সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের (চরমোনাই পীর) মন্তব্য দাবিতে একটি একটি ফটোকার্ড প্রচার হতে দেখে রিউমর স্ক্যানার। এই ফটোকার্ডে দাবি করা হয়েছে রেজাউল করিম বলেছেন, ‘বিএনপি একটা কুফা দল। এরা ক্ষমতায় আসলে বিদ্যুতের খাম্বায় বিদুৎ থাকে না, পেট্রোল পাম্পে পেট্রোল থাকে না!’

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপিকে জড়িয়ে এমন কোনো মন্তব্য করেননি মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। প্রকৃতপক্ষে, একটি সার্কাজম পেজের ব্যাঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিটিকে রেজাউল করীমের আসল মন্তব্য হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে, ‘দৈনিক মোল্লার দেশ’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ২৩ মার্চ আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।
‘দৈনিক মোল্লার দেশ’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজটির অ্যাবাউট সেকশনে একে Satire/Parody হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া উক্ত পেজে এর আগেও এ ধরনের একাধিক তথ্যপ্রমাণহীন ও সার্কাজমধর্মী পোস্ট প্রকাশ করা হয়েছে (১, ২, ৩)। যা থেকে নিশ্চিত হওয়া যে আলোচিত দাবির ফটোকার্ডটিও ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই প্রচার করা হয়েছে।
সুতরাং, রেজাউল করীম ‘বিএনপি একটা কুফা দল। এরা ক্ষমতায় আসলে বিদ্যুতের খাম্বায় বিদুৎ থাকে না, পেট্রোল পাম্পে পেট্রোল থাকে না’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- দৈনিক মোল্লার দেশ- Facebook Post


