চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী জামিন পাননি

গত ১৯ ফেব্রুয়ারি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন হয়েছে।

উক্ত দাবিতে ভারতীয় গণমাধ্যমের পোস্ট দেখুন হেডলাইনস ত্রিপুরা ন্যাশনাল (ফেসবুক), দৈনিক সংবাদ (ফেসবুক)।

এ সংক্রান্ত ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে

একই দাবির ইনস্টাগ্রাম পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী জামিন পেয়েছেন শীর্ষক দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, তিনি এখনও কারাগারেই রয়েছেন এবং ২৬ ফেব্রুয়ারি তার মামলার শুনানির পরবর্তী দিন ঠিক করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে কিওয়ার্ড সার্চ করে অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ২৪ এর ওয়েবসাইটে গত ১৮ ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন শুনানিতে চিন্ময় কৃষ্ণ দাশকে ভার্চুয়ালি হাজির করা হয়।

চিন্ময় দাশের আইনজীবী অপূর্ব ভট্টাচার্য্য বিডিনিউজকে বলেন, “এই মামলার অভিযোগ থেকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অব্যাহতি চেয়ে আমরা উচ্চ আদালতে আবেদন করেছি। আবেদনটি শুনানির জন্য গতকাল (মঙ্গলবার) থেকে হাই কোর্টের কার্য তালিকায় আছে।

“তাই আমরা আজ শুনানিতে সময় প্রার্থনা করেছি, জেরা করিনি। আদালত সময়ের আবেদন মঞ্জুর করেছেন।”

এই প্রতিবেদনে চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন হওয়া সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

এছাড়া, চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর মতো আলোচিত ব্যক্তিত্বের জামিন মঞ্জুর হলে এ বিষয়ে দেশের গণমাধ্যমগুলোতে গুরুত্ব সহকারে সংবাদ প্রচার হতো। কিন্তু, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।

চিন্ময় দাশের আইনজীবী অপূর্ব ভট্টাচার্য্য রিউমর স্ক্যানারকে জানিয়েছেন, “জামিন হয়নি। এখন পুরোনো পোস্ট দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। উনার বিরুদ্ধে পাঁচটি মামলা আছে। আগামী বৃহস্পতিবার শুনানি হবে।”

সুতরাং, চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন মঞ্জুর হয়েছে দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: