অ্যাডভোকেট জেড আই খান পান্নার মৃত্যুর গুজব

সম্প্রতি ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম খান পান্না ইন্তেকাল করেছেন’ শীর্ষক দাবিতে একটি তথ্য গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমনকিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন দেখুন সারাবাংলা

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অ্যাডভোকেট জহিরুল ইসলাম খান পান্না ওরফে জেড আই খান পান্না ইন্তেকাল করেননি বরং শহীদ জায়া অধ্যাপক পান্না কায়সার ইন্তেকাল করেছেন। প্রকৃতপক্ষে অ্যাডভোকেট জহিরুল ইসলাম খান পান্না জীবিত এবং সুস্থ আছেন।

আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম খান পান্নার মৃত্যু দাবিতে প্রচারিত তথ্যটির সত্যতা যাচাইয়ের জন্য প্রাসঙ্গিক কি ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে তাঁর মেয়ে Nadeemah Khan এর ফেসবুক অ্যাকাউন্টে এসম্পর্কিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

উক্ত পোস্ট থেকে জানা যায়, অ্যাডভোকেট জহিরুল ইসলাম খান পান্না বর্তমানে জীবিত এবং সুস্থ আছেন।

পরবর্তীতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে প্রথম আলো’র অনলাইন সংস্করণে গত ০৪ আগস্ট ‘পান্না কায়সার মারা গেছেন’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, লেখক, গবেষক, শিশু সংগঠক, সাবেক সংসদ সদস্য পান্না কায়সার শুক্রবার (০৪ আগস্ট) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন।

অর্থাৎ, উপরোক্ত বিষয়গুলো পর্যালোচনা করলে এটা স্পষ্ট যে, আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম খান পান্না মারা যাননি।

মূলত, গতকাল (০৪ আগস্ট) সকালে শহীদ জায়া অধ্যাপক পান্না কায়সার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন। নামের সাথে মিল থাকায় পরবর্তীতে অ্যাডভোকেট জহিরুল ইসলাম খান পান্না ওরফে জেড আই খান পান্না মারা গেছেন দাবিতে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি প্রচারিত হয়। প্রকৃতপক্ষে, অ্যাডভোকেট জহিরুল ইসলাম খান পান্না বর্তমানে জীবিত এবং সুস্থ আছেন। এক ফেসবুক পোস্টের মাধ্যমে অ্যাডভোকেট জহিরুল ইসলাম খান পান্নার মেয়ে নাদীমা খান বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, পূর্বেও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে সেসময় বিষয়গুলো নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

বলিউড তারকা টাইগার শ্রফের মৃত্যুর গুজব প্রচার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর গুজব প্রচার

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুর গুজব প্রচার

সুতরাং, অ্যাডভোকেট জহিরুল ইসলাম খান পান্না ওরফে জেড আই খান পান্না মারা গেছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: