বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির (রাকিব-নাছির কমিটি) মেয়াদ শেষ হয়েছে গত ০১ মার্চ। এরপর থেকে আলোচনা শুরু হয়েছে নতুন কমিটি নিয়ে। এরই প্রেক্ষিতে, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমানকে সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খানকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে শীর্ষক একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আমানউল্লাহ আমানকে সভাপতি ও আবিদুল ইসলাম খানকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করার দাবিটি সঠিক নয় বরং, উক্ত দাবিটি মিথ্যা বলে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন ছাত্রদলের বর্তমান সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এবং আবিদুল ইসলাম খান।
অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ, মিডিয়া সেল, ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেজ, আমানউল্লাহ আমান কিংবা আবিদুল ইসলাম খানের ফেসবুক অ্যাকাউন্টেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির বর্তমান সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এবং আবিদুল ইসলাম খানের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার।
নাছির উদ্দীন নাছির বলেন, ‘এটি সত্য নয়। ছাত্রদলের কমিটি ঘোষণা করেন ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। যা বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে প্রকাশিত হবে। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সকল তথ্যই মিথ্যা।’
আবিদুল ইসলাম খান বলেন, ‘এটি সঠিক নয়। আমরা বিভ্রান্ত এগুলো নিয়ে।’
সুতরাং, আমানউল্লাহ আমানকে সভাপতি ও আবিদুল ইসলাম খানকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের কমিটি ঘোষণার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- BNP- Facebook Page
- BNP Media Cell- Facebook Page
- Bangladesh Jatiyotabadi Chatrodol- Facebook Page
- Amanullah Aman- Facebook Account
- Abidul Islam Khan- Facebook Account
- Nasir Uddin Nasir- Statement
- Abidul Islam Khan- Statement


