যৌতুকের জন্য বিএনপি নেতা কর্তৃক স্ত্রীকে মারধর দাবিতে ভারতের ভিডিও প্রচার 

সম্প্রতি, ‘রাজধানীর খিলগাঁও থানা বি”এন”পির যুগ্ম সাধারণ স’ম্পাদক “তরিকুল” স্ত্রী’কে স’ন্তানদের সামনে নিয়মিত যৌ”তুকের দাবিতে নি”র্যা,তন করে’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত দাবির সাথে আলোচিত ভিডিওটির সম্পর্ক নেই এবং ঘটনাটি বাংলাদেশে ঘটেনি। প্রকৃতপক্ষে, ভারতের বিহারে যৌতুকের দাবিতে স্বামী দ্বারা স্ত্রী নির্যাতিত হওয়ার অভিযোগের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে৷

এ বিষয়ে অনুসন্ধানে ভারতের গণমাধ্যম The Siasat Daily এর এক্স হ্যান্ডেলে ২০২৫ সালের ২২ জুন প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে। 

উক্ত পোস্টটির ক্যাপশনে উল্লেখ করা হয়, বিহারের গয়া জেলার জনকপুর এলাকায় নিশা কুমারী নামক এক নারীর রহস্যজনক পরিস্থিতিতে মৃত্যু হয়। তার বাবা শ্রাবণ কুমার অভিযোগ করেন যে, ক্রমাগত যৌতুকের দাবির জেরে নিশা কুমারীর স্বামী অভিষেক কুমার তাকে হত্যা করেছে। এর ঘটনায় ইন্টারনেটে একটি ভিডিও প্রকাশিত হয়, যেখানে প্রয়াত নিশা কুমারীর দুই কন্যা সন্তানের সামনে তার স্বামী অভিষেক কুমার তাকে মারধর করে৷

পরবর্তীতে, এ বিষয়ে আরেক ভারতীয় গণমাধ্যম The Economic Times এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।

সুতরাং, যৌতুকের দাবিতে বিএনপি নেতা কর্তৃক স্ত্রীকে মারধরের দৃশ্য দাবিতে ভারতের বিহারের ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: