নির্বাচন নিয়ে অস্ট্রেলিয়ায় দ্বিপাক্ষিক বৈঠক দাবিতে স্কটল্যান্ডের পুরোনো ভিডিও প্রচার 

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে অস্ট্রেলিয়ায় দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে শীর্ষক দাবিতে একটি ভিডিও টিকটকে প্রচার করা হয়েছে।

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে ভিডিওটি প্রায় ৬০ হাজার বার দেখা হয়েছে।

টিকটকে প্রচারিত উক্ত ভিডিওটি দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জাতীয় নির্বাচন নিয়ে অস্ট্রেলিয়ায় দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক কোনো বৈঠকের নয়। প্রকৃতপক্ষে, গত বছরের জুলাই মাসে মার্কিন প্রেসিডেন্টের স্কটল্যান্ড আগমনে একটি মোটর শোভাযাত্রার ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আন্তর্জাতিক গণমাধ্যম ‘Associated Press’ এর ইউটিউব চ্যানেলে গত বছরের ২৬ জুলাই ‘Trump’s motorcycle heads for Turnberry after his arrival in Scotland’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

এছাড়া, কানাডিয়ান ভিত্তিক সংবাদমাধ্যম ‘National Post’ এর ওয়েবসাইটে একই তারিখে আলোচিত বিষয়ে প্রকাশিত আরেকটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। একই ভিডিও সংবলিত উক্ত প্রতিবেদনটি থেকেও জানা যাচ্ছে, এটি স্কটল্যান্ডে মার্কিন প্রেসিডেন্টের আগমনে একটি মোটর শোভাযাত্রার ভিডিও।

অর্থাৎ, এটি অস্ট্রেলিয়ায় বাংলাদেশ বিষয়ক কোনো দ্বিপাক্ষিক বৈঠকের ভিডিও নয়।

সুতরাং, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্কটল্যান্ডে আগমন উপলক্ষে একটি মোটর শোভাযাত্রার ভিডিওকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জাতীয় নির্বাচন ঘিরে অস্ট্রেলিয়ায় দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: