বিএনপি ভোট চুরি করে এসেছে বলায় যুবদল কর্তৃক বৃদ্ধকে মারধর দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

সম্প্রতি, বিএনপি ভোট চুরি করে এসেছে বলা মাত্রই বৃদ্ধকে ল্যাং মেরে ফেলে দিলেন যুবদল নেতা মনির দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওর মারধরকারী ব্যক্তি যুবদল নেতা নন এবং ভিডিওর সাথেও আলোচিত দাবির কোনো সম্পৃক্ততা নেই। প্রকৃতপক্ষে, প্রচারিত ভিডিওতে থাকা মারধরকারী ব্যক্তিটি হলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সভাপতি এম এ সামাদ।
অনুসন্ধানে সংবাদ ভিত্তিক ফেসবুক পেজ Morning Times এর ফেসবুক পেজে গত ১১ জানুয়ারি প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

Morning Times এর পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, হামলাকারী ব্যক্তির নাম কমরেড এম এ সামাদ।
উক্ত সূত্র ধরে অনুসন্ধানে এম এ সামাদের ফেসবুক অ্যাকাউন্টটি খুঁজে পাওয়া যায়। এম এ সামাদ গত ১২ জানুয়ারি প্রচারিত আলোচিত ভিডিওটি যুক্ত করে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। উক্ত পোস্টে এম এ সামাদ ঘটনার বিস্তারিত বর্ণনা করেন। সেখানে তিনি বলেন, গত ১১ জানুয়ারি তার দল বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) একটি সমাবেশ করছিলেন। তখন মারধরের শিকার বৃদ্ধ সমাবেশে বাঁধা প্রদান করেন এবং উল্টাপাল্টা কথাবার্তা বলতে থাকেন। পরবর্তীতে মেজাজ হারিয়ে এম এ সামাদ সেই বৃদ্ধকে মারধর করেন। উক্ত ঘটনার জন্য তিনি দুঃখপ্রকাশও করেছেন।
অর্থাৎ, এ থেকে সহজেই প্রতীয়মান হয় যে আলোচিত দাবির সাথে মূল ঘটনার কোনো সম্পৃক্ততা নেই।
সুতরাং, বিএনপি ভোট চুরি করে এসেছে বলায় যুবদল নেতা কর্তৃক বৃদ্ধকে মারধরের এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Morning Times- Facebook Post
- M A Samad- Facebook Post

