কুমিল্লা-১০ আসনে বিএনপির নির্বাচনী জনসভা দাবিতে এক বছর পূর্বের ছবি প্রচার

গত ০৩ নভেম্বর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। কুমিল্লা-১০ (নাঙ্গলকোট – লালমাই) আসন থেকে মনোনয়ন লাভ করেছেন আব্দুল গফুর ভূঁইয়া। এর প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, গত ২৫ নভেম্বর কুমিল্লা-১০ আসনে আব্দুল গফুর ভূঁইয়ার উপস্থিতিতে দোলখাড় ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভার দৃশ্য এগুলো।

বিএনপির মিডিয়া সেলের পেজে উক্ত দাবির পোস্ট দেখুন এখানে।
উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে।
একই দাবির ইনস্টাগ্রাম পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিগুলো সাম্প্রতিক সময়ের নয় বরং ২০২৪ সালের নভেম্বরের পুরোনো ছবিকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে নাঙ্গলকোট উপজেলার সাবেক ছাত্রদল নেতা ‘এস এম রানা’র ফেসবুক প্রোফাইলে ২০২৪ সালের ২৩ নভেম্বর প্রকাশিত কিছু ছবির সাথে আলোচিত ছবিগুলোর মিল পাওয়া যায়।

পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, সেদিন কুমিল্লার নাঙ্গলকেট উপজেলার দৌলখাড় ইউনিয়নে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর ভূইয়ার জনসভার দৃশ্য এগুলো।
পৃথক পোস্টে রানা সেদিনের জনসভায় আব্দুল গফুর ভূইয়ার বক্তব্যের ভিডিও-ও প্রকাশ করেন। দেখুন এখানে
এছাড়া, দৌলখাড় ইউনিয়নের ছাত্রদল নেতা জহিরুল ইসলাম সজলের সেদিনের এক ফেসবুক পোস্টেও এই জনসভার তথ্য পাওয়া যায়। তিনি তার পোস্টে লিখেছেন, “দীর্ঘ কয়েকদিনের পরিশ্রমের ফলে আজকে আমরা দৌলখাঁড় ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠন সহ আজকের জনসভায় আমরা প্রমাণ করেছি দৌলখাঁড় ইউনিয়নের মাটি আলহাজ্ব আবদুল গফুর ভুঁইয়ার ঘাঁটি।”
জনসভার এই ছবিগুলো জিওলোকেট করে দেখা যায়, জনসভাটি লাঙ্গলকোটের দৌলখাঁড় বাজারে অবস্থিত দৌলখাঁড় উচ্চ বিদ্যালয় মাঠে হয়েছিল।
সুতরাং, কুমিল্লা-১০ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভূইয়ার নির্বাচনী জনসভা দাবিতে ২০২৪ সালের ছবি প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- এস এম রানা: Facebook Post

