বৃষ্টি ও উজানের ঢলে হাওড়াঞ্চলের কৃষকদের কষ্টের ফসল পানিতে তলিয়ে গেছে। বাড়তি মজুরি ও শ্রমিক সংকটের কারণে অনেক কৃষক এখন পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ধান কাটছেন। বৃষ্টির কারণে কাটা ধান শুকানো নিয়েও চরম দুশ্চিন্তায় আছেন চাষিরা। এরই প্রেক্ষিতে পানিতে দাঁড়িয়ে কৃষকের ভাত খাওয়ার দৃশ্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজে প্রকাশিত প্রতিবেদন দেখুন: দৈনিক ইনকিলাব, নাগরিক প্রতিদিন এবং ফ্রিডম বাংলা নিউজ।
একই দাবিতে নাগরিক প্রতিদিনের ইউটিউব চ্যানেলে প্রচারিত ভিডিও দেখুন: এখানে।
অনুরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত অন্যান্য ভিডিও দেখুন: এখানে, এখানে এবং এখানে।
একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পানিতে দাঁড়িয়ে কৃষকের ভাত খাওয়ার দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব কোনো ঘটনার দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, অভিনয়ের মাধ্যমে তৈরি একটি কনটেন্টকে বাস্তব ঘটনা হিসেবে গণমাধ্যমসহ ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ‘MD Liton Mia’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ০২ মে তারিখে একই ভিডিওটি প্রচার হতে দেখা যায়।

উক্ত অ্যাকাউন্টটি পর্যবেক্ষণে একই ব্যক্তির অনুরূপ একাধিক (১, ২, ৩) ভিডিওর অস্তিত্ব লক্ষ্য করা যায়। এছাড়া, একই ব্যক্তির টিকটক অ্যাকাউন্টেও একই ভিডিও প্রচার হতে দেখা যায়।
অর্থাৎ, আলোচিত ব্যক্তি অভিনয়ের মাধ্যমে কনটেন্ট বানিয়ে সামাজিক মাধ্যমে প্রচার করেন তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।
সুতরাং, অভিনয়ের মাধ্যমে তৈরি একটি সাজানো ভিডিওকে পানিতে দাঁড়িয়ে কৃষকের ভাত খাওয়ার বাস্তব দৃশ্য দাবিতে গণমাধ্যমসহ ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- MD Liton Mia: Facebook Video
- MD Liton Mia: Facebook Video 1
- MD Liton Mia: Facebook Video 2
- MD Liton Mia: Facebook Video 3
- MD Liton Mia: TikTok Account
- MD Liton Mia: TikTok Video


