বিএনপি থেকে ফজলুর রহমানকে বহিষ্কারের দাবিতে ছড়ানো প্রেস বিজ্ঞপ্তি ভুয়া

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির নামে একটি প্রেস বিজ্ঞপ্তির ছবি প্রচার করে দাবি করা হয়েছে যে, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এবং বেগম খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক উপদেষ্টা ফজলুর রহমানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপি থেকে ফজলুর রহমানকে বহিষ্কারের দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রচারের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে এ দাবি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে, বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজে এমন কোনো প্রেস বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায় যায়নি। বরং এ বিষয়ে গত ২৩ এপ্রিল একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পোস্টের ক্যাপশনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে উদ্ধৃত করে উল্লেখ করা হয়, “আমি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই মর্মে বিএনপি’র সকল পর্যায়ের নেতাকর্মীসহ সর্বসাধারণের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, কোন স্বার্থান্বেষী কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত ২০ এপ্রিল ২০২৬ তারিখে একটি প্রেস বিজ্ঞপ্তি পোষ্ট করে। ফেসবুকে পোষ্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।”

উক্ত পোস্টে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির ছবি দিয়ে বলা হয়েছ, এমন কোনো প্রেস বিজ্ঞপ্তি বিএনপি’র দফতর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি, এটি সম্পূর্ণ বানোয়াট।

সুতরাং, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে দাবিতে ইন্টারনেটে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Bangladesh Nationalist Party – Facebook Post
Share: