বেগমগঞ্জে ভোটকেন্দ্র দখল ও উদ্ধারাভিযান দাবিতে মহড়ার দৃশ্য প্রচার

সম্প্রতি ‘ইতিহাসের সেরা নির্বাচনের বর্তমান অবস্থা! নোয়াখালী বেগমগঞ্জ দুইদিন আগেই ভোট কেন্দ্র দখলের চেষ্টা এটাই সুদখোর খবিশ এর নির্বাচন।’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বেগমগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে দুর্বৃত্তদের ভোটকেন্দ্র দখলের চেষ্টা ও বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক তাতে বাধা দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্রে সন্ত্রাসী হামলা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগমগঞ্জে পাঁচ বাহিনীর একটি মহড়ার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘চাটখিল টিভি’ নামক নোয়াখালী ভিত্তিক ফেসবুক পেজে গত ১০ ফেব্রুয়ারি প্রকাশিত আলোচিত ভিডিওটির অনুরূপ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির ক্যাপশ থেকে জানা যায়, নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্র হাতে সন্ত্রাসীদের ভোটকেন্দ্র দখলের চেষ্টা সেনাবাহিনী কর্তৃক রুখে দেওয়ার একটি মহড়ার দৃশ্য এটি। পরবর্তীতে, এ বিষয়ে একাধিক গণমাধ্যমে (, , ) প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, নোয়াখালীতে ছয়টি আসনে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে গত ১০ ফেব্রুয়ারি দুপুরে বেগমগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সেনাবাহিনীর নেতৃত্বে র‍্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় ভোটকেন্দ্রে সন্ত্রাসী হামলা হলে কীভাবে স্তরে স্তরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন্দ্র রক্ষা করবে তা প্রদর্শন করা হয়। এসময় দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা ঠেকানোর দৃশ্য প্রদর্শন করা হয়। এছাড়া, দুর্গম ও চরাঞ্চল এলাকার ভোটকেন্দ্রগুলোতে হেলিকপ্টার যোগে কীভাবে সেনাসদস্যদের উপস্থিতি নিশ্চিত করা হবে, সেই কার্যক্রমের প্রস্তুতিও পরিদর্শন করেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সুতরাং, বেগমগঞ্জে দুর্বৃত্তদের ভোটকেন্দ্র দখলের চেষ্টা ও যৌথ বাহিনীর অভিযানের মহড়ার ভিডিওকে আসল ঘটনার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: