ছাত্রলীগের সমাবেশের জন্য সম্প্রতি ঢাকার রাস্তা বন্ধ রাখার কোনো সিদ্ধান্ত নেয়নি পুলিশ, প্রচারিত ভিডিওটি পুরোনো

সম্প্রতি, ‘ছাত্রলীগের সমাবেশ কেন্দ্র করে ঢাকা সরোয়ারদী উদ্যানে ১১ টি রাস্তা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি ১১ হাজার বার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। এছাড়া, সাম্প্রতিক সময়ে এমন কোনো ঘটনাও ঘটেনি। প্রকৃতপক্ষে, ২০২৩ সালে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে পুলিশ কর্তৃক রাস্তা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। ভিডিওটি সেই ঘটনারই একটি সংবাদ প্রতিবেদনের।
এ বিষয়ে অনুসন্ধানে ইনডিপেনডেন্ট টেলিভিশনের ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১ সেপ্টেম্বর ‘ছাত্রলীগের সমাবেশ কেন্দ্র করে ঢাকার যেসব রাস্তা বন্ধ রাখবে ডিএমপি’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে প্রথম আলোর ওয়েবসাইটে ২০২৩ সালের ১ সেপ্টেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে আয়োজিত ছাত্রলীগের সমাবেশ কেন্দ্র করে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের ১১টি স্থানে রাস্তা বন্ধ রাখে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি ২০২৩ সালের।
সুতরাং, ২০২৩ সালে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে রাস্তা বন্ধ রাখার সিদ্ধান্তের সংবাদ প্রতিবেদনের ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।
তথ্যসূত্র
- Independent Television – ছাত্রলীগের সমাবেশ কেন্দ্র করে ঢাকার যেসব রাস্তা বন্ধ রাখবে ডিএমপি
- Prothom Alo – ছাত্রলীগের সমাবেশ ঘিরে ঢাকার যেসব রাস্তা বন্ধ থাকবে

