নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার দাবিটি ভুয়া

সম্প্রতি, ‘ব্রেকিং নিউজ সাব্বাস! আঃলীগের মনের আশা পূরণ! আসছে নতুন তত্ত্বাবধায়ক সরকার! নির্বাচন’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ২৬ হাজারবার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসছে শীর্ষক দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, কোনোপ্রকার নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়া আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে৷
উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। বেশ কিছু অপ্রাসঙ্গিক ছবি ও ফুটেজ যুক্ত করে আলোচিত দাবির ভিডিওটি তৈরি করা হয়েছে। গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে উক্ত দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷
উল্লেখ্য, গত বছরের ২০ নভেম্বর আদলতের রায়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিধান আবার চালু করা হয়। এ–সংক্রান্ত বিধান পুনরুজ্জীবিত হলেও এখনই তা কার্যকর হচ্ছে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরের নির্বাচন অর্থাৎ চতুর্দশ সংসদ নির্বাচন থেকে তা প্রয়োগ হতে পারে।
সুতরাং, নির্বাচনের আগে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার দাবিটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Prothom Alo – আপিল বিভাগের রায় তত্ত্বাবধায়ক সরকারের বিধান ফিরে এল
- Rumor Scanner’s analysis
বি.দ্র. নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া অপতথ্য দ্রুত মোকাবেলার লক্ষ্যে এই প্রতিবেদনটি সংক্ষিপ্ত ফরমেটে প্রকাশ করা হয়েছে।

