সন্ত্রাস ও মাদক কারবারের সাথে জড়িত থাকায় মঞ্জুরুলের মনোনয়ন বাতিল হয়নি, ডিবিসির সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি ‘সন্ত্রাসী, ও মাদক কারবার কর্মকাণ্ডের কারণে নাঙলকোট বিএনপি নেতা মঞ্জুরুল আহসানের নমিনেশন বাতিল ঘোষণা করে হাইকোর্ট।’ শিরোনামে মূলধারার গণমাধ্যম ডিবিসি নিউজের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) , এখানে (আর্কাইভ) , এখানে, (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন সন্ত্রাসী ও মাদক কারবারের অভিযোগে বাতিল হয়নি বরং, ঋণখেলাপি হওয়ার কারণে তার প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। ডিবিসি নিউজও আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ডিবিসি নিউজ কর্তৃক প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এছাড়া, আলোচিত ফটোকার্ডে মুন্সীকে লাঙ্গলকোটের বিএনপি নেতা দাবি করা হলেও তিনি মূলত দেবীদ্বারের বিএনপি নেতা।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে মূলধারার গণমাধ্যম ডিবিসি নিউজ এর লোগো রয়েছে এবং এটি প্রকাশ হিসেবে উল্লেখ করা হয়েছে ২১ জানুয়ারি, ২০২৬।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে ডিবিসি নিউজ এর ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, ডিবিসি নিউজ এর ওয়েবসাইটইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, ডিবিসি নিউজের ফেসবুক পেজে গত ২১ জানুয়ারি ‘কুমিল্লা-৪ আসনে প্রার্থী হতে পারবেন না বিএনপির মনজুরুল আহসান’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।ফটোকার্ডটি পর্যবেক্ষণে দেখা যায়, এর সঙ্গে প্রচারিত ফটোকার্ডের তারিখ, ডিবিসি নিউজের লোগো ও ছবির মিল রয়েছে। তবে দুই ফটোকার্ডের শিরোনামের পার্থক্য আছে।এছাড়া, ডিবিসি নিউজে ব্যবহৃত শিরোনামের ফন্ট ডিজাইনের সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের অমিল রয়েছে।

অর্থাৎ, ডিবিসি নিউজ এর এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয় মূলধারার একাধিক গণমাধ্যমের (,) সূত্রে জানা যায়, প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিলের নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে কুমিল্লা – ৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। মঞ্জুরুল আহসানের করা রিটের শুনানি নিয়ে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন…..।

সুতরাং, সন্ত্রাসী, ও মাদক কারবারের কারণে বিএনপি নেতা মঞ্জুরুল আহসানের মনোনয়ন বাতিল ঘোষণা করেছে শীর্ষক দাবিতে ডিবিসি নিউজের নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: