লেবাননের বৈরুত বন্দরে বিস্ফোরণের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতের ভিডিও দাবিতে প্রচার

সাম্প্রতিক সময়ের ইরান-ইসরায়েল সংঘাতের ভিডিও দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

ভিডিওটির ক্যাপশনে বলা হয়, ‘অনেক জ্বালিয়েছো এখন দেখেন সাদ কেমন তোমাদেরও আরামের ঘুম হারাম’ (বানান অপরিবর্তিত)। এছাড়াও, #iran #Israel হ্যাশট্যাগও ব্যবহার করা হয়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি ইরান-ইসরায়েল সাম্প্রতিক সংঘাতের ভিডিও নয় বরং, ২০২০ সালের ০৪ আগস্টে লেবাননের বৈরুত বন্দরে বিস্ফোরণের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

ভিডিওর প্রথম ও দ্বিতীয় দৃশ্য যাচাই

এই বিষয়ে অনুসন্ধানে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে এর ‘DW News’ নামক ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ৫ আগস্ট ‘Beirut explosion – Multi-angle footage | DW News’ শীর্ষক ক্যাপশনে প্রাচরিত একটি ইউটিউব শর্টস ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর প্রথম ও দ্বিতীয় দৃশ্যের সাদৃশ্য পাওয়া যায়।

জানা যায়, এটি ২০২০ সালের আগস্টে লেবাননের রাজধানী বৈরুতে বিস্ফোরণের ঘটনা।

ভিডিওর তৃতীয় দৃশ্য যাচাই

এই বিষয়ে অনুসন্ধানে ‘Trending Watchers’ নামক ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ৪ আগস্ট ‘Explosion in Beirut’ শীর্ষক শিরোনামের প্রচারিত ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর তৃতীয় দৃশ্যের মিল পাওয়া যায়।

ঘটনা।

এছাড়া, ‘Al Arabiya English’ ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ৫ আগস্ট ‘Compilation of videos show moment explosions rip at Beirut port’ শীর্ষক ক্যাপশনে প্রচারিত ভিডিওতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর তিনটি দৃশ্যই রয়েছে।

ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, ২০২০ সালের ৪ আগস্ট লেবাননের রাজধানী বৈরুত দুটি বিশাল বিস্ফোরণের ঘটনা।

প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে বিবিসি এর ওয়েবসাইটে লেবাননের ঘটনাটি সম্পর্কে সম্পর্কিত বিস্তারিত তথ্য খুঁজে পাওয়া যায়।

সুতরাং, ২০২০ সালের ০৪ আগস্টে লেবাননের বৈরুত বন্দরে বিস্ফোরণের ভিডিও সাম্প্রতিক সময়ের ইরান-ইসরায়েল সংঘাতের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: