পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের উচ্ছেদের ঘটনা দাবিতে মিরপুরে বস্তিতে উচ্ছেদের ভিডিও প্রচার

সম্প্রতি, ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের উচ্ছেদের দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের উচ্ছেদের কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, রাজধানী ঢাকার মিরপুরের বস্তিতে উচ্ছেদ অভিযানের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে সবার কন্ঠের নামক সংবাদভিত্তিক ফেসবুক পেজে গত ২০ মে ‘উচ্ছেদ অভিযানে ঘর ভেঙে দেওয়াই কান্নায় ভেঙে পড়লেন পুরো পরিবার!!’’ ক্যাপশনে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

পরবর্তীতে, কালের কণ্ঠের ফেসবুক পেজে ‘বাউনিয়াবাদ বস্তিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে’ শিরোনামে প্রকাশিত উক্ত ঘটনার একটি লাইভ ভিডিওতে আলোচিত ব্যক্তিদের উপস্থিতি দেখা যায়।
এ বিষয়ে আরো অনুসন্ধান করে প্রথম আলোর ওয়েবসাইটে গত ২০ মে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন গণপূর্ত অধিদপ্তরের উদ্যোগে সরকারি জমি উদ্ধার করতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রাজধানীর পল্লবীতে কালশীর বাউনিয়া বাঁধ বস্তি এলাকায় সরকারি জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। নিরাপত্তার দায়িত্বে ছিল পল্লবী থানা–পুলিশ ও পুলিশের বিশেষ ইউনিট (পিওএম) সদস্যরা।
এবিষয়ে অন্যান্য গণমাধ্যমগুলোও সংবাদ (১, ২, ৩) প্রকাশ করে।
সুতরাং, ঢাকার মিরপুরের বস্তিতে উচ্ছেদ অভিযানের ভিডিওকে পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের উচ্ছেদের ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Sobar Kantha সবার কন্ঠ – Facebook Post
- Kaler Kantho Digital – Facebook Live
- Prothom Alo – পল্লবীর বাউনিয়া বাঁধে বস্তি উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা

