ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের সাথে ছাত্রদল নেত্রী মানসুরা আলমের ছবি দাবিতে ভিন্ন ব্যক্তির ছবি প্রচার

সম্প্রতি, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সাথে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলমের ছবি দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসুবকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ছাত্রদল নেত্রী মানসুরা আলমের আলোচিত ছবিটি ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সাথে নয় বরং, ছবিতে মানসুরার সাথে থাকা ব্যক্তি হলেন লেবাননের বাংলাদেশ দূতাবাসের সাবেক কাউন্সিলর প্রয়াত জুবায়ের কবির তুষার।

দাবিটির বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে Joyen Uddin Sarker Tonmoy নামের একটি ফেসবুক আইডিতে গত ২৫ মার্চ প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

পোস্টটিতে দাবিতে করা হয়, মানসুরার সাথে যাকে দেখা যাচ্ছে তিনি ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন নয়। তার নাম তুষার।

পরবর্তীতে দাবিটির সত্যতা যাচাইয়ে মানসুরা আলমের ফেসবুক আইডি পর্যালোচনার মাধ্যমে ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর আলোচিত ছবিটি সম্বলিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।


পোস্টটির শিরোনামে তিনি উল্লেখ করেন, উক্ত ছবিটি ২০১৪ সালের ওয়ার্ল্ড কাপ ফাইনালের দুইদিন আগে তোলা এবং ছবির ব্যক্তির নাম তুষার। এছাড়াও জানা যায়, তুষার নামের ওই ব্যক্তি মারা গিয়েছেন। পোস্টটি তার জন্মদিন উপলক্ষ্যে করা।

পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে জুবায়ের কবির তুষার নামের ওই ব্যক্তির ফেসবুক আইডির সন্ধান পাওয়া যায়।

উক্ত ফেসবুক আইডিতে প্রচারিত ছবিগুলো পর্যালোচনার মাধ্যমে ২০২৪ সালের ২৫ জানুয়ারি একটি ছবি পাওয়া যায়। যেটির সাথে আলোচিত ছবির তুলনামূলনক বিশ্লেষণের মাধ্যমে উভয় ছবির ব্যক্তির চেহানার মিল খুঁজে পাওয়া যায়।

এছাড়াও তার আইডি পর্যালোচনার মাধ্যমে তার মৃত্যুর সংবাদ সম্বলিত একটি পোস্টও খুঁজে পাওয়া যায়।

পাশাপাশি তার মৃত্যুতে গণমাধ্যমে প্রচারিত একটি প্রতিবেদনও খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, জুবায়ের কবির তুষার লেবাননের বাংলাদেশ দূতাবাসে কাউন্সিলর হিসেবে কর্মরত ছিলেন।

সুতরাং, লেবাননের বাংলাদেশ দূতাবাসের সাবেক কাউন্সিলর জুবায়ের কবির তুষারের সাথে ছাত্রদল নেত্রী মানসুরা আলমের ছবিকে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের সাথে তোলা তার ছবি দাবিতে ফেসবুকে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: