মুরিদের বউ নিয়ে চরমোনাই পীরের আটকের দাবিটি মিথ্যা

সম্প্রতি ‘মুরিদের বউ নিয়ে হোটেলে চরমোনাই পীর ! তারপর পুলিশকে ঘুষ দিয়ে মুক্তি।‘’ শীর্ষক শিরোনামে জাতীয় দৈনিক যুগান্তরের স্ক্রিনশট সম্বলিত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানেএখানে
আর্কাইভ  দেখুন এখানে, এখানে, এখানেএখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, চরমোনাই পীরের মুরিদের বউ নিয়ে হোটেলে যাওয়া ও তারপর পুলিশকে ঘুষ দিয়ে মুক্তির দাবিতে প্রচারিত জাতীয় দৈনিক যুগান্তরের স্ক্রিনশট সম্বলিত ছবিটি এডিটেড। প্রকৃতপক্ষে গণমাধ্যমটিতে এমন কোনো প্রতিবেদন প্রকাশ করা হয়নি এবং চরমোনাই পীরের নামে প্রচারিত তথ্যটিও ভিত্তিহীন।

দাবিটির সত্যতা অনুসন্ধানে রিউমর স্ক্যানার টিম প্রথমেই দৈনিক যুগান্তরের স্ক্রিনশটটি যাচাই করে। স্ক্রিনশটে উল্লেখিত তারিখ, ২০২১ সালের ৩১ আগস্ট অনুযায়ী যুগান্তরের ওয়েবসাইটে অনুসন্ধানে চরমোনাই পীর নিয়ে করা এমন কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। বরং একইদিনে ‘প্রেমিকার জন্মদিনের উপহার দিতে জামায়াত নেতার বাড়ি গিয়ে ধরা শিবির নেতা‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

এছাড়া স্ক্রিনশটটি যাচাই করে দেখা যায়, স্ক্রিনশটটিতে ব্যবহৃত শিরোনামটি হলো, ‘মুরিদের বউ নিয়ে হোটেলে চরমোনাই পীর! তারপর পুলিশকে ঘুষ দিয়ে মুক্তি।’ অর্থাৎ শিরোনামের শেষে যতিচিহ্ন দাঁড়ি ব্যবহার করা হয়েছে। 

কিন্তু যুগান্তরের বিভিন্ন প্রতিবেদন বিশ্লেষণ করে শিরোনামে এমন দাঁড়ির ব্যবহার পাওয়া যায়নি। এছাড়া স্ক্রিনশটটির সঙ্গে যুগান্তরের ওয়েবসাইটে ব্যবহৃত ফন্ট, প্রকাশিত সংবাদের সময় এসব ক্ষেত্রেও পার্থক্য খুঁজে পাওয়া যায়। 

একইসাথে স্ক্রিনশটগুলোতে প্রতিবেদনের যে তারিখ ও সময় দেখা যাচ্ছে, তার সঙ্গে যুগান্তরের ‘প্রেমিকার জন্মদিনের উপহার দিতে জামায়াত নেতার বাড়ি গিয়ে ধরা শিবির নেতা‘ শীর্ষক প্রকাশিত প্রতিবেদনটির হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

পাশাপাশি বিষয়টি নিয়ে অধিকতর অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধানেও দৈনিক যুগান্তরে চরমোনাই পীরকে নিয়ে যেসব প্রতিবেদন খুঁজে পাওয়া যায়, সেখানেও চরমোনাই পীরের মুরিদের বউ নিয়ে হোটেলে যাওয়া ও তারপর পুলিশকে ঘুষ দিয়ে মুক্তির দাবিতে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।

পাশাপাশি মূলধারার অন্যান্য কোনো গণমাধ্যমেও চরমোনাই পীর ও মুরিদের বউ সংশ্লিষ্ট এমন কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।

অর্থাৎ চরমোনাই পীর ও মুরিদের বউ নিয়ে দৈনিক যুগান্তরের স্ক্রিনশট সম্বলিত প্রতিবেদনের ছবিটি ভিত্তিহীন ও প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে তৈরী।

মূলত, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি চরমোনাই পীরের মুরিদের বউ নিয়ে হোটেলে যাওয়া ও তারপর পুলিশকে ঘুষ দিয়ে মুক্তির দাবিতে জাতীয় দৈনিক যুগান্তরের ২০২১ সালের ৩১ আগস্টের স্ক্রিনশট সম্বলিত একটি প্রতিবেদনের ছবি প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, চরমোনাই পীরকে নিয়ে দৈনিক যুগান্তরে সেদিন এমন কোনো প্রতিবেদন প্রকাশ করা হয়নি৷ এছাড়া যুগান্তর সহ অন্যান্য মূলধারার কোনো গণমাধ্যমেও এমন কোনো প্রতিবেদন ও তথ্যের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, চরমোনাই পীরের মুরিদের বউ নিয়ে হোটেলে যাওয়া ও তারপর পুলিশকে ঘুষ দিয়ে মুক্তির দাবিতে যুগান্তরের সংবাদ উল্লেখ করে প্রচারিত স্ক্রিনশট সম্বলিত ছবিটি এডিটেড। 

তথ্যসূত্র

Share: