‘বিএনপি সরকার ক্ষমতায় বসায় অপকর্ম বন্ধ হয়ে গেছে’ বলে মন্তব্য করেননি নুরুল হক নুর

সম্প্রতি বর্তমান বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরকে উদ্ধৃত করে ‘বিএনপি সরকার ক্ষমতায় বসায় অপকর্ম বন্ধ হয়ে গেছে’ শীর্ষক মন্তব্য সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নুরুল হক নুর ‘বিএনপি সরকার ক্ষমতায় বসায় অপকর্ম বন্ধ হয়ে গেছে’ শীর্ষক মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে, মূলধারার গণমাধ্যম ‘যমুনা টিভি’ এর লোগোর আদলে তৈরি ‘আশার আলো’ নামের একটি ফেসবুক পেজে গত ২৪ ফেব্রুয়ারি আলোচিত ফটোকার্ডটি প্রথম পোস্ট হতে দেখা যায়।

‘আশার আলো’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজটির বায়োতে দেখা যায়, ‘This page publishes viral and trending topics in an entertainment news format’.

এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করে এরূপ অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়(১, ২, )। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

সুতরাং, নুরুল হক নুর ‘বিএনপি সরকার ক্ষমতায় বসায় অপকর্ম বন্ধ হয়ে গেছে’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

  • আশার আলো পেজ পোস্ট – Facebook Post 
  • Rumor Scanner’s analysis
Share: