চট্টগ্রাম-৫ আসনের এমপি প্রার্থী নাসির মুনিরের জনসভার দৃশ্য দাবিতে আর্জেন্টিনার ছবি প্রচার 

‘চট্টগ্রাম-৫ আসন হাটহাজারী ও বায়জিদ আংশিকের রিকশা মার্কা এমপি প্রার্থী, সাবেক জমিয়ত নেতা নাসির মুনির ভাইয়ের বিশাল নির্বাচনি জনসভা’ শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

একই দাবির ইনস্টাগ্রাম পোস্ট দেখুন এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিটি চট্টগ্রাম-৫ আসনের রিকশা মার্কার প্রার্থীর জনসভার দৃশ্যের নয়। প্রকৃতপক্ষে, ছবিটি ২০২২ সালের। কাতারে ফিফা বিশ্বকাপে টুর্ণামেন্ট আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর নিজ দেশে প্রত্যাবর্তন উপলক্ষে ২০ ডিসেম্বর বিজয় মিছিলের আয়োজন করা হয়। সেসময় আর্জেন্টিনার বুয়েনোস আইরেসে একটি খোলা বাসে করে খেলোয়াড়রা যাত্রা করে।

এ বিষয়ে অনুসন্ধানে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক পোস্টের ওয়েবসাইটে ‘Argentina gets hero’s welcome home as crowds throng for FIFA World Cup champs’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল রয়েছে।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়,আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপ ২০২২ চ্যাম্পিয়ন উপলক্ষে সে বছরের ২০ ডিসেম্বর বুয়েনস আইরেস শহর বিজয় মিছিল করা হয়। বিজয় মিছিলে সমর্থকদের সাথে “বিশ্ব চ্যাম্পিয়নস” লেখা একটি সাইনবোর্ড নিয়ে বাসে উঠে উদযাপন করেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। সেই ছবিই সম্প্রতি চট্টগ্রামে সংসদ সদস্য প্রার্থীর জনসভার ছবি বলে প্রচারিত হয়।

সুতরাং, ২০২২ সালে ফিফা ফুটবল বিশ্বকাপে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার পর আর্জেন্টিনার বিজয় মিছিলকে চট্টগ্রাম-৫ আসনের রিকশা মার্কার প্রার্থীর জনসভার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: