ইন্দোনেশিয়ায় বন্যায় বাঘকে রক্ষায় পিঠে তুলে নিলো হাতি দাবিতে গণমাধ্যমে এআই নির্মিত ভিডিও প্রচার

সম্প্রতি, “ইন্দোনেশিয়ায় বন্যার স্রোতে বাঘকে রক্ষায় পিঠে তুলে নিলো হাতি” শিরোনামে একটি ভিডিও গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন: ঢাকা টুডে

একই দাবিতে ফেসবুকে প্রচারিত অন্যান্য পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ইউটিউবে প্রচারিত দাবি দেখুন: এখানে, এখানে এবং এখানে

ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে এবং এখানে

টিকটকে প্রচারিত দাবি দেখুন: এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইন্দোনেশিয়ায় বন্যার স্রোতে বাঘকে রক্ষায় পিঠে তুলে নিলো হাতি শীর্ষক দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি এই ভিডিওটিকে বাস্তব দাবিতে গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম কিংবা কোনো আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কোনো তথ্যের সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে, ভিডিওটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারে তৈরি কিনা সে বিষয়ে জানতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘Hive Moderation’ এ পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৯ শতাংশ। 

এছাড়া, ডিপফেক ও মিটারের বিশ্লেষণেও আলোচিত ভিডিওটি এআই নির্মিত হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ বলে ফলাফল আসে।

পরবর্তী অনুসন্ধানে আলোচিত ভিডিওর বিষয়ে ভারতীয় ফ্যাক্টচেকিং সংস্থা ‘দ্যা কুইন্ট’ এর ফ্যাক্টচেক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবদনটিতেও ভিডিওটি এআই টুল ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে দেখানো হয়েছে।

সুতরাং, ইন্দোনেশিয়ায় বন্যার স্রোতে বাঘকে রক্ষায় পিঠে তুলে নিলো হাতি শীর্ষক দাবিতে গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওটি এআই নির্মিত।

তথ্যসূত্র

Share: