চট্টগ্রামের বাঁশখালীতে সেনাবাহিনীর ত্রাণ সহায়তার দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি এআই নির্মিত

চট্টগ্রামের বাঁশখালীতে সেনাবাহিনীর ত্রাণ সহায়তার দৃশ্য দাবিতে সম্প্রতি একটি ছবি ফেসবুকে প্রচার করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, নৌকায় করে বন্যা দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে সেনা সদস্যদের পোশাকের আদলে পোশাক পরিহিত কিছু ব্যক্তিকে ত্রাণ বিতরণ করতে। নিচে পানিতে দাঁড়িয়ে বৃদ্ধ-বৃদ্ধা, শিশুদের সেগুলো গ্রহণ করতে দেখা যায়।
উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চট্টগ্রামের বন্যায় সেনাবাহিনীর ত্রাণ সহায়তা দাবিতে প্রচারিত ছবিটি বাস্তব নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সহায়তায় আলোচিত ছবিটি তৈরি করে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে নির্ভরযোগ্য কোনো সূত্র বা সংবাদমাধ্যমে ছবিটির অস্তিত্ব পাওয়া যায়নি। পাশাপাশি, আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের ফেসবুক পেজে চট্টগ্রামের বন্যায় সম্প্রতি প্রকাশিত (১, ২, ৩, ৪, ৫) সেনাবাহিনীর সদস্যদের ত্রাণ সহায়তা দেওয়ার ছবিগুলো বিশ্লেষণেও আলোচিত দাবি সংবলিত ছবিটির কোনো সাদৃশ্য খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তী অনুসন্ধানে, গুগলের জেমিনি এআই টুলের মাধ্যমে যাচাই করে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি।

পরবর্তীতে, আরেক এআই শনাক্তকরণ টুল হাইভ ডিটেক্টেও ছবিটি এআই দিয়ে তৈরির সম্ভাবনা প্রায় শতভাগ বলে জানা যায়।
উল্লেখ্য, আকস্মিক বন্যা মোকাবিলায় গত ১০ জুলাইয়ে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করা হয়।
সুতরাং, চট্টগ্রামের বাঁশখালীতে সেনাবাহিনীর ত্রাণ সহায়তার দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় নির্মিত।
তথ্যসূত্র
- ISPR Bangladesh: Facebook
- AI Detection Tools

