চাঁদাবাজি নয়, সিএনজি থেকে নামিয়ে দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই ব্যক্তি সিএনজি ভাঙচুর করেন 

সম্প্রতি, “এক ছাত্রদল নেতা সিএনজি থেকে চাঁদা না পেয়ে গ্লাস ভেঙে দিলো” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে এবং এখানে

একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন: এখানে

ইউটিউবে প্রচারিত দাবি দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি চাঁদা না পেয়ে ছাত্রদল নেতার সিএনজি ভাঙচুরের ঘটনার নয়। প্রকৃতপক্ষে, সিএনজি থেকে নামিয়ে দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই ব্যক্তি সিএনজি ভাঙচুর করেন। উক্ত ঘটনার সাথে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই।

বিষয়ে অনুসন্ধানে ‘C TV’ নামের একটি ফেসবুক পেজে গত ১৭ ফেব্রুয়ারি একই ভিডিওটি প্রচার হতে দেখা যায়। ভিডিওটির শিরোনামে দাবি করা হয়, আলোচিত ভিডিওর ঘটনা নরসিংদীর শিবপুর সিএন্ডবি বাসস্ট্যান্ডে ঘটে। পোস্টে আরো উল্লেখ করা হয়, ওই যাত্রীকে নরসিংদীর ইটাখোলা এলাকায় সিএনজি থেকে নামিয়ে দিলে সে বাসস্ট্যান্ড এলাকায় এসে সিএনজি ভাঙচুর করেন।

এছাড়া, উক্ত ঘটনায় ফুয়াদ নামের একজন প্রত্যক্ষদর্শীর সাথেও কথা বলেছে রিউমর স্ক্যানার। ফুয়াদ নিশ্চিত করেন, ঘটনাটির সঙ্গে কোনো চাঁদাবাজি বা রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই।

উল্লেখ্য, পূর্বেও একই ভিডিও ব্যবহার করে চাঁদা না পেয়ে ছাত্রদল ও শিবির নেতা কর্তৃক সিএনজি ভাঙচুরের দাবি করা হয়েছিল। সেসময় দাবিটিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে রিউমর স্ক্যানার ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।

চাঁদা না পেয়ে ছাত্রদল বা শিবির নেতার সিএনজি ভাঙচুর নয়, ভিডিওটি ভিন্ন ঘটনার

Share: