নির্বাচনের আগে দাঁড়িপাল্লা মার্কা পরিবর্তন করতে পারে জামায়াত দাবিতে আমার দেশের ভুয়া ফটোকার্ড প্রচার 

সম্প্রতি, ‘নির্বাচনের আগে দাঁড়িপাল্লা মার্কার পরিবর্তন করতে পারে জামায়াতে ইসলামী’ শিরোনামে জাতীয় দৈনিক আমার দেশের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘নির্বাচনের আগে দাঁড়িপাল্লা মার্কার পরিবর্তন করতে পারে জামায়াতে ইসলামী’ শিরোনামে জাতীয় দৈনিক আমার দেশ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও এমন কোনো ঘোষণা দেওয়া হয়নি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটিতে আমার দেশের লোগো রয়েছে এবং প্রকাশের তারিখ হিসেবে ০৫ নভেম্বর ২০২৫ উল্লেখ রয়েছে।

উক্ত সূত্রগুলো ধরে অনুসন্ধানে আমার দেশের ফেসবুক পেজে গত ০৫ নভেম্বর এসংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, আমার দেশের ওয়েবসাইটইউটিউব চ্যানেলেও এসংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। এমনকি অন্যগুলো গণমাধ্যম কিংবা বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিশিয়াল ফেসবুক পেজ বা দলটির নেতাদের অফিশিয়াল ফেসবুক পেজেও এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

পাশাপাশি, জামায়াতে ইসলামী দলের আমির ডা. শফিকুর রহমান তাঁর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে করা সাম্প্রতিক সময়ের নির্বাচনী প্রচারণামূলক পোস্টগুলোতেও (, , ) দাঁড়িপাল্লায় ভোট আহ্বান করেন।

সুতরাং, ‘নির্বাচনের আগে দাঁড়িপাল্লা মার্কার পরিবর্তন করতে পারে জামায়াতে ইসলামী’ শিরোনামে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: