নির্বাচনী প্রচারণায় বিএনপি সমর্থকদের হাতে জামায়াতের নারী কর্মী আটক দাবিতে টাঙ্গাইলে নারী মোবাইল চোরকে হেনস্তার ভিডিও প্রচার

সম্প্রতি নির্বাচনী প্রচারণায় এসে বিএনপি সমর্থকদের হাতে জামায়াতে ইসলামীর নারী কর্মী হেনস্তা শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি নির্বাচনী প্রচারণায় এসে বিএনপি সমর্থকদের হাতে জামায়াতে ইসলামীর নারী কর্মী হেনস্তা হওয়ার ঘটনার নয়। প্রকৃতপক্ষে, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মোবাইল চুরির অভিযোগে আটক এক নারীকে হেনস্থার ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে দৈনিক খবরের কাগজের ইউটিউব চ্যানেলে গত ১০ ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

ভিডিওর বিবরণী থেকে জানা যায়, এটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এক নারী মোবাইল চোরকে আটক করে গণধোলাই দেওয়ার দৃশ্য।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি নির্বাচনী প্রচারণায় এসে বিএনপি সমর্থকদের হাতে জামায়াতে ইসলামীর নারী কর্মী হেনস্তা হওয়ার ঘটনার নয় তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।
সুতরাং, নির্বাচনী প্রচারণায় এসে বিএনপি সমর্থকদের হাতে জামায়াতে ইসলামীর নারী কর্মী হেনস্তা দাবিতে টাঙ্গাইলের একটি হাসপাতালে নারী মোবাইল চোরকে হেনস্তার ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Khaborer Kagoj: টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নারী মোবাইল চোর ধরে গণ/ধো/লা/ই
- Rumor Scanner’s Analysis

