কক্সবাজারে অস্ত্রসহ ১৯ জামায়াত নেতা কর্মী আটক দাবিতে আরটিভির নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, “কক্সবাজারে অস্ত্রসহ ১৯ জামায়াত নেতা কর্মী আটক, গুলিবিদ্ধ একজনের মৃত্যু” শীর্ষক দাবিতে আরটিভির লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘আবাসিক হোটেলে অনৈতিক কাজ, সমন্বয়কসহ আটক ৪’ শীর্ষক শিরোনামে আরটিভি কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি বরং, আরটিভির ১২ জানুয়ারি প্রকাশিত একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সাহায্যে সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে আরটিভির লোগো এবং এটি প্রকাশের দিন হিসেবে ১২ জানুয়ারি, ২০২৬ তারিখ উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যের সূত্র ধরে আরটিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও আরটিভির ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, ১২ জানুয়ারি “কক্সবাজারে অস্ত্রসহ ১৯ ডাকাত আটক, গুলিবিদ্ধ একজনের মৃত্যু” শীর্ষক শিরোনামে একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে, আলোচিত ফটোকার্ডটিতে “কক্সবাজারে অস্ত্রসহ ১৯ জামায়াত নেতা কর্মী আটক, গুলিবিদ্ধ একজনের মৃত্যু” শীর্ষক বাক্য লেখা হয়েছে। এছাড়া, শিরোনামে ব্যবহৃত ফন্টেও অমিল পরিলক্ষিত হয়।

অর্থাৎ, আরটিভির ফেসবুকে পেজে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
আরটিভির মূল ফটোকার্ড সম্বলিত পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘কক্সবাজারের কলাতলী সমুদ্র সৈকত এলাকায় বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ ১৯ ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। অভিযানকালে কোস্ট গার্ড ও ডাকাত দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ এক ডাকাত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।’ তবে, এই প্রতিবেদনে কোথাও ১৯ জন জামায়াত নেতা-কর্মী আটকের বিষয়ে কোনো তথ্যের উল্লেখ নেই।
সুতরাং, ‘কক্সবাজারে অস্ত্রসহ ১৯ জামায়াত নেতা কর্মী আটক, গুলিবিদ্ধ একজনের মৃত্যু’ শীর্ষক দাবিতে আরটিভির নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Rtv: Facebook Page
- Rtv: Website
- Rtv: Youtube
- Rtv: Facebook Post
- Rtv: কক্সবাজারে অস্ত্রসহ ১৯ ডাকাত আটক, গুলিবিদ্ধ একজনের মৃত্যু

