সম্প্রতি, “বিএনপি নেতা ওয়াহিদ আরেক বিএনপি নেতা অ্যাডভোকেট কায়সারের বিচার দাবি করলেন” শীর্ষক ক্যাপশনে বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান (এপোলো) এর ফেসবুক পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। উক্ত স্ক্রিনশটে ‘আসলেই ইনসাফ চান? খুনিকে কারা জামিন করে দিয়েছিল, সেটা খুঁজে বের করেন। খুনির প্রতি কাদের এতো দরদ ছিল যে খুনি সাবেক ছাত্রলীগের সন্ত্রাসী জানার পরেও, তারা তাকে জেলখানা থেকে সসম্মানে জামিন করিয়ে হাদির পাশে আসার ব্যবস্থা করে দিয়েছিল?’ শীর্ষক লেখা দেখতে পাওয়া যায়।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান (এপোলো) হাদি হত্যায় আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের বিচার চাননি বরং তার ফেসবুক পোস্টকে সম্পাদনা করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে এ কে এম ওয়াহিদুজ্জামানের ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে এমন কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি। তবে ২৭ ডিসেম্বর প্রচারিত একটি পোস্টে তিনি দাবি করেন, ‘আসলেই ইনসাফ চান? খুনির সাথে হাদীর পরিচয় কে করিয়ে দিয়েছিল, সেটা খুঁজে বের করেন। কার প্রতি হাদির এত আস্থা ছিল যে খুনি সাবেক ছাত্রলীগের সন্ত্রাসী জানার পরেও, সে তাকে নিজের নির্বাচনী প্রচার দলের সদস্য করেছিল।’ উক্ত পোস্টের সঙ্গে প্রচারিত স্ক্রিনশটের প্রথম অংশের মিল রয়েছে। তবে শেষের অংশে ‘খুনির প্রতি কাদের এতো দরদ ছিল যে খুনি সাবেক ছাত্রলীগের সন্ত্রাসী জানার পরেও, তারা তাকে জেলখানা থেকে সসম্মানে জামিন করিয়ে হাদির পাশে আসার ব্যবস্থা করে দিয়েছিল?’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত স্ক্রিনশটে ‘কার প্রতি হাদির এত আস্থা ছিল যে খুনি সাবেক ছাত্রলীগের সন্ত্রাসী জানার পরেও, সে তাকে নিজের নির্বাচনী প্রচার দলের সদস্য করেছিল।’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, উক্ত পোস্টটি সম্পাদনা করে আলোচিত স্ক্রিনশটটি তৈরি করা হয়েছে।
সুতরাং, এ কে এম ওয়াহিদুজ্জামান (এপোলো) হাদি হত্যায় ব্যারিস্টার কায়সার কামালের বিচার চান দাবিতে প্রচারিত ফেসবুক পোস্টের স্ক্রিনশটটি সম্পাদিত।
তথ্যসূত্র
- A KM Wahiduzzaman – Facebook Post


