ভারতীয় টিভি চ্যানেল বন্ধের নির্দেশনা কার্যকর হওয়ার তথ্য জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান কোনো মন্তব্য করেননি 

সম্প্রতি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে উদ্ধৃত করে “এই সপ্তাহের মধ্যে কার্যকর হতে যাচ্ছে ভারতীয় টিভি চ্যানেল বন্ধের নির্দেশনা” শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সৈয়দা রিজওয়ানা হাসান ‘এই সপ্তাহের মধ্যে কার্যকর হতে যাচ্ছে ভারতীয় টিভি চ্যানেল বন্ধের নির্দেশনা’ শীর্ষক কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যাঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া তথ্যকে আসল তথ্য দাবিতে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে ‘Jamela tv’ নামক একটি লোগো খুঁজে পাওয়া যায়। এরই সূত্র ধরে ‘Jamela tv’ নামক ফেসবুক পেজে গত ০৬ জানুয়ারি রাত ০৮:২৬ মিনিটে প্রকাশিত এ সংক্রান্ত মূল ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে, পেজটির পরিচিতি অংশ পর্যবেক্ষণে উল্লেখ পাওয়া যায়, “এ পেজটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, দয়া করে কোন পোস্ট সিরিয়াসলি নিবেন না আমরা শুধুমাত্র সমসাময়িক নিউজ গুলো সারকাজম আকারে প্রকাশ করি।”

পাশাপাশি, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান “এই সপ্তাহের মধ্যে কার্যকর হতে যাচ্ছে ভারতীয় টিভি চ্যানেল বন্ধের নির্দেশনা” বলে মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: