জয় বাংলা, জিতবে এবার নৌকা গানে পুলিশ সদস্যরা মেতে উঠেছেন দাবিতে প্রচারিত ভিডিওর অডিওটি সম্পাদিত

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। যেখানে দেখা যায় পুলিশের পোশাক পরিহিত ব্যক্তিরা একসাথে জয় বাংলা জিতবে এবার নৌকা গানে আনন্দ-উল্লাস করছেন। 

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। উক্ত ভিডিওটি প্রায় সত্তর হাজার বার দেখা হয়েছে এবং চার হাজারের বেশি ব্যবহারকারী প্রতিক্রিয়া জানিয়েছেন।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটি বাংলাদেশ পুলিশ বাহিনীর ‘জয় বাংলা’ গানে নাচ করার কোনো দৃশ্য নয়। প্রকৃতপক্ষে ভিডিওটি খুলনা পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি)-এ অনুষ্ঠিত ৫৯তম টিআরসি (Trainee Recruit Constables) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানের একটি অংশ, যেখানে নবীন পুলিশ সদস্যরা ভিন্ন একটি গানে আনন্দ প্রকাশ করছেন। উক্ত ভিডিওতে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা’ গানটি সংযোজন করা হয়েছে, যা মূল ভিডিওর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

এ বিষয়ে অনুসন্ধানে, Ashik Chowdhury নামের একটি টিকটক অ্যাকাউন্ট থেকে ২৬ নভেম্বর প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির সাথে প্রচারিত ভিডিওর সাদৃশ্য রয়েছে তবে উক্ত ভিডিওর সাথে যুক্ত গানের অডিওর সাথে প্রচারিত ভিডিওর গানের মিল নেই। ভিডিওটির ক্যাপশন অনুযায়ী, এটি খুলনা পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি)-এ ৫৯তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ শেষ হওয়ার দিন, অর্থাৎ সমাপনী অনুষ্ঠানের দৃশ্য।

এ বিষয়ে আরও অনুসন্ধানে, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ওয়েবসাইটে গত ৬ নভেম্বর প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, ওই দিন খুলনায় পুলিশের ৫৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া, মূলধারার কোনো গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে প্রচারিত দাবিটি সমর্থন করে এমন কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।

সুতরাং, ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা’ গানে পুলিশ সদস্যরা মেতে উঠেছেন শীর্ষক দাবিতে প্রচারিত ভিডিওর অডিওটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: