ট্রাফিক পুলিশের ওপর বিএনপি কর্মীর হামলা দাবিতে স্ক্রিপ্টেড ভিডিও প্রচার

সম্প্রতি ‘আমারে কেউ একটু হাসপাতালে নিয়ে যান আমি বাঁচতে চাই, একজন ট্রাফিক পুলিশ সদস্যের আকুতি! ৫’ই আগস্ট পরবর্তী বদলে যাওয়া বাংলাদেশের চিত্র, উনার অপরাধ লাইসেন্সবিহীন গাড়ি চালানোর দায়ে বিএনপি কর্মীকে মামলা দেওয়া।’ ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

এছাড়া, একই ভিডিওটি ‘বাঁচার জন্য ট্রাফিক পুলিশের আ’র্ত’না’দ!’ ক্যাপশনে গণমাধ্যমের ফেসবুক পেজ থেকে প্রচার করা হয়েছে।

বাস্তব ঘটনা দাবিতে গণমাধ্যমের পোস্ট দেখুন টাইমস অব বাংলাদেশ (ফেসবুক)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি কোনো বাস্তব ঘটনার দৃশ্য নয় এবং এটির সাথে আলোচিত দাবিটির কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, একটি বিনোদনমূলক কনটেন্ট ক্রিয়েশন ফেসবুক পেজের স্ক্রিপ্টেড বা সাজানো ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘TeAm RAMS’ নামক ফেসবুক পেজে গত ২৬ জুন ‘টাফিক পুলিশের জীবন #police #traffic’ ক্যাপশনে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর কিছু দৃশ্যের সাথে আলোচিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।

উক্ত ভিডিওটির শুরুর ২৬ সেকেন্ডের অংশটি এবং পরবর্তী ০৪:৩০ থেকে ০৪:৫৩ পর্যন্ত অংশের সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি স্ক্রিপ্টেড অর্থাৎ সাজানো ঘটনা।

এছাড়া, ‘TeAm RAMS’ নামক পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায় এটির বিবরণীতে ‘Digital creator’ এবং এটি ‘শিক্ষামূলক ভিডিও ও রিলস কনটেন্ট’ প্রচার করে উল্লেখ করা হয়েছে। পেজটিতে প্রচারিত অন্যান্য ভিডিওগুলো যাচাই করে দেখা যায়, আলোচিত ভিডিওতে ট্রাফিক পুলিশ হিসেবে থাকা ব্যক্তি এসব ভিডিওতে (, , ) ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।

উক্ত ব্যক্তির নাম আরিফুর রহমান। তিনি তার ফেসবুক প্রোফাইলে দেওয়া এক বার্তায় জানান, “আমাদের ভিডিওটা ১৬ লাখ ভিউ হইছে কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমার ভিডিও কেটে নিয়ে বলতেছে যুবদল নাকি আমার পা কেটে নিয়ে গেছে ৫ ই আগস্ট এর পরে দেশে ভালো নাই এই মিথ্যা গুজব আপনারা ছড়ায়েন না এটা আমাদের শুটিং ভিডিও দেখেন আমার পা ঠিক আছে আল্লাহর রহমতে।”

সুতরাং, বিএনপি কর্মীকে মামলা দেওয়ার কারণে ট্রাফিক পুলিশ হামলার শিকার হওয়ার আসল দৃশ্য দাবিতে স্ক্রিপ্টেড ভিডিওর দৃশ্য প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: