ঢাকা-১৫ আসনে জামায়াত ও বিএনপির প্রাপ্ত ভোটের সংখ্যা নিয়ে টিকটকে ভুয়া দাবি ভাইরাল 

গত ১২ ফেব্রুয়ারি, রোজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরই প্রেক্ষিতে জামায়াত আমীর ড. শফিকুর রহমান ১ লক্ষ ৫৩ হাজার ভোট পেয়ে জয়লাভ করলো এবং বিএনপি পেয়েছে ৪৮ হাজার ৭ শত ৬ ভোট পেয়েছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এই প্রতিবেদন প্রকাশ অবধি টিকটকে প্রচারিত ভিডিওটি ১৪ লক্ষাধিক বার দেখা হয়েছে।

উক্ত ভিডিওটি দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ঢাকা-১৫ আসনে জামায়াত আমীর শফিকুর রহমান ১ লক্ষ ৫৩ হাজার ভোটে জয়লাভ করেননি এবং বিএনপি ও এই আসনে ৪৮ হাজার ৭ শত ৬ ভোট পায়নি। প্রকৃতপক্ষে, ঢাকা-১৫ আসনে জামায়াত আমীর ৮৫ হাজার ১৩১ ভোট পেয়েছেন এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. শফিকুল ইসলাম খান পেয়েছেন ৬৩ হাজার ৫১৭ ভোট।

এ বিষয়ে অনুসন্ধানে, উক্ত দাবির সপক্ষে বিশ্বস্ত কোনো সূত্র বা প্রতিষ্ঠিত গণমাধ্যমে কোনো তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে অনুসন্ধানে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (ঢাকা অঞ্চল) ইউনুচ আলী স্বাক্ষরিত ঢাকা ১৫ আসনে প্রাথমিক বেসরকারি ফলাফলের বার্তা প্রেরণ শিটের সন্ধান পায় রিউমর স্ক্যানার টিম। উক্ত শিটে উল্লেখ থাকা ফলাফল থেকে জানা যায়,

ঢাকা-১৫ আসনে জামায়াত আমীর মোট ৮৫ হাজার ১৩১টি ভোট পেয়েছেন এবং তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. শফিকুল ইসলাম খান ৬৩ হাজার ৫১৭ ভোট পেয়েছেন।

অর্থাৎ, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে জামায়াতের আমীর ২১ হাজার ৬১৪ ভোট বেশি পেয়েছেন।

এছাড়া, দেশিয় একাধিক (, , , ) গণমাধ্যমের প্রতিবেদন থেকে থেকেও একই তথ্য জানা যাচ্ছে।

সুতরাং, ঢাকা-১৫ আসনে ‘জামায়াত আমীর ড. শফিকুর রহমান ১ লক্ষ ৫৩ হাজার ভোটে জয়লাভ করেছেন এবং বিএনপি ৪৮ হাজার ৭ শত ৬ ভোট পেয়েছেন’ শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: