গতকাল দেশের একাধিক গণমাধ্যমে দাবি করা হয়, ‘চট্টগ্রামে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল’ পালিত হবে আজ।
উক্ত দাবিতে গণমাধ্যমগুলোর ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন ঢাকা পোস্ট, কালবেলা, স্টার নিউজ এবং আজকের পত্রিকা।
একই শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে পরে তা পরিবর্তন করে ডেইলি অবজারভার।

ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘চট্টগ্রামে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল’ শীর্ষক দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর স্থাপনকে কেন্দ্র করে উপজেলার তিনটি ইউনিয়নে ঘোষিত স্থানীয় হরতাল কর্মসূচিকে চট্টগ্রামে হরতাল দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে মূল ধারার গণমাধ্যম নাগরিক টিভির এক প্রতিবেদন থেকে জানা যায়, চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদ। হরতাল কর্মসূচি দাঁতমারা, বাগানবাজার ও নারায়ণহাট ইউনিয়নে পালন করা হবে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার হেয়াকো বাজারে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদের ব্যানারে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
পরবর্তীতে অনুসন্ধানে ফটিকছড়ি উত্তর উপজেলা নামের ফেসবুক পেজে উক্ত সংবাদ সম্মেলনের একটি ভিডিও প্রচারিত হতে দেখা যায়। ভিডিওটি থেকেও হরতাল প্রসঙ্গে একই তথ্য পাওয়া যায়।
সুতরাং, চট্টগ্রামের ফটিকছড়ির তিন ইউনিয়নের হরতালের সংবাদকে চট্টগ্রামে হরতাল দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- ফটিকছড়ি উত্তর উপজেলা Facebook Post


