সম্প্রতি, ‘বন্যায় বিয়ে করতে গিয়ে পানিতে ডুবে গেলেন বরযাত্রী ও বউ’ ক্যাপশনে একটি ভিডিও গণমাধ্যমে ও বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে গণমাধ্যমে প্রচারিত পোস্ট দেখুন- ভোরের কাগজ (ফেসবুক)।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, একটি বিনোদনমূলক কনটেন্ট ক্রিয়েশন ফেসবুক পেজের স্ক্রিপ্টেড বা সাজানো ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Md Suhag Mia’ নামক ফেসবুক প্রোফাইলে গত ১১ মে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।

উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি স্ক্রিপ্টেড অর্থাৎ সাজানো ঘটনা।
এছাড়া, ‘Md Suhag Mia’ নামক প্রোফাইলটি পর্যবেক্ষণ করে দেখা যায় এটির বিবরণীতে ‘Digital creator’ উল্লেখ করা হয়েছে এবং সেখানে নিয়মিত বিনোদনধর্মী ও অভিনয়নির্ভর কনটেন্ট প্রকাশ করা হয়। পেজটিতে প্রচারিত অন্যান্য ভিডিওগুলো যাচাই করে দেখা যায়, আলোচিত ভিডিওতে বর চরিত্রে থাকা ব্যক্তি অন্য একটি ভিডিওতেও অভিনয় করেছেন।
সুতরাং, চলমান বন্যায় বিয়ে করতে গিয়ে বর-কনের পানিতে ডুবে যাওয়ার আসল দৃশ্য দাবিতে একজন কন্টেন্ট ক্রিয়েটরে অভিনীত স্ক্রিপ্টেড ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Md Suhag Mia – Facebook Post
- Md Suhag Mia – Facebook Post


