খাগড়াছড়িতে শিবিরের কর্মীরা কর্তৃক হিন্দু নারীকে গুলি করে হত্যার দৃশ্য দাবিতে স্ক্রিপ্টেড ভিডিও প্রচার

সম্প্রতি, খাগড়াছড়িতে শিবিরের কর্মীরা কর্তৃক এক হিন্দু নারীকে গুলি করে হত্যার দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)।

অনুরূপ দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, খাগড়াছড়িতে সন্তান কোলে থাকা অবস্থায় শিবিরের কর্মী কর্তৃক হিন্দু নারীকে গুলি করে হত্যার দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, স্ক্রিপ্টেড বা অভিনীত সাজানো ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা অন্য কোনো বিশ্বস্ত সূত্রে সাম্প্রতিক সময়ে খাগড়াছড়িতে এমন কোনো ঘটনার অস্তিত্ব পাওয়া যায়নি।

পরবর্তীতে, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর একাধিক কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে ‘ Shanti Baglary’ নামক ফেসবুক অ্যাকাউন্টে গত বছরের ২৩ মার্চ প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে।

উক্ত ভিডিওটি প্রচারকারীর অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে জানা যায় পরিচালনাকারী ব্যক্তি একজন ভারতীয় ভ্লগার ও কমেডিয়ান। তিনি বিভিন্ন ধরণের বিনোদনমূলক ভিডিও (,,) বানিয়ে থাকেন। ফেসবুকের পাশাপাশি তিনি ইনস্টাগ্রামইউটিউবে বিনোদনমূলক ভিডিও প্রচার করেন।

অর্থাৎ, উপরোক্ত তথ্য প্রমাণ থেকে এটি নিশ্চিত যে, আলোচিত ভিডিওটি স্ক্রিপ্টেড বা সাজানো।

সুতরাং, স্ক্রিপ্টেড বা সাজানো ভিডিওকে খাগড়াছড়িতে শিবিরের কর্মীরা কর্তৃক এক হিন্দু নারীকে গুলি করে হত্যার বাস্তব দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: