শেখ হাসিনাকে নিয়ে মাসুদ কামালের নামে ভুয়া বক্তব্য প্রচার  

সম্প্রতি, সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামালের ছবি ব্যবহার করে তাকে উদ্ধৃত করে ‘শেখ হাসিনা দেশ খারাপ চালিয়েছেন এটা বলার সুযোগ নেই, তার সময়ের উন্নয়নই তার সবচেয়ে বড় প্রমাণ’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনা খারাপ দেশ চালিয়েছে বলার সুযোগ নেই, তার উন্নয়ন ই প্রমাণ বলে মন্তব্য করেননি মাসুদ কামাল। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। মাসুদ কামালের সামাজিক, রাজনৈতিক ও সমসাময়িক বিষয়াবলী নিয়ে আলোচনার ইউটিউব অনুষ্ঠান কথার ইউটিউব চ্যানেল, গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে তার এমন মন্তব্য করার বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। মাসুদ কামালের মতো ব্যক্তি এমন মন্তব্য করলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো।

পরবর্তীতে বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য মাসুদ কামালের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার। আলোচিত মন্তব্যটি করেছেন কি না এমন প্রশ্নে মাসুদ কামাল মন্তব্যটি করেননি বলে জানান।

সুতরাং, শেখ হাসিনাকে নিয়ে সাংবাদিক মাসুদ কামালের নামে প্রচারিত এই মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: