চট্টগ্রামে জামায়াত-বিএনপির সংঘর্ষের দৃশ্য দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার

গত ২১ এপ্রিল দুপুরে চট্টগ্রামে সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ‘ছাত্র রাজনীতি’র জায়গায় ‘গুপ্ত রাজনীতি’ লেখাকে কেন্দ্র করে এ সংঘর্ষ ঘটেছে বলে জানা গেছে। এরই প্রেক্ষিতে চট্টগ্রামে জামায়াত-বিএনপির সংঘর্ষের দৃশ্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি গত ২১ এপ্রিল চট্টগ্রামে হওয়া সংঘর্ষকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির মধ্যকার সংঘর্ষের নয় বরং, প্রচারিত ভিডিওটি গত বছরের নভেম্বর মাসে রাজধানীর ধানমন্ডি-৩২ এর সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে এক দল বিক্ষোভকারীর সংঘর্ষের ভিডিও।

অনুসন্ধানে ‘আমার সোনার বাংলা’ নামক একটি ফেসবুক পেজ থেকে গত ০৬ ফেব্রুয়ারি প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

‘আমার সোনার বাংলা’ তাদের পোস্টে দাবি করেছেন, ভিডিওটি রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকার।

উক্ত সূত্র ধরে অনুসন্ধানে ‘Satkahon News’ নামক একটি ফেসবুক পেজ থেকে গত বছরের ১৭ নভেম্বর প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর দৃশ্যের সাথেও আলোচিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

পোস্টে বলা হয়েছে, ঘটনাটি গত বছরের ১৭ নভেম্বর ধানমন্ডি-৩২ এর সামনে সংঘর্ষের ভিডিও।

একই ঘটনার আরও একাধিক ভিডিও গণমাধ্যমেও (, , , ) পাওয়া যায়। সেগুলোতেও বলা হয়েছে, ভিডিওর ঘটনাটি গত বছরের ১৭ নভেম্বর ধানমন্ডি-৩২ এর সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে এক দল বিক্ষোভকারীর সংঘর্ষের।

পাশাপাশি, আলোচিত ভিডিওর একটি দৃশ্যে একটি সাইনবোর্ড দেখা যায়, সেটিতে ‘ঢাকা দক্ষিণ…’ লিখা রয়েছে।

এতে প্রতীয়মান হয় যে, প্রচারিত ভিডিওটি চট্টগ্রামের নয় বরং, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার।

অনুসন্ধানে জিও লোকেশন বিশ্লেষণ করে দেখা যায়, ভিডিওটি রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ‘বীর উত্তর কাজী নুরুজ্জামান রোড’ এলাকার; যা ধানমন্ডি-৩২ এর পাশেই অবস্থিত।

প্রথম আলোর ওয়েবসাইটে গত বছরের ১৭ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত বছরের ১৭ নভেম্বর রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর-সংলগ্ন মিরপুর সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। ওইদিন দুপুর থেকে রাত পর্যন্ত পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছিল।

সুতরাং, গত বছরের নভেম্বর মাসে ধানমন্ডি-৩২ এর সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে এক দল বিক্ষোভকারীর ধাওয়া পাল্টা ধাওয়ার ভিডিওকে গত ২১ এপ্রিল চট্টগ্রামে জামায়াত-বিএনপির সংঘর্ষের দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: