সম্প্রতি, ব্রেকিং নিউজ উত্তাল শাহবাগ ঢাকার অবস্থা ভালো না মনে হয় কিছু একটা ঘটে যাবে শেখ হাসিনা আসবে’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখা নে (আর্কাইভ)।
উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি ৭৮ হাজারবার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালে কোটা আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে কারফিউ ভেঙে শাহবাগে ছাত্র-জনতার ঢল নামার পুরোনো ভিডিওকে বর্তমানের দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে এনটিভির ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৫ আগস্ট ‘শাহবাগে লাখো মানুষ (সরাসরি) |’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে ঢাকা টাইমসের ওয়েবসাইটে ২০২৪ সালের ৫ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে কারফিউ ভেঙে রাজধানীর শাহবাগে ছাত্র-জনতার ঢল নামে। বিভিন্ন জায়গা থেকে সেখানে জড়ো হওয়া শিক্ষার্থী ও সাধারণ মানুষ বিজয় উল্লাস করে।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি ২০২৪ সালের।
সুতরাং, সাম্প্রতিক সময়ে আন্দোলনে উত্তাল শাহবাগ দাবিতে ২০২৪ সালে কোটা আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে কারফিউ ভেঙে শাহবাগে ছাত্র-জনতার ঢল নামার পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে, যা মিথ্যা।
তথ্যসূত্র
- NTV News – শাহবাগে লাখো মানুষ (সরাসরি) |
- Dhaka Times – ছাত্রজনতার দখলে শাহবাগ


