ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয় ৪৯ সদস্যের মন্ত্রিসভা। গত ১৭ ফেব্রুয়ারি বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। এরই প্রেক্ষিতে গণমাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. আবদুল মঈন খান মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেয়েছেন।

গণমাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদন দেখুন: ঢাকা পোস্ট, দেশ টিভি, ঢাকা টাইমস, বাংলাদেশ প্রতিদিন, যুগান্তর, আজকের পত্রিকা, সমকাল, সময়ের আলো, বণিক বার্তা, বাংলাদেশ টাইমস, ডেইলি সান, বিজয় টিভি, ঠিকানা, খোলা কাগজ, এশিয়ান টিভি, রূপলী বাংলাদেশ, দ্য ডেইলি ক্যাম্পাস, ডেল্টা টাইমস, বার্তা বাজার, ইনসাফ, বার্তা২৪, রাইজিং বিডি, জুম বাংলা, দৈনিক করতোয়া, জনবাণী, সি ভয়েস২৪, দৈনিক শিক্ষা, দৈনিক এদিন, দৈনিক ঘোষণা, বাংলাবাজার পত্রিকা, বিজয় বাংলা নিউজ, দ্য পিপল বিডি, আমাদের বার্তা, সংবাদ সারাবেলা, বিএমএফ টেলিভিশন, সিএনআই, রাজশাহী নিউজ, আমার বার্তা, প্রবাস কথা, আপন দেশ।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ড. আবদুল মঈন খান নতুন মন্ত্রিসভার শপথের জন্য ডাক পাননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ প্লাজায় নতুন মন্ত্রীসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। উক্ত অনুষ্ঠানের ভিডিও পর্যালোচনা করে ড. আবদুল মঈনকে শপথ নিতে দেখা যায়নি।
এছাড়া, নতুন মন্ত্রিসভার বিষয়ে মন্ত্রীপরিষদের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপন পর্যালোচনা করে দেখে রিউমর স্ক্যানার। উক্ত প্রজ্ঞাপনেও মন্ত্রী পরিষদের তালিকায় ড. আবদুল মঈন খানের নাম খুঁজে পাওয়া যায়নি।
এমনকি বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ ও মিডিয়া সেলের ফেসবুক পেজে কিংবা মঈন খানের ফেসবুক অ্যাকাউন্টেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, ড. আবদুল মঈন খান মন্ত্রিসভায় শপথের ডাক পেয়েছেন শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Cabinet Website: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদে নিয়োগদান সংক্রান্ত প্রজ্ঞাপন
- BNP- Facebook Page
- BNP Media Cell- Facebook Page
- Abdul Moyeen Khan- Facebook Account
- Rumor Scanner’s Analysis


