জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হওয়ার দৃশ্য দাবিতে স্ক্রিপ্টেড ভিডিও প্রচার 

সম্প্রতি, ‘আমি ছাড়া, আমার মার আর কেউ নেই জুলাই..ভিডি টি সামনে আসলো। আসলে তো এমন হাজারো ঘটনা আছে’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি কোনো বাস্তব ঘটনার দৃশ্য নয় এবং এটির সাথে আলোচিত দাবিটির কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, একটি বিনোদনমূলক কনটেন্ট ক্রিয়েশন ফেসবুক পেজের স্ক্রিপ্টেড বা সাজানো ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘শেরপুরের ভাড়াটিয়া’ নামক ফেসবুক পেজে গত ০৭ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।

উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি স্ক্রিপ্টেড অর্থাৎ সাজানো ঘটনা।

এছাড়া, ‘শেরপুরের ভাড়াটিয়া’ নামক পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায় এটির বিবরণীতে ‘Digital creator’ উল্লেখ করা হয়েছে এবং সেখানে নিয়মিত বিনোদনধর্মী ও অভিনয়নির্ভর কনটেন্ট প্রকাশ করা হয়। পেজটিতে প্রচারিত অন্যান্য ভিডিওগুলো যাচাই করে দেখা যায়, আলোচিত ভিডিওতে হামলার শিকার ও গুলিবিদ্ধ হিসেবে থাকা ব্যক্তি এসব ভিডিওতে (, , ) ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।

সুতরাং, জুলাই গণঅভ্যুত্থানে হামলার শিকার ও গুলিবিদ্ধ হওয়ার আসল দৃশ্য দাবিতে একজন কন্টেন্ট ক্রিয়েটরে অভিনীত স্ক্রিপ্টেড ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

  • শেরপুরের ভাড়াটিয়া – Facebook Post
  • শেরপুরের ভাড়াটিয়া – Facebook Post (1, 2, 3)
Share: