেল হাসপাতাল নামে ফাইলেরিয়ার জন্য বিশেষায়িত আরেকটি হাসপাতাল আছে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: সৈয়দপুরের ফাইলেরিয়া হাসপাতাল বিশ্বের একমাত্র ফাইলেরিয়া হাসপাতাল নয়

৭৩/ ফ্যাক্টচেক: ১৭ জুন, ২০২৩

দাবি: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাদাখশান প্রদেশের একটি মসজিদে বিস্ফোরণের ঘটনার দৃশ্য।

দাবির পক্ষে: কালবেলা, ঢাকা পোস্ট, সংবাদ প্রকাশ, মানবকণ্ঠ, বৈশাখী টিভি, ডেইলি বাংলাদেশ, যমুনা টিভি, ঢাকা প্রকাশ, সময়ের আলো, বাংলাদেশ টাইমস, পদ্মা নিউজ, নিউজনাউ২৪, বিজনেস জার্নাল, আগামী নিউজ, আমাদের সময়, আরটিভি, প্রাইম নিউজবিডি, একুশে সংবাদ, আমার সংবাদ

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ১৯

অনুসন্ধানের ফল: ইন্টারনেট থেকে সংগৃহীত পুরোনো ভিন্ন ভিন্ন ঘটনার ছবিকে যথাযথ তথ্যসূত্র ছাড়াই গণমাধ্যমগুলো উক্ত ঘটনার ছবি দাবিতে প্রচার করেছে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: আফগানিস্তানের মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনায় গণমাধ্যমে একাধিক পুরোনো ছবি।

৭৪/ ফ্যাক্টচেক: ২৫ জুন, ২০২৩

দাবি: সাবমেরিন টাইটান নিখোঁজের সংবাদের পর সাবমেরিনটির মালিকানা প্রতিষ্ঠান ‘ওশানগেট সাবমেরিনের জন্য নতুন চালক খুঁজছে।

দাবির পক্ষে: কালবেলা, নিউজজি২৪, জাগো নিউজ২৪, এবিনিউজ২৪, জয় যুগান্তর, চ্যানেল২৪, ঢাকা মেইল।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০৭

অনুসন্ধানের ফল: অন্তত ২০২০ সাল থেকেই একই তথ্য সম্বলিত নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রতিষ্ঠানটির ওয়েববসাইটে খুঁজে পাওয়া যায়। ইন্টারনেট আর্কাইভ ওয়েবসাইটের মাধ্যমে সর্বশেষ গত ৩০ মেও প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে একই নিয়োগ বিজ্ঞপ্তির অস্তিত্ব পাওয়া যায়।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: ওশানগেট টাইটানের চালকের মৃত্যুর পর সাবমেরিন চালক নিয়োগের নতুন কোনো বিজ্ঞপ্তি দেয়নি

৭৫/ ফ্যাক্টচেক: ২৫ জুন, ২০২৩

দাবি: নেইমারের বাবা গ্রেফতার। এ ঘটনায় নেইমারের বাবাকে ৫০ লাখ ব্রাজিলিয়ান রিয়েল জরিমানা করা হয়।

দাবির পক্ষে: ইনডিপেনডেন্ট টিভি, সময় টিভি (ইউটিউব), যমুনা টিভি, ডিবিসি নিউজ, যুগান্তর, ইনকিলাব, কালবেলা, বাংলাভিশন, দৈনিক আমাদের সময়, নিউজবাংলা২৪, বাংলাদেশ প্রতিদিন, জনকণ্ঠ, প্রতিদিনের বাংলাদেশ, ডেইলি অবজারভার, নয়া দিগন্ত, দৈনিক করতোয়া, মানবকণ্ঠ, যায়যায়দিন, ডেইলি মেসেঞ্জার, আমাদের সময়, সংবাদ প্রকাশ, জাগোনিউজ২৪, নিউজজি২৪, বায়ান্ন টিভি, বাহান্ন নিউজ, ঢাকা মেইল, সময়ের আলো, বাংলাদেশ জার্নাল, একুশে সংবাদ, ঢাকা টাইমস২৪, ডেল্টা টাইমস, বিডি২৪ রিপোর্ট, এবিনিউজ২৪, সোনালী নিউজ, জুম বাংলা, এমটি নিউজ, স্বাধীন আলো, রেডিও টুডে

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ৩৮

অনুসন্ধানের ফল: নেইমারের বাবা নেইমার ডি সিলভা সান্তোসকে স্থানীয় কর্তৃপক্ষ গ্রেফতারের আদেশ দিলেও পরে তা বাতিল করা হয়। তাছাড়া, নেইমার বা তার বাবাকে কোনো জরিমানা করা হয়নি। অভিযোগ প্রমাণ সাপেক্ষে জরিমানা করা হবে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: নেইমারের বাবা গ্রেফতার দাবিতে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য

৭৬/ ফ্যাক্টচেক: ২৫ জুন, ২০২৩

দাবি: মিয়ানমারে গত ২০ জুন ভূমিকম্পের ঘটনার ছবি।

দাবির পক্ষে: ডেইলি বাংলাদেশ, একুশে সংবাদ

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০২

অনুসন্ধানের ফল: এটি ২০১১ সালের ২৪ মার্চ মিয়ানমারের বার্মায় সংঘটিত এক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি সেতু ও সড়কের ছবি।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: মিয়ানমারে সাম্প্রতিক ভূমিকম্পের ঘটনায় গণমাধ্যমে বারো বছর পূর্বের ছবি প্রচার

৭৭/ ফ্যাক্টচেক: ২৫ জুন, ২০২৩

দাবি: ব্রাজিলই একমাত্র দল যারা পরপর তিনবার বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠেছে।

দাবির পক্ষে: চ্যানেল২৪

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

অনুসন্ধানের ফল: ব্রাজিল ছাড়াও জার্মানি (তৎকালীন পশ্চিম জার্মানি) পরপর তিনবার ফুটবল বিশ্বকাপ ফাইনাল খেলেছে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: ব্রাজিল পরপর তিনবার ফুটবল বিশ্বকাপের ফাইনালে উঠা একমাত্র দল নয়, এই কৃতিত্ব আছে জার্মানিরও

৭৮/ ফ্যাক্টচেক: ২৯ জুন, ২০২৩

দাবি: ১৯৩৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘কর্ম’ সিনেমায় বলিউডের প্রথম স্ক্যান্ডাল ছিল এবং চার মিনিট স্থায়ী ছিল এই চুম্বন।

দাবির পক্ষে: DW বাংলা

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

অনুসন্ধানের ফল: ধারাবাহিকভাবে দুই মিনিটের কম সময়ের উক্ত চুম্বনের দৃশ্যের পূর্বে বলিউডের অন্য সিনেমায়ও চুম্বনের দৃশ্য ছিল।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: বলিউড সিনেমা ‘কর্ম’র চুম্বন দৃশ্য বলিউডের প্রথম স্ক্যান্ডাল নয়

৭৯/ ফ্যাক্টচেক: ৩০ জুন, ২০২৩

দাবি: আবারও টাইটানিক দেখতে যাওয়ার বিজ্ঞাপন দিল ওশানগেট।

দাবির পক্ষে: ইন্ডিপেন্ডেন্ট টিভি, বাংলানিউজ২৪, আমাদের সময়, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড, মানবজমিন, নিউজ২৪, কালবেলা, আজকের পত্রিকা, যমুনা টিভি, চ্যানেল২৪, নাগরিক টিভি, বাংলাভিশন, ঢাকা মেইল, কালের কণ্ঠ, চ্যানেল আই, ডিবিসি নিউজ, নয়া দিগন্ত, ডেইলি বাংলাদেশ, জুম বাংলা, বিডি২৪রিপোর্ট, অর্থ সংবাদ, কারেন্ট নিউজ, সাম্প্রতিক দেশকাল, নিউজজি২৪, রিদ্মিক নিউজ, প্রাইম নিউজবিডি, নিরাপদ নিউজ, বহুমাত্রিক, বাংলা খবর বিডি

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ২৯

অনুসন্ধানের ফল: ইন্টারনেট আর্কাইভ অনুযায়ী উক্ত বিজ্ঞাপনটি টাইটান ধ্বংসের আগে থেকেই ওয়েবসাইটে রয়েছে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: টাইটানিক দেখতে যাওয়ার নতুন কোনো বিজ্ঞাপন দেয়নি ওশানগেট

৮০/ ফ্যাক্টচেক: ৩০ জুন, ২০২৩

দাবি: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাইকেল নামক এক ব্যক্তি বাংলাদেশের একটি দাতব্য সংস্থাকে ১৫০ ডলারের পরিবর্তে ভুলে ১৫০০ ডলার দান করেছেন।

দাবির পক্ষে: চ্যানেল২৪, জুম বাংলা।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০২

অনুসন্ধানের ফল: ১৫০ ডলার দান করতে গিয়ে ভুলে ১৫ হাজার ডলার দান করেছেন।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: যুক্তরাষ্ট্রের নাগরিক ১৫০ ডলারের পরিবর্তে ভুলে ১৫০০ নয়, ১৫,০০০ ডলার দান করার দাবি করেছেন

৮১/ ফ্যাক্টচেক: ৩০ জুন, ২০২৩

দাবি: চলতি বছরের হজে অংশে নেওয়া হাজিদের ভিন্ন ভিন্ন সংখ্যা (৩০ লাখ, ২৫ লাখ, ২০ লাখ, ২৩ লাখ, ১৬ লাখ ৫ হাজার) ও এই হজকে ইতিহাসের সবচেয়ে বড় হজ উল্লেখ করে প্রচার।

দাবির পক্ষে: দৈনিক আমাদের সময় (১), ডেইলি ক্যাম্পাস, আরটিভি, সময় টিভি (১), কালবেলা, বায়ান্ন টিভি (ফেসবুক), প্রথম আলো, ঢাকা মেইল, চ্যানেল আইবাংলাদেশ জার্নাল, মানবজমিন, বাংলাদেশ টুডে, জুম বাংলা, বিডি২৪রিপোর্ট, সমকাল, ডিবিসি নিউজ (ইউটিউব) (১), দৈনিক আমাদের সময় (২), জাগরণ, চ্যানেল২৪, রিদ্মিক নিউজ, আলোকিত বাংলাদেশ, ঢাকা টাইমস, সময়ের আলো (১), যমুনা টিভি, ইনডিপেনডেন্ট টিভি, কালের কণ্ঠ, একুশে টিভি, আমাদের সময়, রেডিও টুডে, এনটিভি, বাংলাদেশ জার্নাল, এটিএন বাংলা (ইউটিউব), বিডিনিউজ২৪, ডেইলি বাংলাদেশ (১), দৈনিক বাংলা, অর্থসূচক, দেশ রূপান্তর (১), এসএ টিভি, বৈশাখী টিভি, সময়ের আলো (২), দেশ রূপান্তর (২), প্রতিদিনের বাংলাদেশ, ভোরের কাগজ, ঢাকা ট্রিবিউন, ডেইলি বাংলাদেশ (২), নয়া দিগন্ত, ঢাকা পোস্ট, সময় টিভি (২), ডিবিসি নিউজ (২), অর্থ সংবাদ, ইত্তেফাক, বাংলা ইনসাইডার, সংবাদ, দ্যা রিপোর্ট লাইভ, তৃতীয় মাত্রা

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ৫৫

অনুসন্ধানের ফল: প্রকৃতপক্ষে এই বছর হজে অংশগ্রহণকারী হাজির সংখ্যা ১৮ লাখ ৪৫ হাজার ৪৫ জন। এছাড়া সদ্য সমাপ্ত হজটিও ইতিহাসের সবচেয়ে বড় হজ নয়।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: হজ ২০২৩ এ হাজিদের উপস্থিতির সংখ্যা নিয়ে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য

৮২/ ফ্যাক্টচেক: ৩০ জুন, ২০২৩

দাবি: আলেক্সান্ডার গ্রাহাম বেল এর বান্ধবী মার্গারেট হ্যালো। গ্রাহাম বেল টেলিফোনের আবিষ্কারের পর তিনি প্রথম যে কথাটি বলেন তা হচ্ছে “হ্যালো”।

দাবির পক্ষে: ডিবিসি নিউজ, নিউজ২৪, ডেইলি বাংলাদেশ, ঢাকা মেইল, জুম বাংলা

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০৫

অনুসন্ধানের ফল: আলেক্সান্ডার গ্রাহাম বেলের মার্গারেট হ্যালো নামে কোনো গার্লফ্রেন্ড বা বান্ধবী ছিল না এবং টেলিফোন আবিষ্কারের পর তিনি প্রথম শব্দ “হ্যালো” বলেননি বরং গ্রাহামবেলের স্ত্রীর নাম ছিল ম্যাবেল হাববার্ড। এছাড়া ১৮৭৬ সালের ৭ মার্চ বেল যখন প্রথম সফলভাবে টেলিফোনে কল করতে সমর্থ হন, তখন তিনি সর্বপ্রথম কথা বলেছিলেন তার সহযোগী টমাস ওয়াটসনের সঙ্গে। তিনি তাকে বলেছিলেন, “মি. ওয়াটসন, এখানে আসুন। আমি আপনাকে দেখতে চাই।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: আলেক্সান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করে প্রথম হ্যালো বলার দাবিটি সত্য নয়

৮৩/ ফ্যাক্টচেক: ৩০ জুন, ২০২৩

দাবি: টাইটানের ধ্বংসাবশেষের ছবি।

দাবির পক্ষে: যমুনা টিভি

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

অনুসন্ধানের ফল: যমুনা টিভি গত ২৩ জুন টাইটানের ধ্বংসাবশেষের দাবিতে যে ছবিটি প্রকাশ করেছে সেটি টাইটান সংশ্লিষ্ট কোনো ছবি ছিল না। তাছাড়া, ছবিটি প্রচারের সময় টাইটানের ধ্বংসাবশেষের কোনো ছবি প্রকাশই করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: এগুলো টাইটানের ধ্বংসাবশেষের ছবি নয়

৮৪/ ফ্যাক্টচেক: ০২ জুলাই, ২০২৩

দাবি: গত জুনে চিলিতে বন্যার ঘটনার দৃশ্য।

দাবির পক্ষে: ডেইলি বাংলাদেশ

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০১

অনুসন্ধানের ফল: ২০১৫ সালে চিলির বন্যার সময়কার দৃশ্যকে উক্ত ঘটনার দাবিতে প্রচার করা হয়েছে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: চিলির সাম্প্রতিক বন্যার খবরে গণমাধ্যমে পুরোনো ছবি প্রচার

৮৫/ ফ্যাক্টচেক: ০৩ জুলাই, ২০২৩

দাবি: সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনার সাম্প্রতিক ছবি।

দাবির পক্ষে: ইনডিপেনডেন্ট টিভি (ইউটিউব), এটিএন নিউজ (ইউটিউব)।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০২

অনুসন্ধানের ফল: পূর্বে ভিন্ন ভিন্ন সময়ে সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনার পুরোনো দুটি ছবিকে সাম্প্রতিক কোরআন পোড়ানোর ঘটনার দাবিতে প্রচার করা হয়েছে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: সুইডেনে কোরআন পোড়ানোর সাম্প্রতিক ঘটনায় ইন্টারনেটে পুরোনো ছবি প্রচার

৮৬/ ফ্যাক্টচেক: ০৫ জুলাই, ২০২৩

দাবি: যুক্তরাষ্ট্রের আমেরিকান ইউনির্ভার্সিটি অব বিজনেস অ্যান্ড স্যোশ্যাল সায়েন্স মাহের আলী রুশোকো সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে।

দাবির পক্ষে: চ্যানেল আই, বাংলাভিশন, ডিজি বাংলা।

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০৩

অনুসন্ধানের ফল: ভুয়া ঠিকানা ও ফোন নম্বর ব্যবহার করে হংকং থেকে পরিচালিত নামসর্বস্ব একটি কথিত বিশ্ববিদ্যালয় থেকে অর্থের বিনিময়ে ডক্টরেট ডিগ্রি নিয়েছেন রুশো।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: মাহের আলী রুশো স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট পাননি

৮৭/ ফ্যাক্টচেক: ০৫ জুলাই, ২০২৩

দাবি: জুনে নেপালের পূর্বাঞ্চলে ভারী বর্ষণের ফলে বন্যার ঘটনার দৃশ্য।

দাবির পক্ষে: সময় টিভি, ঢাকা পোস্ট, মানবকণ্ঠ, ফিনান্সিয়াল এক্সপ্রেস, সংবাদ প্রকাশ

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০৫

অনুসন্ধানের ফল: নেপালের পূর্বের বন্যার ঘটনার পুরোনো ছবিকে দেশটিতে জুনের ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যার ঘটনার দাবিতে প্রচার করা হয়েছে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: নেপালে ভারী বর্ষণে বন্যার ঘটনায় গণমাধ্যমে একাধিক পুরোনো ছবি

৮৮/ ফ্যাক্টচেক: ১১ জুলাই, ২০২৩

দাবি: পাকিস্তানে গত জুনে ভারী বর্ষণের ঘটনার ছবি।

দাবির পক্ষে: চ্যানেল২৪, সময় টিভি, চ্যানেল আই, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), কালের কণ্ঠ, যুগান্তর, ইত্তেফাক, ইনকিলাব, নিউজ২৪, ডিবিসি নিউজ, সাম্প্রতিক দেশকাল, ডেইলি সান, ইত্তেফাক, দেশ রূপান্তর, মানবজমিন, বাংলাদেশ প্রতিদিন, ভোরের কাগজ, দৈনিক আমাদের সময়, সময়ের আলো, বাংলানিউজ২৪, ঢাকা মেইল, সোনালী নিউজ, বার্তা২৪, বাংলাদেশ জার্নাল, এশিয়ান টিভি, ডেইলি মেসেঞ্জার, জাগোনিউজ২৪ (ইউটিউব), ফ্রিডম বাংলা নিউজ, মত ও পথ, ডেল্টা টাইমস, সময়ের কণ্ঠস্বর, বিজনেস পোস্ট, নিউজনাউ২৪, আমাদের বার্তা, আজকালের খবর

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ৩৫

অনুসন্ধানের ফল: প্রচারিত ছবিগুলো সাম্প্রতিক সময়ের নয় বরং পূর্বে পাকিস্তানের বিভিন্ন ঘটনার পুরোনো ছবিকে দেশটির গত জুনের ভারী বর্ষণের ঘটনার দাবিতে প্রচার করা হয়েছে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: পাকিস্তানে ভারী বর্ষণের ঘটনায় গণমাধ্যমে একাধিক পুরোনো ছবি

৮৯/ ফ্যাক্টচেক: ১২ জুলাই, ২০২৩

দাবি: সিরিয়ার রাজধানী দামেস্কে জুনে ইসরায়েলের বিমান হামলার ঘটনার দৃশ্য।

দাবির পক্ষে: দৈনিক নয়া দিগন্ত, দ্য রিপোর্ট লাইভ, নিউজ২৪, আলোকিত বাংলাদেশ (ই-পেপার), এবিনিউজ২৪, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), একুশে টিভি এবং তরঙ্গ নিউজ

এই বিষয়ে ভুল করা গণমাধ্যমের সংখ্যা: ০৮

অনুসন্ধানের ফল: সিরিয়ায় ইসরায়েলি হামলার পূর্বের ঘটনার পুরোনো ছবিকে দেশটিতে গত জুনের বিমান হামলার ঘটনার দাবিতে প্রচার করা হয়েছে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন: দামেস্কে গত জুনের বিমান হামলার ঘটনায় গণমাধ্যমে পুরোনো ছবি

পরিশেষে

ইন্টারনেট এবং সামাজিক মাধ্যমের বিকাশের ফলে ভুল তথ্যের প্রচার সহজ হয়ে উঠেছে। ফলশ্রুতিতে গণমাধ্যমগুলোতেও ভুল সংবাদ প্রকাশিত হতে দেখা যাচ্ছে নিয়মিত। তথ্য যাচাইয়ে যথাযথ গুরুত্ব না দেওয়া, দ্রুত সংবাদ প্রকাশের প্রবণতাসহ নানান কারণে এই ভুল তথ্য প্রচার করা হচ্ছে বলে লক্ষণীয়। এটি যেমন গণমাধ্যমের নির্ভরযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে তুলছে তেমনি মানুষের মধ্যে বিভ্রান্তি ও অবিশ্বাসের সৃষ্টি করছে। গণমাধ্যমে ভুল তথ্যের প্রচার গণমাধ্যমের ওপর পাঠক ও দর্শকের আস্থাকেও দূর্বল করছে। এজন্য ভুল তথ্য প্রচার কমিয়ে আনতে তথ্য যাচাই প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়ার কোনো বিকল্প নেই। প্রযুক্তির অগ্রগতি যেমন ভুল তথ্য প্রচার করাকে আরও সহজ করে তুলেছে, তেমনি তথ্য যাচাই করার প্রক্রিয়াও আরও সহজতর হয়েছে। রিউমর স্ক্যানার টিম বিশ্বাস করে, দর্শক ও পাঠকের কাছে যাচাই সাপেক্ষে সঠিক তথ্য তুলে ধরার মাধ্যমে গণমাধ্যমে ভুল সংবাদ পরিবেশনের প্রবণতা কমিয়ে আনা এবং মানুষের নিকট আস্থার জায়গা হিসেবে গণমাধ্যমের সেই অবস্থান বজায় রাখা সম্ভব।

Share: