নির্বাচনে জয়ের পরে বিজেপি কর্তৃক মুসলমানদের কবরস্থান উচ্ছেদ দাবিতে পুরোনো ভিডিও প্রচার 

পশ্চিমবঙ্গের ভোটের ফলপ্রকাশের পর একাধিক জেলায় ছড়িয়ে পড়েছে রাজনৈতিক সহিংসতা। দক্ষিণ ২৪ পরগনা থেকে শুরু করে বীরভূম, নদিয়া, হাওড়া, বাঁকুড়া রাজ্যের বিভিন্ন প্রান্তে খুন, হামলা, ভাঙচুর এবং দলীয় কার্যালয় দখলের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। এরই প্রেক্ষিতে নির্বাচনে জয়ের পরে বিজেপি কর্তৃক নতুন করে মুসলমানদের উপর নির্যাতনের দৃশ্য দাবিতে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন: এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ভারতে নির্বাচনে জয়ের পরে বিজেপি সমর্থক কর্তৃক মুসলমানদের কবর উচ্ছেদের নয় বরং, নির্বাচনের আগে থেকেই ইন্টারনেটে ভিডিওটির অস্তিত্ব রয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘Arvind Shinde’ নামক ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে গত ০৩ মার্চে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত দাবি সংবলিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

ভিডিওর ক্যাপশনে বিস্তারিত ঘটনার উল্লেখ না থাকলেও এটি প্রকাশের তারিখ থেকে নিশ্চিত হয়ে বলা যায় ভিডিওর ঘটনা নির্বাচনে বিজেপির জয়ের পরের নয়।

এছাড়া ‘parveen_khan_2356’ ইউজারের আরেকটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একই তারিখে অর্থাৎ গত ০৩ মার্চে একই ভিডিও প্রচার হতে দেখা যায়।

সুতরাং, ভারতে নির্বাচনে জয়ের পরে বিজেপি সমর্থক কর্তৃক মুসলমানদের কবর উচ্ছেদ দাবিতে পুরোনো ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: