বাংলাদেশে গাড়ির ড্রাইভারকে ইট দিয়ে আঘাত করে হত্যা দাবিতে প্রচারিত ভিডিওটি ভারতের

সম্প্রতি, ‘গাড়ির ড্রাইভারকে মাথায় ইট দিয়ে আঘাত করে হ/ত্যা করলো চাঁদাবাজরা! মনেরেখো বাংলাদেশ’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হতে দেখা যায়।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই হত্যার ঘটনাটি বাংলাদেশের ঘটনা নয় বরং, ইট দিয়ে আঘাত করে মানুষ হত্যার এই ঘটনাটি পাশ্ববর্তী দেশ ভারতের।

ভিডিওটির বিষয়ে জানতে এর কিছু কী ফ্রেম রিভার্স সার্চ করে ভারতীয় গণমাধ্যম The Free Press Journal এর ওয়েবসাইটে ‘Roadways Driver Dies After Being Hit By Brick During Group Clash In Prayagraj’ শিরোনামে গত ২২ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে সংযুক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

প্রতিবেদনটি থেকে জানা যায়, ভারতের প্রয়াগরাজের ধুমনগঞ্জ এলাকায় দুই পক্ষের সংঘর্ষে রবেন্দ্র ওরফে মান্নু নামে এক রোডওয়েজ চালককে ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়। ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়ে। ভিডিওটি সেই সিসিটিভি ফুটেজেরই অংশ। উক্ত প্রতিবেদনে ভিডিওটির বিষয়ে lPiyush Rai নামের এক ভারতীয় সাংবাদিকের এক্স পোস্টও যুক্ত থাকতে দেখা যায়। এই পোস্ট থেকেও ভিডিওটি ভারতের বলে জানা যায়।

উক্ত ঘটনায় সেসময় ভারতীয় অন্যান্য গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন (, ) থেকেও একই তথ্য জানা যায়।

সুতারাং, বাংলাদেশে গাড়ির ড্রাইভারকে ইট দিয়ে আঘাত করে হত্যার এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: