ধান ক্ষেতে কাজ করা অবস্থায় বাংলাদেশি কৃষককে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাচ্ছে শীর্ষক দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিটি বিএসএফ সদস্যরা কর্তৃক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যাওয়ার বাস্তব ঘটনার নয়। প্রকৃতপক্ষে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি একটি ছবি। ছবিতে বর্ণিত ঘটনার বাস্তব অস্তিত্বের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
অনুসন্ধানের শুরুতে ছবিটি রিভার্স সার্চের মাধ্যমে কোনো নির্ভরযোগ্য বা স্বীকৃত সংবাদমাধ্যম বা উৎসে এর উপস্থিতির প্রমাণ পাওয়া যায়নি।
পরবর্তীতে, ছবিটি এআই দ্বারা সম্পাদিত কিনা তা যাচাই করার জন্য এআই কনটেন্ট শনাক্তকারী টুল Hive Moderation-এর Hive Detect AI মডেলে বিশ্লেষণ করা হয়। বিশ্লেষণের ফলাফলে দেখা যায়, ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।
সুতরাং, ধান ক্ষেতে কাজ করা অবস্থায় বাংলাদেশি কৃষককে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাচ্ছে এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি।
তথ্যসূত্র
- Hive Moderation: Hive Detect AI
- Rumor Scanner’s Analysis


