সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ভারতের পতাকায় পা মাড়ানোর ছবি দাবিতে একটি ছবি প্রচার করা হয়েছে।
এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ভারতের পতাকায় পা মাড়ানোর আসল ছবি নয়। প্রকৃতপক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত ছবির বিষয়ে অনুসন্ধানে কোনো নির্ভরযোগ্য সূত্রে আলোচিত ছবিটি আসল হওয়ার দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করলে এতে প্রদর্শিত মানুষের অঙ্গভঙ্গি, মাওলানা ভাসানীর দাঁড়িয়ে থাকা অবস্থাসহ পারিপার্শ্বিক সামগ্রিক অবস্থায় অসামঞ্জস্যতা লক্ষ্য করা যায়৷ এরূপ বৈশিষ্ট্য সাধারণত এআই দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়।

গুগলের এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনির তথ্য অনুযায়ী আলোচিত ছবিটি গুগলের এআই প্রযুক্তি ব্যবহার করে সম্পাদনা বা তৈরি করা হয়েছে।
পরবর্তীতে প্রচারিত ছবিটি কোন ছবির প্রেক্ষিতে তৈরি এ বিষয়ে অনুসন্ধানে সংবাদমাধ্যম ‘বিবিসি নিউজ বাংলা’র ওয়েবসাইটে ২০২৪ সালের ২৫ মার্চে প্রকাশিত একটি প্রতিবেদনে সংযুক্ত একটি ছবি পাওয়া যায়।

উক্ত ছবি এবং আলোচিত ছবি উভয় ছবিতেই মাওলানা ভাসানীকে মালা পরা অবস্থায় দেখা যায়। তবে বিবিসি বাংলার প্রতিবেদনে সংযুক্ত ছবিতে ভারতের পতাকায় মাওলানা ভাসানীর পা মাড়ানোর এরূপ কোনো দৃশ্য দেখা যায়নি।
সুতরাং, মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ভারতের পতাকায় পা মাড়ানোর ছবি দাবিতে প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় নির্মিত।
তথ্যসূত্র
- AI Analysis
- BBC News Bangla – মওলানা ভাসানী মুক্তিযুদ্ধের সময় ভারতে কেমন ছিলেন?
- Rumor Scanner’s analysis


