সিসিটিভি ফুটেজে থাকা ব্যক্তি জামায়াতের নন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, ভিডিওতে দেখা যাওয়া ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন নেতা।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া ব্যক্তি জামায়াতের কোনো নেতা নন। প্রকৃতপক্ষে, তার নাম শাহাদাত হোসেন জামিল। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্মীপুরের রামগতি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর তার ওই পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

অনুসন্ধানে গতকাল (১০ মার্চ) এনটিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে থাকা ব্যক্তির নাম মাওলানা শাহাদাত হোসেন জামিল। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের রামগতি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। উক্ত প্রতিবেদনে ইসলামী আন্দোলন বাংলাদেশের রামগতি উপজেলা শাখার সভাপতি কামাল উদ্দিন তাহেরী বলেন, সিসিটিভি ফুটেজটি দৃষ্টিগোচর হওয়ার পরপরই ঊর্ধ্বতন দায়িত্বশীলরা বসেছেন। দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এরইমধ্যে, শাহাদাত হোসেন জামিলের পদ সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে।

জাতীয় দৈনিক আমাদের সময়ের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনেও শাহাদাত হোসেন জামিল ইসলামী আন্দোলন বাংলাদেশের রামগতি উপজেলা শাখার সাধারণ সম্পাদক পদে ছিলেন।

সুতরাং, ইসলামী আন্দোলন বাংলাদেশের রামগতি উপজেলার একজন নেতাকে নিয়ে ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজকে জামায়াতে ইসলামীর নেতার দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: