‘মোহাম্মদপুরে কিশোর গ্যাং ও চাঁদাবাজিতে মাদরাসার ছাত্ররা জড়িত’ বলে মন্তব্য করেননি ববি হাজ্জাজ 

সম্প্রতি, শিক্ষা প্রতিমন্ত্রী ও ঢাকা ১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ “মোহাম্মদপুরে কিশোর গ্যাং-চাঁদাবাজিতে মাদরাসা ছাত্র জড়িত” বলে মন্তব্য করেছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘মোহাম্মদপুরে কিশোর গ্যাং-চাঁদাবাজিতে মাদরাসা ছাত্র জড়িত’ বলে কোনো মন্তব্য করেননি ববি হাজ্জাজ। প্রকৃতপক্ষে, একটি ভুঁইফোঁড় পেজ থেকে কোনো প্রকার তথ্যসূত্র ছাড়া আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

গুজবের সূত্রপাত

এ বিষয়ে অনুসন্ধানে ‘Our Desh’ নামক একটি ফেসবুক পেজে গত ২২ ফেব্রুয়ারিতে একই ফটোকার্ডটি প্রচার হতে দেখা যায়। তবে, উক্ত ফটোকার্ডে কোনো তথ্যসূত্রের উল্লেখ পাওয়া যায়নি।

পরবর্তীতে, আলোচিত ফটোকার্ডে থাকা ছবির বিষয়ে অনুসন্ধানে বাংলাদেশ টেলিভিশনের ফেসবুক পেজে একই তারিখে অর্থাৎ, গত ২২ ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওটি পর্যবেক্ষণে জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি (রোববার) সকালে রাজধানীর ধানমন্ডিতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের দেখতে যান শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এসময় বিএনপি সরকার দলীয় পরিচয়ে কাউকে চাঁদাবাজি করার সুযোগ দেবে না বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি, মোহাম্মদপুর, আদাবর এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তবে, তার সামগ্রিক বক্তব্যে কোথাও “মোহাম্মদপুরে কিশোর গ্যাং-চাঁদাবাজিতে মাদরাসা ছাত্র জড়িত” শীর্ষক কোনো মন্তব্যের প্রমাণ মেলেনি।

এছাড়া, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের আলোচিত এই মন্তব্য বিষয়ে দেশিয় একাধিক (, ) সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর বিশ্লেষণেও একই তথ্যের উল্লেখ পাওয়া যায়।

অর্থাৎ, ববি হাজ্জাজ ‘মোহাম্মদপুরে কিশোর গ্যাং-চাঁদাবাজিতে মাদরাসা ছাত্র জড়িত’ বলে কোনো মন্তব্য করেননি তা নিশ্চিতভাবেই বলা যাচ্ছে।

সুতরাং, শিক্ষা প্রতিমন্ত্রী ও ঢাকা ১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ “মোহাম্মদপুরে কিশোর গ্যাং-চাঁদাবাজিতে মাদরাসা ছাত্র জড়িত” বলে মন্তব্য করেছেন শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: